শহর ছেড়ে ঘুরে আসুন তুরাগ পাড়ের কাউন্দিয়া ওয়াকওয়ে

যান্ত্রিক ঢাকার কোলাহল, ধোঁয়া আর যানজটের ক্লান্তি ঝেড়ে ফেলতে নগরবাসী এখন খুঁজে ফেরেন একটু খোলা আকাশ আর সবুজের ছোঁয়া। ব্যস্ত জীবনের ফাঁকে খুব দূরে যাওয়ার সময় যাঁদের নেই, তাঁদের জন্য ঢাকার খুব কাছেই গড়ে উঠেছে এক চমৎকার অবসর যাপন কেন্দ্র তুরাগ নদীর তীরঘেঁষা কাউন্দিয়া ওয়াকওয়ে।বিকেলের মিষ্টি রোদ, নদীর শীতল বাতাস আর সবুজ প্রকৃতির মেলবন্ধনে জায়গাটি এরই মধ্যে ভ্রমণপিপাসুদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে...