Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
মাহবুব হোসেন সারমাত, গোপালগঞ্জ
২২:৩০, ০২ ফেব্রুয়ারি ২০২০
আপডেট: ০০:২৮, ০৩ ফেব্রুয়ারি ২০২০
মাহবুব হোসেন সারমাত, গোপালগঞ্জ
২২:৩০, ০২ ফেব্রুয়ারি ২০২০
আপডেট: ০০:২৮, ০৩ ফেব্রুয়ারি ২০২০
আরও খবর
নীলফামারীতে ভোটের আগেই কেন্দ্রের সিসি ক্যামেরা চুরি
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৪২৫ মামলা
জমি নিয়ে বিরোধ, ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন
শাপলা কলির প্রচারণা থেকে ফেরার পথে কেন্দ্রের এজেন্টকে কুপিয়ে আহত
রায়পুরায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা

গোপালগঞ্জে বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকে উত্ত্যক্তের ঘটনায় সংঘর্ষ, তদন্ত কমিটি গঠন

মাহবুব হোসেন সারমাত, গোপালগঞ্জ
২২:৩০, ০২ ফেব্রুয়ারি ২০২০
আপডেট: ০০:২৮, ০৩ ফেব্রুয়ারি ২০২০
মাহবুব হোসেন সারমাত, গোপালগঞ্জ
২২:৩০, ০২ ফেব্রুয়ারি ২০২০
আপডেট: ০০:২৮, ০৩ ফেব্রুয়ারি ২০২০
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকে মোবাইল ফোনে উত্ত্যক্তের ঘটনাকে কেন্দ্র করে দুই বিভাগের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১৯ জন শিক্ষার্থী আহত। ছবি : এনটিভি

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ছাত্রীকে মোবাইল ফোনে উত্ত্যক্ত করার ঘটনাকে কেন্দ্র করে দুই বিভাগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১৯ জন শিক্ষার্থী আহত হয়েছে। এ নিয়ে উত্তেজনা বিরাজ করায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এম এ সাত্তারকে সভাপতি নয় সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আজ রোববার দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী অন্তিম রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থীকে কয়েকদিন ধরে ফোনে উত্ত্যক্ত করে আসছিলেন। এ ঘটনার জের ধরে আজ দুপুরে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ওই শিক্ষার্থীসহ আরো কয়েকজন অন্তিমের কাছে এ ব্যাপারে জানতে চাইলে তাদের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় উভয়পক্ষের শিক্ষার্থীরা লাঠিসোটা ও ইট-পাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে শিক্ষার্থী ফারহান সিফাত, ফরহাদ হোসেন, প্রিতুল হোসেন, সাইফ আল কবির, বাদশাহসহ কমপক্ষে ১৯ জন আহত হয়।

এদের মধ্যে আহত ফারহান সিফাতকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চার শিক্ষার্থী হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাজিউর রহমান বলেন, ‘এক ছাত্রীকে মোবাইল ফোনে উত্ত্যক্ত করার ঘটনাকে কেন্দ্র করে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।’

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম পুলিশ মোতায়েনের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পরিস্থিতি শান্ত রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে।’

এদিকে এ ঘটনায় নয় সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এম এ সাত্তারকে সভাপতি করে এ কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন বিশ্ববিদ্যালয়ের শেখ রেহেনা হলের প্রভোস্ট মো. রোকনুজ্জামান, সহকারী রেজিস্ট্রার মো. নজরুল ইসলাম, এআইএস বিভাগের সহকারী অধ্যাপক মো. সোলাইমান হোসাইন, সিএসই বিভাগের সহকারী অধ্যাপক মো. নেসারুল হক, আইন বিভাগের সভাপতি মানসুরা খানম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি মো. হাসিবুর রহমান, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের প্রভাষক মো. রকিবুল ইসলাম  এবং কমিটির সদস্য সচিব বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হলের প্রভোস্ট মো. ফায়েকুজ্জামান মিয়া। কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে সুষ্ঠু তদন্ত করে রিপোর্ট জমা দেওয়ার জন্য বলা হয়েছে।

সর্বাধিক পঠিত
  1. ড. ইউনূসসহ সব উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ
  2. জামায়াত প্রার্থী আমির হামজাকে ১০ হাজার টাকা জরিমানা
  3. ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন যারা
  4. নেত্রকোনায় ৪ স্থানে ভোটকক্ষে আগুন
  5. আজ মধ্যরাত থেকে যেসব গাড়ি চলবে, যেসব চলবে না
  6. ‘উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে’

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x