Skip to main content
NTV Online

ভ্রমণ

ভ্রমণ
  • অ ফ A
  • ট্রাভেলগ
  • কোথায়, কীভাবে
  • দর্শনীয় স্থান
  • টিপস
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • ভ্রমণ
  • অন্যান্য
ফিচার ডেস্ক
০৮:৩৫, ১৪ আগস্ট ২০২৬
আপডেট: ০৮:৩৬, ১৪ আগস্ট ২০২৬
ফিচার ডেস্ক
০৮:৩৫, ১৪ আগস্ট ২০২৬
আপডেট: ০৮:৩৬, ১৪ আগস্ট ২০২৬
আরও খবর
বিশ্ব পর্যটন দিবস: তেঁতুলিয়ার জাদুকরী রূপ ও ইলিশের মনকাড়া স্বাদ
দেড়শো বছরের নস্টালজিয়ায় মোড়া লালকুঠির অন্দরমহলে
কাল থেকে ঢাকায় বসছে ‘এশিয়ান পর্যটন মেলা’
কাশবনে হারিয়ে যেতে চাইলে ঘুরে আসুন গোমতীর চরে
শরতে অপরূপ কক্সবাজারের মেরিন ড্রাইভ, সৌন্দর্যে মাতোয়ারা পর্যটকরা

মন খারাপ থাকলে আপনি কেন একা ভ্রমণ করবেন? জানুন এর জাদুকরী সুফল!

ফিচার ডেস্ক
০৮:৩৫, ১৪ আগস্ট ২০২৬
আপডেট: ০৮:৩৬, ১৪ আগস্ট ২০২৬
ফিচার ডেস্ক
০৮:৩৫, ১৪ আগস্ট ২০২৬
আপডেট: ০৮:৩৬, ১৪ আগস্ট ২০২৬
ছবি- ফ্রিপিক

কোনো কারণে মন ভেঙে গেলে তার প্রভাব শারীরিক ও মানসিক উভয় ক্ষেত্রেই পড়ে। এ সময় পরিবারের মানুষজন, বন্ধুরা সাপোর্ট দেওয়ার চেষ্টা করলেও অনেক সময় কাজে আসে না। এ ক্ষেত্রে কোথাও থেকে বেড়িয়ে আসা খুব দরকার। একা ভ্রমণ করলে অতীতকে ভুলে সামনে এগিয়ে যাওয়া সহজতর হয়। কেননা অনেক নিত্যনতুন অভিজ্ঞতার মুখোমুখি হতে পারবেন। এগুলো আপনার জীবনের মানে পাল্টে দেবে। কী কী কারণে একা ভ্রমণ করবেন তা জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। একনজরে দেখে নিন কী সেগুলো।

১. আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়

অনেক সময় সম্পর্ক বিচ্ছেদের কারণে অনেকেই মানসিকভাবে খুব বিপর্যস্ত হয়ে পড়ে। এ সময় নিজেকেই দোষী বলে মনে করেন অনেকে। ফলে আত্মবিশ্বাস কমে যায়। একা ভ্রমণের কারণে যাবতীয় কাজ আপনাকে একা করতে হয় বিধায় আপনার হারানো আত্মবিশ্বাস পুনরায় ফিরে আসবে।

২. পরিচিত মানুষদের কাছ থেকে দূরে থাকা

আপনার আশপাশে থাকা পরিবারের সদস্যরা, বন্ধু কিংবা সহকর্মী যারা আপনার সম্পর্কের বিষয়ে জানে তারা বিচ্ছেদের কারণসহ নানা বিষয়ে কথা বলবে। এমতাবস্থায় সাবেক সঙ্গীকে ভুলে স্বাভাবিক জীবনে ফিরে আসা কষ্টকর। তাই কিছুদিনের জন্য একা ভ্রমণ করুন কোথাও। নতুন মানুষ, নতুন স্থানের সঙ্গে পরিচিত হলে পুরোনো স্মৃতি থেকে বেরিয়ে আসতে পারবেন।

৩. নতুন বন্ধু পাওয়ার সুযোগ

নতুন জায়গায় ভ্রমণ করলে অনেক ধরনের মানুষের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ থাকে। ভিন্ন ভিন্ন মানুষের গল্প শুনলে আপনি উপলব্ধি করতে পারবেন আপনার কষ্ট তাদের তুলনায় অনেক কম। ফলে পরিস্থিতি মোকাবিলা করার সাহস সঞ্চার করতে পারবেন।

৪. ভবিষ্যৎ নিয়ে ভাবনার সময় পাবেন

একা ভ্রমণ করলে ভবিষ্যৎ নিয়ে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সুযোগ পাবেন। নিজের প্রতি মনোনিবেশ করার সুযোগ পাবেন। একা ভ্রমণের মাধ্যমে নিজের অনেক গুণ আবিষ্কার করতে পারেন যা আপনার কর্মদক্ষতা বাড়িয়ে দেবে বহুগুণে। নতুন অনেক ধরনের অভিজ্ঞতা অর্জনের কারণে ভবিষ্যৎ নিয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা বৃদ্ধি পাবে।

৫. আপনার পছন্দমতো কাজ করতে পারবেন

সম্পর্কে জড়িত থাকার সময় অনেক কাজ হয়তো আপনি এককভাবে করতে পারতেন না। কিন্তু একা থাকার কারণে আপনার পছন্দ অনুযায়ী অনেক কাজ করতে পারবেন। একা ভ্রমণ আপনাকে শিক্ষা দেবে কী করা উচিত আর কী করা উচিত নয়। এ ছাড়া নিজেকে ভালোবাসার মতো শিক্ষা পাবেন একা ভ্রমণের মাধ্যমে।

ভ্রমণ

সংশ্লিষ্ট সংবাদ: ভ্রমণ

২২ সেপ্টেম্বর ২০২৬
দেড়শো বছরের নস্টালজিয়ায় মোড়া লালকুঠির অন্দরমহলে
১৬ সেপ্টেম্বর ২০২৬
কাল থেকে ঢাকায় বসছে ‘এশিয়ান পর্যটন মেলা’
১৬ সেপ্টেম্বর ২০২৬
কাশবনে হারিয়ে যেতে চাইলে ঘুরে আসুন গোমতীর চরে
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বিশ্ব পর্যটন দিবস: তেঁতুলিয়ার জাদুকরী রূপ ও ইলিশের মনকাড়া স্বাদ
  2. পদ্মার জলের ঘ্রাণ আর তাজা ইলিশের গন্ধে চাঁদপুর ঘুরে আসুন
  3. দেড়শো বছরের নস্টালজিয়ায় মোড়া লালকুঠির অন্দরমহলে
  4. কাশবনে হারিয়ে যেতে চাইলে ঘুরে আসুন গোমতীর চরে
  5. শরতে অপরূপ কক্সবাজারের মেরিন ড্রাইভ, সৌন্দর্যে মাতোয়ারা পর্যটকরা
  6. চট্টগ্রামে ঘুরতে গেলে দেখে আসুন ‘কঙ্কালের জাদুঘর’

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x