কাশবনে হারিয়ে যেতে চাইলে ঘুরে আসুন গোমতীর চরে

বর্ষার মেঘলা দিনগুলো পেরিয়ে প্রকৃতিতে উঁকি দিচ্ছে শরৎ। নীল আকাশের বুকে সাদা মেঘের ভেলা, বাতাসে দুলতে থাকা কাশফুল আর নদীর জলে আলোর খেলা—সব মিলিয়ে বদলে যাচ্ছে চারপাশের চেনা দৃশ্য। সেই বদলে যাওয়ার আবহ এখন স্পষ্ট গোমতী নদীর চরে। বিস্তীর্ণ চরজুড়ে ফুটে থাকা সাদা কাশফুল যেন প্রকৃতির নিজ হাতে আঁকা এক শুভ্র ক্যানভাস।দাউদকান্দি সেতু থেকে নামার পর পাখির মোড় এলাকা পড়েছে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া...