হিমালয়ের কোলে মেঘের রাজ্যে

ঘড়ির কাঁটায় তখন নেপাল সময় সকাল সাতটা। মোবাইলের অ্যালার্ম জানান দিচ্ছে ঘুম থেকে ওঠার সময় হয়েছে। কিন্তু এত ঠান্ডায় রুমে হিটার চালিয়ে এবং দুটি লেপ গায়ে জড়িয়েও ঠান্ডা কমছিল না। আড়চোখে মোবাইলে নেপালের তাপমাত্রা দেখে তো চোখ কপালে ওঠার জোগাড় তখন থামেলের তাপমাত্রা মাত্র ৪ ডিগ্রি সেলসিয়াস! ইচ্ছে থাকা সত্ত্বেও লেপের নিচ থেকে কিছুতেই উঠতে মন চাইছিল না।এরই মধ্যে অভিনব দাদার ফোন, ‘আর ঘুমিয়ো না,...