Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
ইকরাম চৌধুরী টিপু, কক্সবাজার
২০:৩৫, ১০ মার্চ ২০২০
আপডেট: ২০:৩৯, ১০ মার্চ ২০২০
ইকরাম চৌধুরী টিপু, কক্সবাজার
২০:৩৫, ১০ মার্চ ২০২০
আপডেট: ২০:৩৯, ১০ মার্চ ২০২০
আরও খবর
মানিকগঞ্জে উচ্ছেদ অভিযানে দোকান গুঁড়িয়ে দিল প্ৰশাসন
করোনায় মৃত্যু এক, শনাক্ত আরও ১০৯
করোনা শনাক্ত আরও আরও ৪২ জনের
করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ৮০
করোনা শনাক্ত আরও ৬২ জনের

করোনাভাইরাস : কক্সবাজারে ১০০ শয্যার আইসোলেশন ইউনিট

ইকরাম চৌধুরী টিপু, কক্সবাজার
২০:৩৫, ১০ মার্চ ২০২০
আপডেট: ২০:৩৯, ১০ মার্চ ২০২০
ইকরাম চৌধুরী টিপু, কক্সবাজার
২০:৩৫, ১০ মার্চ ২০২০
আপডেট: ২০:৩৯, ১০ মার্চ ২০২০
(কক্সবাজার সদর হাসপাতাল) ছবি : সংগৃহীত

করোনাভাইরাস মোকাবিলায় কক্সবাজারে প্রস্তুতি নেওয়া হয়েছে। এজন্য প্রস্তুতি সভা করা হয়েছে জেলা প্রশাসন, জেলা স্বাস্থ্য বিভাগসহ সব উপজেলায়। রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন দুটি ভবনকে করোনায় আক্রান্ত রোগীদের জন্য নির্ধারণ হয়েছে। দুটি স্বাস্থ্য কমপ্লেক্স ভবনে ১০০ শয্যা আইসোলেশন ইউনিট করা হয়েছে।

গতকাল করোনাভাইরাস নিয়ন্ত্রণ সংক্রান্ত জেলা কমিটির সভায় জেলা প্রশাসক মো. কামাল হোসেন বলেন, ‘করোনাভাইরাস মোকাবেলায় ৫০ শয্যা করে দুইটি হাসপাতাল প্রস্তুত করা হয়েছে। প্রস্তত রয়েছে বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও অন্যান্য সাপোর্ট।’

জেলা প্রশাসক আরো বলেন, ‘বিমানবন্দরে প্রতিটি যাত্রীদের চেকআপ তথা করোনাভাইরাস আছে কিনা পরীক্ষা করা হচ্ছে। এটি বাস্তবায়ন করছেন জেলা স্বাস্থ্য বিভাগ ও সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ। খোলা হয়েছে নিয়ন্ত্রণ কক্ষ। যার নম্বর ০১৭২৮৮৮৯১২। এখানে জেলার সব স্থানীয় নাগরিক এবং রোহিঙ্গাদের মধ্যে যে কেউ করোনা আক্রান্ত হলে সঙ্গে সঙ্গে তাকে এই বিশেষ সেবা কেন্দ্রে এনে চিকিৎসা দেওয়া হবে।’

সিভিল সার্জন কার্যালয়ের পক্ষ থেকে কক্সবাজার বিমানবন্দর এবং টেকনাফ নৌ-বন্দরে মেডিকেল টিম পাঠানো হয়েছে। বিমানবন্দরে সংরক্ষণ করা হচ্ছে যাতায়াতকারী বিদেশি নাগরিকদের তথ্য। বিমানবন্দরের সব কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালনকালে মাস্ক, গ্লাভসসহ নিরাপত্তামূলক বিভিন্ন সরঞ্জামাদি পরিয়ে দেওয়া হচ্ছে। যাতে তাঁদের কেউ করোনাভাইরাসে আক্রান্ত না হন। একই সঙ্গে স্ক্যানিংয়ের মাধ্যমে বিমানযাত্রীদের শরীরের তাপমাত্রা পরিমাপ করা হচ্ছে বলে জানান জেলা প্রশাসক।

কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক মোহাম্মদ আব্দুল্লাহ্-আল-ফারুকের কাছে এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিভিল সার্জন কার্যালয়ের ব্যক্তিদের বিমানবন্দরে প্রবেশের পাশ (অনুমতিপত্র) দিতে বলায় আমি অনুমতিপত্র দিয়েছি। ঢাকা হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্ক্যানিং করে বিদেশি এবং বিদেশ ফেরত যাত্রীদের দেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। কক্সবাজার থেকে ডমেস্টিক ফ্লাইট চলাচল করে। তারপরও সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছি। সরকারি নিদের্শনা মোতাবেক কাজ করছি।’

কক্সবাজার সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, সদর হাসপাতালে স্থাপিত ১০ শয্যাবিশিষ্ট আইসোলেশন সেন্টার পরিচালনার জন্য ১২ জনকে দায়িত্ব দেওয়া হয়েছে। যাঁদের মধ্যে ডাক্তার, নার্স এবং পরিচ্ছন্নতাকর্মী। বর্তমানে কক্সবাজারে করোনাভাইরাস পরীক্ষা করার কোনো ব্যবস্থা নেই। তবে, যদি কারো মধ্যে এই ভাইরাসের লক্ষণ প্রকাশ পায়। তাহলে তাঁকে হাসপাতালের আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন রেখে প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করা হবে। এরপর সেই নমুনা ঢাকাস্থ আইইডিসিআর-এ পাঠানো হবে। সেখান থেকেই জানানো হবে নমুনা সংগ্রহকৃত ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত কি না।

এদিকে গতকাল বিকেলে কক্সবাজার স্বাস্থ্য বিভাগের আয়োজনে ইপিআই সেন্টারে এক বিশেষ সভায় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও গবেষণা) ডা. ইকবাল কবীর এসব কথা বলেন।

এতে বক্তব্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের কোর্ডিনেশন সেলের প্রধান ব্রিগেডিয়ার (অব.) মোহাম্মদ আলী। জেলা সদর হাসপাতালের তত্ববধায়ক ডা. মোহাম্মদ মহিউদ্দিন, রামু উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নোবেল কুমার বড়ুয়া, চকরিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহবাজ এবং সব উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাসহ বিশ্ব সংস্থার কর্মকর্তাসহ সব এনজিওর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে করোনাভাইরাস সংক্রান্ত জেলা কমিটির সচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. কামাল হোসেন। এতে শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতা, সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন মহলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ সময় জেলা প্রশাসক করোনা ভাইরাস নিয়ে সাধারণ মানুষের মাঝে সচেতনা বৃদ্ধিসহ কোনো প্রকার আতঙ্ক না ছড়ানোর জন্য অনুরোধ করেন। জেলা প্রশাসন থেকে এ বিষয়ে কন্ট্রোল রুম খোলা হয়েছে, যার নাম্বার- ০১৭২৪৪৪৫১৯২। এই নাম্বারে ফোন করলে ডাক্তার নিজে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করবেন।

সর্বাধিক পঠিত
  1. খলিলুর রহমানকে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন
  2. সকালের মধ্যে ৫ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, সতর্ক সংকেত জারি
  3. কুঁড়িয়ে পাওয়া মর্টারশেল বিস্ফোরণে শিশু নিহত
  4. খলিলুর রহমানকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী
  5. জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান
  6. নারায়ণগঞ্জে যুবলীগের ব্যানারে মিছিল, গ্রেপ্তার ৪

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x