বরিশালের মিষ্টির স্বাদে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন
বরিশালের ঐতিহ্যবাহী ‘সকাল সন্ধ্যা মিষ্টান্ন ভাণ্ডার’ এর বিখ্যাত রসগোল্লা, মালাই চপ আর ছানার জিলাপি খেয়ে দারুণ তৃপ্তি ও মুগ্ধতা প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। ঐতিহ্যবাহী এই মিষ্টিগুলোর স্বাদ নিয়ে তিনি উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি।
আজ সোমবার (১০ আগস্ট) ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে রাষ্ট্রদূতের এই অনুভূতির কথা জানানো হয়।
দূতাবাসের ওই পোস্টে রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ও তার স্ত্রী ডিয়ান ডাও এর একটি ছবি প্রকাশ করা হয়। ছবির ক্যাপশনে বলা হয়, ঐতিহ্যবাহী সকাল সন্ধ্যা মিষ্টান্ন ভাণ্ডারের রসগোল্লা, মালাই চপ আর ছানার জিলাপি " জম্মের মজা!"
বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার ও মিষ্টির প্রতি বিদেশি কূটনীতিকদের এমন আগ্রহ এবং দেশীয় সংস্কৃতির খাবারের প্রশংসা স্থানীয় জনগণের মাঝেও বেশ প্রশংসিত হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক