নাটোরে আনসারুল্লাহ বাংলা টিমের ২ সদস্য ৪ দিনের রিমান্ডে
মঙ্গলবার নাটোর থেকে আটক আনসারুল্লাহ বাংলা টিমের দুই সদস্যকে নাটোরের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাইলে আদালত চার দিনের জন্য রিমান্ড মঞ্জুর করেন। ছবি : এনটিভি
নাটোর থেকে আটক আনসারুল্লাহ বাংলা টিমের দুই সদস্য আরিফুল ইসলাম ও রবিউল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিন করে রিমান্ডে নিয়েছে র্যাব।
মামলার তদন্তকারী কর্মকর্তা নাটোর র্যাব ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মামুদুল্লাহ আজ মঙ্গলবার দুপুরে আসামিদের নাটোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন জানান। শুনানি শেষে বিচারক চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত বছরের ৩১ অক্টোবর নাটোর সদর উপজেলার কৈগাড়ি ও ফারিদপুর আমহাটী এলাকায় অভিযান চালিয়ে আরিফুল আসলাম ও রবিউল ইসলামকে অস্ত্রসহ আটক করেছিল র্যাব।

হালিম খান, নাটোর