Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ক্রিকেট
স্পোর্টস ডেস্ক
১৩:৫৫, ২০ আগস্ট ২০২৬
আপডেট: ১৩:৫৯, ২০ আগস্ট ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৩:৫৫, ২০ আগস্ট ২০২৬
আপডেট: ১৩:৫৯, ২০ আগস্ট ২০২৬
আরও খবর
রাজা–আব্বাসদের লড়াই শেষেও হোয়াইটওয়াশ হলো পাকিস্তান
স্কোয়াডে ৭ পরিবর্তনের ধাক্কা, এজবাস্টনে কেমন হবে পাকিস্তানের একাদশ?
দুই ক্রিকেটারের মোবাইল জব্দ পিসিবির, পড়তে পারেন নিষেধাজ্ঞায়
পাকিস্তানি ক্রিকেটারদের মোবাইল জব্দ করেছে পিসিবি, কারণ কী?
বহুজাতিক টুর্নামেন্টে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান!

ফাইফার পেলেন দুজন, কেটে ভাগ করে নিলেন স্মারক

স্পোর্টস ডেস্ক
১৩:৫৫, ২০ আগস্ট ২০২৬
আপডেট: ১৩:৫৯, ২০ আগস্ট ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৩:৫৫, ২০ আগস্ট ২০২৬
আপডেট: ১৩:৫৯, ২০ আগস্ট ২০২৬

হেডিংলিতে পাকিস্তানের সর্বনাশ ঘটিয়েছেন দুই ইংলিশ পেসার ওলি রবিসনসন ও জশ টাং। এই দুজন মিলেই নিয়েছেন পাকিস্তানের ১০ উইকেট। উইকেট ভাগাভাগি হয়েছে ৫টি করে। ক্রিকেট ইতিহাসে এমন সমতা বিরল। সেটিও আবার দুজনই ফাইফার নিয়েছেন একই বল দিয়ে। ক্রিকেটের সাধারণ নিয়মে, কোনো বোলার ফাইফার নিলে ‘স্মারক’ হিসেবে ম্যাচ বলটি তাকে দিয়ে দেওয়া হয়। ম্যাচ শেষে ক্যামেরার সামনে সেই বলটি নিয়ে পোঁজ দিতে দেখা যায় তাকে।

এবার তো ঘটেছে বিরল ঘটনা। দুজনই পেয়েছেন ফাইফার। একটি বল এবার দুজন কিভাবে দুজন উঁচিয়ে ধরবেন? এই সমস্যার সমাধানেও দেখা গেল বিরল ঘটনা। কোনো কাড়াকাড়ি বা তর্ক না করে বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত নিলেন দুই পেসার। উইকেট যেমন সমান, বলটিও কেটে ভাগ করে নেওয়া হবে। দু’জনই রাজি এমন সিদ্ধান্তে। এরপর গ্রাউন্ড স্টাফদের দিয়ে সেই কাজটা সম্পন্ন করা হলো। ক্রিকেটের সুদীর্ঘ ইতিহাসে এমন ঘটনাও খুবই বিরল হয়। হয়তো কখনো এমন ঘটনাই ঘটেনি।

হেডিংলি টেস্টের প্রথম দিনে সাকুল্যে ১৭১ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। ইংলিশদের হয়ে প্রথম ইনিংসে ১০টি উইকেটই ভাগ করে নেন দুই পেসার রবিনসন ও টাং। টেস্ট ক্রিকেটের ইতিহাসে দুই বোলারের একই ইনিংসে এমন ফাইফার বা ৫ উইকেট পাওয়ার ঘটনা বেশ বিরল। আর সেই অর্জনকে আজীবন স্মৃতির ফ্রেমে বন্দী রাখতে ম্যাচ বলটি কাটার সিদ্ধান্ত নেন তারা।

মজার ছলে হওয়া এই আইডিয়া নিয়ে রবিনসন বলেন, ‘মাঠ থেকে বের হওয়ার সময় টাংকে বললাম, বলটা কেটে দুভাগ করি। ও-ও সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল! ভাবলাম আইডিয়াটা দারুণ হবে। ক্রিকেটে তো আর অর্ধেক বল দেখা যায় না!’

বিবিসি টেস্ট ম্যাচ স্পেশালে জশ টাংও শোনালেন সেই স্মৃতির কথা। তিনি বলেন, ‘রবিনসনই প্রথম আইডিয়াটা দিয়েছিল। পরে গ্রাউন্ড স্টাফরা খুব সুন্দর করে করাত দিয়ে বলটা কেটে দিয়েছে। জীবনে প্রথম এমন কিছু দেখলাম। এই স্মারকটি আমি আমার ঘরের খুব বিশেষ এক জায়গায় যত্ন করে তুলে রাখব।’

টেস্ট ক্রিকেটের ইতিহাসে একই ইনিংসে ইংল্যান্ডের দুই বোলারের পাঁচ উইকেট নেওয়ার ঘটনা এটি মাত্র ১৬তম। এর আগে সর্বশেষ ২০০৬ সালে ওল্ড ট্র্যাফোর্ডে পাকিস্তানের বিপক্ষেই এই কীর্তি গড়েছিলেন সাইমন হার্মিসন ও মন্টি পানেসার। ১৮ বছর পর এবার স্পিনারদের বদলে পেসারদের হাত ধরে ফিরল সেই ইতিহাস।

এই ম্যাচের দিনটি রবিনসনের জন্য ব্যক্তিগত দিক থেকেও ছিল দারুণ আবেগের।  যেন গল্পের মাঝেও একটি গল্প ছিল। আগের সপ্তাহেই রবিনসনের ঘর আলো করে জন্ম নিয়েছে তার দ্বিতীয় কন্যা ইভা। নতুন অতিথির মুখ দেখে মাঠে নেমে এমন দারুণ পারফরম্যান্স করতে পারায় আনন্দটা দ্বিগুণ হয়ে গেছে বলে জানান এই পেসার।

এদিকে পাকিস্তানের বিপক্ষে প্রথম দিন শেষে ব্যাট করতে নেমে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে ২ উইকেটে ১১২ রান তুলে দিন শেষ করেছে। জো রুটের দ্বিতীয় দফার টেস্ট অধিনায়কত্বটাও যেন দারুণ এক জয় দিয়ে শুরু হওয়ার ইঙ্গিত দিচ্ছে।

ইংল্যান্ড ক্রিকেট দল পাকিস্তান ক্রিকেট দল

সংশ্লিষ্ট সংবাদ: ইংল্যান্ড ক্রিকেট দল

২৯ সেপ্টেম্বর ২০২৫
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে ক্রিস ওকস
২৪ সেপ্টেম্বর ২০২৫
সহ-অধিনায়ক পরিবর্তন করে ইংল্যান্ডের অ্যাশেজ স্কোয়াড ঘোষণা
০৮ সেপ্টেম্বর ২০২৫
দক্ষিণ আফ্রিকাকে লজ্জায় ডুবিয়ে ইংল্যান্ডের ইতিহাস
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ভারত-বার্সেলোনার ম্যাচসহ আজকের যত খেলা
  2. রাজা–আব্বাসদের লড়াই শেষেও হোয়াইটওয়াশ হলো পাকিস্তান
  3. নেপালের সঙ্গে সিরিজ নিয়ে যা জানাল বিসিবি
  4. তদন্ত সংস্থার জেরার মুখে রিজওয়ান ও ইমাম
  5. রবির পেসার হান্ট ফিরছে, এবার খোঁজা হবে স্পিনারও
  6. ব্যালন ডি’অর নিয়ে আত্মবিশ্বাসী এমবাপ্পে, ‘আমার চেয়ে ভালো কেউ নেই’

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x