কুইন্সল্যান্ডের কাছেও হারল বাংলাদেশ
স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আগামী ৯ অক্টোবর মাঠে গড়াবে প্রথম ম্যাচ। এর আগে নিজেদের ঝালিয়ে নিতে একটি প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছিল নিগার সুলতানা জ্যোতির দল। অস্ট্রেলিয়ার একটি ক্লাবের কাছে সেও ম্যাচেও হেরেছে বাংলাদেশ।
আজ মঙ্গলবার (৬ অক্টোবর) ৩৬ ওভারের প্রস্তুতি ম্যাচে কুইন্সল্যান্ড ফায়ারের বিপক্ষে মাঠে নেমে ৭০ রানের বড় ব্যবধানে হেরেছে নিগার সুলতানা জ্যোতির দল।
প্রথমে ব্যাট করতে নেমে ৩৬ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ২৬৬ রান করে কুইন্সল্যান্ড। রান তাড়ায় নেমে ৩৬ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশ তুলতে পারে পারে ১৯৬ রান।
ওভারে শুরু থেকেই বাংলাদেশের ওপর চড়াও হয়ে খেলতে থাকে কুইন্সল্যান্ড। বাংলাদেশি বোলারদের শাসন করে সেঞ্চুরির কাছে চলে যান নট। তবে নার্ভাস নাইন্টিতে কাটা পড়েন তিনি। ফেরেন ৯৪ রান করে।
এর বাইরে ৫০ বলে ৭৬ রানের ঝড়ো ইনিংস খেলেন হ্যারিস। আর উইনফিল্ড-হিল খেলেন ৪৮ রানের ইনিংস। এতে ভর করেই ২৬৬ রানের বড় লক্ষ্য দাঁড় করে কুইন্সল্যান্ড। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নেন পিংকি আর মারুফার ঝুলিতে যায় ২ উইকেট।
জবাব দিতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। শুরুতেই ফারজানা হক (১৬) ও শারমিন সুলতানা (২৮) ফিরে গিলে বিপদে পড়ে বাংলাদেশের। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি কোনো রান করেই ফিরে গেলে সেই বিপদ আরও বাড়ে।
এরপর বাংলাদেশকে টেনে তোলার চেষ্টা করেন সোবহানা মোস্তারি আর শারমিন আক্তার সুপ্তা। তবে সেই চেষ্টাও পূর্ণতা পায়নি। ৬৭ বলে ৬৮ রান করেন সুপ্তা আর ৫৪ বলে ৪৯ রান করেন সোবহানা।
শেষ পর্যন্ত আর লক্ষ্য ছোঁয়া হয়নি বাংলাদেশের। ৩৬ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯৬ রানেই থেমেছে টাইগ্রেসরা। কুইন্সল্যান্ডের হয়ে হ্যানকক তিনটি এবং বাসিংথওয়াইট, সুসি ও হ্যারিস একটি করে উইকেট নেন।

স্পোর্টস ডেস্ক