কুমিল্লায় মাছভর্তি ট্রাক খাদে পড়ে দুজনের মৃত্যু
কুমিল্লার বুড়িচং কোরপাই এলাকায় মাছভর্তি মিনিট্রাক খাদে পড়ে নিহত দুজনের মরদেহ। ছবি : এনটিভি
কুমিল্লায় ইলিশ মাছভর্তি মিনি ট্রাক খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। আজ বুধবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলার কোরপাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই ব্যক্তির মধ্যে মাছের চালানদার সৈয়দ হোসেন কক্সবাজার সদর উপজেলার বাহারচরা এলাকার বাসিন্দা। তাঁর সহকারীর পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, তারা কক্সবাজার থেকে মাছ নিয়ে ঢাকা যাচ্ছিল। মহাসড়কের কোরপাই এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মাছভর্তি মিনি ট্রাকটি পাশের খাদে পড়ে যায়। এ সময় মাছের চালানদার ও হেলপার নিহত হন। নিহত দুই ব্যক্তির মরদেহ ও ট্রাকটি খাদ থেকে তোলা হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেছে বলেও জানায় পুলিশ।

মো. জালাল উদ্দিন, কুমিল্লা