Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ক্রিকেট
স্পোর্টস ডেস্ক
১২:৪৫, ১৮ আগস্ট ২০২৬
আপডেট: ১২:৪৮, ১৮ আগস্ট ২০২৬
স্পোর্টস ডেস্ক
১২:৪৫, ১৮ আগস্ট ২০২৬
আপডেট: ১২:৪৮, ১৮ আগস্ট ২০২৬
আরও খবর
১৪৩ বছরের ইতিহাসে শরিফুলই প্রথম
অস্ট্রেলিয়ার বিপক্ষে হারের কারণ জানালেন শান্ত
‘কাণ্ডজ্ঞানহীন’ ব্যাটিংয়ে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ
ইনিংস ব্যবধানে হারের শঙ্কা নিয়ে চা-বিরতিতে বাংলাদেশ
আরেকটি রেকর্ডে প্রথম শরিফুল

চমক দিয়ে দ্বিতীয় টেস্টের দল ঘোষণা অস্ট্রেলিয়ার

স্পোর্টস ডেস্ক
১২:৪৫, ১৮ আগস্ট ২০২৬
আপডেট: ১২:৪৮, ১৮ আগস্ট ২০২৬
স্পোর্টস ডেস্ক
১২:৪৫, ১৮ আগস্ট ২০২৬
আপডেট: ১২:৪৮, ১৮ আগস্ট ২০২৬
অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ছবি : এএফপি

প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে সেভাবে লড়াই করতে পারেনি স্বাগতিক অস্ট্রেলিয়া। ঘরের মাঠে হেরেছে বড় ব্যবধানে। এমন পরাজয় ঠিক মেনে নিতে পারছেন না বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। তাই-তো দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে আচমকাই স্কোয়াডে পরিবর্তন আনল ক্রিকেট অস্ট্রেলিয়া।

বেশ কিছুদিন ধরেই ফর্মে নেই অসি ওপেনার জ্যাক ওয়েদারাল্ড। তবুও ডারউইন টেস্টে তাকে সুযোগ দিয়েছিলেন নির্বাচকরা। কিন্তু এখানে নিজেকে প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন তিনি। তার খেসারত দিতে হলো এবার স্কোয়াড থেকে বাদ পড়ে। তার বদলি হিসেবে দলে ডাক পেয়েছেন আরেক বাঁহাতি ব্যাটার ম্যাট রেনশ।

মাত্র দুই লাইনের এক বিবৃতিতে দলবদলের ঘোষণা দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। অথচ সিরিজ শুরুর আগে যখন দল ঘোষণা করেছিল, তখন বলা হয়েছিল-- দুই ম্যাচের জন্যই এই স্কোয়াড।

তবে ডারউইনে প্রথম টেস্টে ৯ উইকেটের লজ্জাজনক হারের পর ঘুরে দাঁড়াতে এখন মরিয়া অসিরা। আর সে কারণেই ডারউইনে দুই ইনিংসে ২৩ ও ০ রান করা ওয়েদারাল্ডকে বাদ দিয়ে একাদশের শক্তি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট।

২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে ভারতের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছিলেন ম্যাট রেনশ। দলের এমন কঠিন সময়ে প্রায় সাড়ে তিন বছর পর ফের সাদা পোশাকের ক্রিকেটে মাঠে নামার অপেক্ষায় আছেন ৩০ বছর বয়সী এই ব্যাটার।

অস্ট্রেলিয়ার এই স্কোয়াডে আপাতত একটি পরিবর্তনই আনা হয়েছে। তবে গুঞ্জন রয়েছে, স্কোয়াডে জায়গা ধরে রাখলেও দ্বিতীয় টেস্টের চূড়ান্ত একাদশ থেকে বাদ পড়তে পারেন অভিজ্ঞ ব্যাটার মার্নাস লাবুশেন। তার পরিবর্তে উইকেটকিপার-ব্যাটার জশ ইংলিসকে একাদশে সুযোগ দিতে পারে স্বাগতিক দল।

আগামী ২২ আগস্ট ম্যাকাইয়ে শুরু হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ।

দ্বিতীয় ম্যাচের জন্য অস্ট্রেলিয়ার স্কোয়াড

প্যাট কামিন্স (অধিনায়ক), ট্রাভিস হেড, ম্যাট রেনশ, মার্নাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি, বাউ ওয়েবস্টার, মিচেল স্টার্ক, নাথান লায়ন, জস হ্যাজলউড, জশ ইংলিস, স্কট বোল্যান্ড।

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ অস্ট্রেলিয়া ক্রিকেট দল

সংশ্লিষ্ট সংবাদ: বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ

২৩ আগস্ট ২০২৬
‘কাণ্ডজ্ঞানহীন’ ব্যাটিংয়ে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ
২৩ আগস্ট ২০২৬
ইনিংস ব্যবধানে হারের শঙ্কা নিয়ে চা-বিরতিতে বাংলাদেশ
২৩ আগস্ট ২০২৬
লিটন-মিরাজের আত্মাহুতি, ইনিংস ব্যবধানে হারের শঙ্কায় বাংলাদেশ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. রোনালদোকে প্রশংসায় ভাসিয়ে যা বললেন জিদান
  2. ফুটবলারদের নাইট ক্লাবে যাওয়ার অভিযোগ, ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী যা বললেন
  3. পুরো একদিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ
  4. অবসর নিয়ে নতুন সিদ্ধান্ত মার্টিনেজের
  5. ভালো শুরুর পরও ব্যাটিং ধস বাংলাদেশের
  6. যে কারণে এনসিএলের সূচিতে পরিবর্তন আনল বিসিবি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x