Skip to main content
NTV Online
Dektop Mobile

ভ্রমণ

ভ্রমণ
  • অ ফ A
  • ট্রাভেলগ
  • কোথায়, কীভাবে
  • দর্শনীয় স্থান
  • টিপস
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • ভ্রমণ
  • টিপস
ফিচার ডেস্ক
১৬:৩০, ১২ আগস্ট ২০২৬
আপডেট: ১৬:৩২, ১২ আগস্ট ২০২৬
ফিচার ডেস্ক
১৬:৩০, ১২ আগস্ট ২০২৬
আপডেট: ১৬:৩২, ১২ আগস্ট ২০২৬
আরও খবর
ঘুরে বেড়ানোর পরিকল্পনা করছেন? রওনা দেওয়ার আগে এই টিপসগুলো অবশ্যই জানুন
পাহাড়ে হারিয়ে গেলেন সারা আলি খান, শেয়ার করলেন ডেভিড ম্যাককালোর বার্তা!
নদীপথে লঞ্চে চড়ে বরিশাল সফর করলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত
আজ থেকে উন্মুক্ত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’, টিকিট কাটবেন যেভাবে
কেন আপনার অস্ট্রিয়া যাওয়া উচিত? রইল ৫ কারণ

নদীপথে ভ্রমণের আগে জেনে নিন দশ জরুরি টিপস

ফিচার ডেস্ক
১৬:৩০, ১২ আগস্ট ২০২৬
আপডেট: ১৬:৩২, ১২ আগস্ট ২০২৬
ফিচার ডেস্ক
১৬:৩০, ১২ আগস্ট ২০২৬
আপডেট: ১৬:৩২, ১২ আগস্ট ২০২৬
ছবি : পিক্সেল ডটকম

শহরের রাস্তায় কেবল ধুলাবালি। শহর ছেড়ে বেরোতে চাইলে সেই যাত্রাপথেও ধুলা থেকে রেহাই নেই। তবে হ্যাঁ, আপনার ভ্রমণপথ যদি হয় নদী, তাহলে ধুলোর সাধ্যটি নেই আপনাকে ছোবে। বরঞ্চ বাড়তি হিসেবে পাবেন খোলা প্রকৃতি আর নদীর চমৎকার হাওয়া। তবে নদীপথ ধরে কোথাও বেড়াতে গেলে কিংবা শুধু নৌভ্রমণে গেলেও কিছু বিষয়ে একটু মনোযোগ রাখা দরকার। নয়তো আপনার সামান্য ভুলের জন্য বড় মাশুল গুণতে হতে পারে, কিংবা ভ্রমণের আনন্দটাই মাটি হয়ে যেতে পারে। চলুন জেনে নেই নদীপথে ভ্রমণের আগে জরুরি কিছু বিষয়।

১. সাথে লাগেজ যদি বেশি থাকে, তাহলে একটা কেবিন ভাড়া নেওয়া ভালো। আপনি কেবিনে থাকুন আর না থাকুন, আপনার মালামাল নিয়ে তো চিন্তাটা করতে হচ্ছে না।

২. একটু কষ্ট হলেও নিজ দায়িত্বে টিকিটের ব্যবস্থা করুন। লঞ্চে বা স্টিমারে যেটাতেই চড়ুন না কেন, সেটার ফিটনেস দেখে নিন এবং জেনে নিন এতে লাইফ জ্যাকেটের পর্যাপ্ত ব্যবস্থা আছে কি না। ভুলেও দালালের খপ্পরে পড়বেন না।

৩. সাথে কিছু অতিরিক্ত কাপড়চোপড় রাখবেন। যেকোনো সময়ই ঠাণ্ডা লাগতে পারে, কাজেই এই সতর্কতা অনেক সময়ই কাজে দেবে।

৪. লঞ্চের ভেঁপুর আশপাশে না যাওয়াই ভালো। আপনি পাশে থাকা অবস্থায় এটি হঠাৎ যদি বেজে ওঠে, আপনার কানের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে।

৫. লঞ্চে উল্টোপাল্টা খাবার খাওয়া এড়িয়ে চলাই ভালো। আর অপরিচিত কারো কাছ থেকে তো ভুলেও কোনো খাবার খাওয়া চলবে না। মিষ্টি কথায় ভুললেই কিন্তু আপনি শেষ!

৬. ব্যক্তিগত উদ্যোগে বা বন্ধুবান্ধব মিলে নৌভ্রমণের ক্ষেত্রে আগেভাগেই নৌযান ঠিক করে রাখলে ভালো। একটু লম্বা সময়ের জন্য ভ্রমণ হলে নৌযানটি সেভাবেই নির্বাচন করতে হবে।

৭. যে জায়গায় যেতে চাচ্ছেন, সেটি সম্বন্ধে ভালোভাবে খোঁজ-খবর নিন। অনলাইনে চেক করে দেখতে পারেন। বাজে বা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনার বিবরণ পেলে সেদিকে না যাওয়াই ভালো। বেড়াতে গিয়ে বিপদে পড়ার কোনো মানে হয় না!

৮. সাথে কিছু দরকারি ওষুধ রেখে দিতে পারেন। অনেকের ঢেউয়ে সমস্যা হয়। এ ছাড়াও খাওয়ার বিশুদ্ধ পানি রেখে দিন পরিমাণ মতো।

৯. যতই ভালো সাঁতারু হন না কেন, নৌকা থামিয়ে সাঁতরানোর শখটা বিসর্জন দিলেই ভালো করবেন। আর সাঁতার না জানলে তো ভুলেও এ কাজ করবেন না।

১০. যদি বন্ধুরা মিলে বেড়াতে যান, সে ক্ষেত্রে আপনাদের সংখ্যা বুঝে নৌকা বা যান বাছাই করুন। কখনোই চাপাচাপি করে বা লোকে বোঝাই হয়ে কোনো নৌযানে উঠবেন না। মনে রাখবেন, ডুবলে কিন্তু রক্ষা নেই!

ভ্রমণ

সংশ্লিষ্ট সংবাদ: ভ্রমণ

১৪ আগস্ট ২০২৬
মন খারাপ থাকলে আপনি কেন একা ভ্রমণ করবেন? জানুন এর জাদুকরী সুফল!
৫ ঘন্টা আগে
ঘুরে বেড়ানোর পরিকল্পনা করছেন? রওনা দেওয়ার আগে এই টিপসগুলো অবশ্যই জানুন
১০ আগস্ট ২০২৬
পাহাড়ে হারিয়ে গেলেন সারা আলি খান, শেয়ার করলেন ডেভিড ম্যাককালোর বার্তা!
  • আরও
সর্বাধিক পঠিত
  1. নদীপথে ভ্রমণের আগে জেনে নিন দশ জরুরি টিপস
  2. পাহাড়ে হারিয়ে গেলেন সারা আলি খান, শেয়ার করলেন ডেভিড ম্যাককালোর বার্তা!
  3. বরিশালের মিষ্টির স্বাদে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন
  4. নদীপথে লঞ্চে চড়ে বরিশাল সফর করলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত
  5. আজ থেকে উন্মুক্ত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’, টিকিট কাটবেন যেভাবে
  6. জুলাই স্মৃতি জাদুঘরে কখন যাবেন, অগ্রিম টিকিট অনলাইনে কীভাবে পাবেন, প্রবেশমূল্য কত?

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x