Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
মুহাম্মদ আবু তৈয়ব, খুলনা
২২:৪০, ০৪ জানুয়ারি ২০২২
আপডেট: ২২:৪৫, ০৪ জানুয়ারি ২০২২
মুহাম্মদ আবু তৈয়ব, খুলনা
২২:৪০, ০৪ জানুয়ারি ২০২২
আপডেট: ২২:৪৫, ০৪ জানুয়ারি ২০২২
আরও খবর
সূর্যমুখীর সোনা রঙে রঙিন খুলনার নোনা মাটি
আজ খুলনা আসছেন তারেক রহমান
কোরআনের বিধান চালু হলে হিন্দুরা ভালো থাকবেন : গোলাম পরওয়ার
অনেকেই সন্ত্রাস, গুজব ও মিথ্যা ছড়িয়ে ক্ষমতায় যেতে চাচ্ছে : জামায়াত সেক্রেটারি
খুলনায় এসএসসির নতুন পাঁচ কেন্দ্র অনুমোদন, স্থগিত ১১টি

গবেষণা জাহাজ বাংলাদেশের সক্ষমতার প্রমাণ : প্রাণিসম্পদমন্ত্রী

মুহাম্মদ আবু তৈয়ব, খুলনা
২২:৪০, ০৪ জানুয়ারি ২০২২
আপডেট: ২২:৪৫, ০৪ জানুয়ারি ২০২২
মুহাম্মদ আবু তৈয়ব, খুলনা
২২:৪০, ০৪ জানুয়ারি ২০২২
আপডেট: ২২:৪৫, ০৪ জানুয়ারি ২০২২
‘এমভি বিএফআরআই গবেষণাতরী’ হস্তান্তর ও উদ্বোধন অনুষ্ঠানে প্রাণিসম্পদমন্ত্রী ও অতিথিরা। ছবি : পিআইডি

গবেষণা জাহাজ নির্মাণ স্বাধীন বাংলাদেশের সক্ষমতা প্রমাণ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, এক সময় বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলা হলেও বর্তমান বিশ্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল।

আজ মঙ্গলবার বিকেলে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) জন্য খুলনা শিপইয়ার্ড নির্মিত ‘এমভি বিএফআরই গবেষণাতরী’ হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রাণিসম্পদমন্ত্রী এ কথা বলেন।

প্রাণিসম্পদমন্ত্রী বলেন, বিশ্বে মাত্র ১১টি দেশ ইলিশ উৎপাদন করে। যার মধ্যে বাংলাদেশ শীর্ষে। মোট উৎপাদনের ৮০ শতাংশই আমরা উৎপাদন করি। ফলে ইলিশ বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে স্বীকৃতি লাভ করেছে।

ইলিশের জীবন বৈচিত্র্যময় উল্লেখ করে প্রাণিসম্পদমন্ত্রী বলেন, ইলিশের জন্ম হয় মিঠা পানিতে, জীবনের বড় একটা অংশ কাটে সমুদ্রের লোনা পানিতে। আবার প্রজনন মৌসুমে ডিম ছাড়ার জন্য মিঠা পানিতে চলে আসে। জলবায়ু পরিবর্তনের কারণে ইলিশের জীবনচক্রে নানা পরিবর্তন এসেছে। এসব বিষয়ে গবেষণার জন্য এত দিন কোনো জাহাজ ছিল না। এই জাহাজ ইলিশ তথা মৎস্য গবেষণার নতুন দুয়ার উন্মোচন করবে।

এ সময় প্রাণিসম্পদমন্ত্রী বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটকে এই আধুনিক জাহাজটি যথাযথ রক্ষণাবেক্ষণের মাধ্যমে ব্যবহার করে ইলিশ উৎপাদনে কার্যকরী ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ। স্বাগত বক্তব্য দেন খুলনা শিপইয়ার্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কমোডর খন্দকার আক্তার হোসেন।

গবেষণা জাহাজ হস্তান্তর অনুষ্ঠানে খুলনা নেভাল এরিয়ার কমান্ডার রিয়ার অ্যাডমিরাল এম আনোয়ার হোসেন, খুলনার বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেনসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ‘এমভি বিএফআরআই গবেষণাতরী’ নামে এই ফিশারিজ ভেসেলের দৈর্ঘ্য ২৫ মিটার, প্রস্থ ৬ মিটার, গভীরতা ২.৮০ মিটার, ড্রাফট ১.৪০ মিটার, ডিসপ্লেসমেন্ট ৯০ মেট্রিক টন, সর্বোচ্চ গতি ১০ নটিক্যাল মাইল, হাল ম্যাটেরিয়াল-স্টিল ও অ্যালুমিনিয়ামের তৈরি। জাহাজটির বিশেষত্ব হচ্ছে এর অভ্যন্তরে একটি অত্যাধুনিক ইলিশ গবেষণা ল্যাবরেটরি রয়েছে।

শ ম রেজাউল করিম প্রাণিসম্পদমন্ত্রী খুলনা
০৭ সেপ্টেম্বর ২০২২
মৎস্যজীবীদের তালিকা হালনাগাদের নির্দেশ মন্ত্রীর
৩১ আগস্ট ২০২২
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দিতে হবে : প্রাণিসম্পদ মন্ত্রী
২৭ আগস্ট ২০২২
বঙ্গবন্ধু হত্যার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া প্রয়োজন : প্রাণিসম্পদমন্ত্রী
১৮ আগস্ট ২০২২
বঙ্গবন্ধুকে নিয়ে সমালোচনার কঠোর জবাব দিতে হবে : প্রাণিসম্পদমন্ত্রী
২৩ জুলাই ২০২২
স্বাস্থ্যসম্মত মাছ উৎপাদনের দিকে নজর সরকারের
১৩ জুলাই ২০২২
বঙ্গবন্ধুর সমাধিতে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রীর শ্রদ্ধা
০১ জুলাই ২০২২
‘কোরবানির হাটে বিনামূল্যে হবে পশুস্বাস্থ্য পরীক্ষা’
০১ জুলাই ২০২২
পদ্মা সেতু কোরবানির অর্থনীতিতেও প্রভাব ফেলেছে : প্রাণিসম্পদমন্ত্রী
২৬ জুন ২০২২
প্রাণিসম্পদ খাতে প্রযুক্তি আন্তরিকভাবে গ্রহণ করবে সরকার : প্রাণিসম্পদমন্ত্রী
১৫ জুন ২০২২
কোরবানিতে ভারত-মিয়ানমারের পশু দরকার নেই : প্রাণিসম্পদমন্ত্রী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. মার্চের জন্য এলপি গ্যাসের দাম নির্ধারণ
  2. জাতীয় সংসদের চিফ হুইপ ও হুইপ হলেন যারা
  3. ঈদে নিরাপদ রেলযাত্রা নিশ্চিতে সরকারের ব্যাপক প্রস্তুতি
  4. সিরাজগঞ্জে আ.লীগ-বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নিহত ২
  5. বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত
  6. ৮ বছর ধরে অন্ধকারে ‘নালুকাবাড়ি আশ্রয়ণ প্রকল্প’

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x