Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৯:১০, ০৮ নভেম্বর ২০১৯
আপডেট: ১৯:১৩, ০৮ নভেম্বর ২০১৯
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৯:১০, ০৮ নভেম্বর ২০১৯
আপডেট: ১৯:১৩, ০৮ নভেম্বর ২০১৯
আরও খবর
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার চলছে
গণভোটের রায় প্রত্যাখ্যানের মাধ্যমে ফ্যাসিবাদের যাত্রা শুরু করেছে সরকার : শফিকুর রহমান
সংরক্ষিত নারী আসনে বিএনপি মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু আজ
ইলিয়াস আলী নিখোঁজের ১৪ বছর
সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকারের তারিখ ঘোষণা

নেতিবাচক রাজনীতির কারণে বিএনপি নেতারা দল ছাড়ছেন : তথ্যমন্ত্রী

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৯:১০, ০৮ নভেম্বর ২০১৯
আপডেট: ১৯:১৩, ০৮ নভেম্বর ২০১৯
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৯:১০, ০৮ নভেম্বর ২০১৯
আপডেট: ১৯:১৩, ০৮ নভেম্বর ২০১৯
সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। ছবি : সংগৃহীত

তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘নেতিবাচক রাজনীতির কারণে বিএনপি নেতারা দল ছাড়ছেন।’

তিনি বলেন, ‘বিএনপির জ্বালাও পোড়াও রাজনীতির কারণে ইতিপূর্বে বিএনপি নেতা এম মোরশেদ খান ও ল্যাফটেনেন্ট জেনারেল (অব) মাহবুবুর রহমান দল ছেড়েছেন। আরও অনেকে দল থেকে পদত্যাগ করবেন বলে নাম শোনা যাচ্ছে।’

মন্ত্রী আজ শুক্রবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে প্রতিষ্ঠানটির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘দূর থেকে স্কাইপির মাধ্যমে রাজনীতি নিয়ন্ত্রণ করার ফল হচ্ছে গণহারে দল ত্যাগ। বিএনপি নেতা মোর্শেদ খান নিজেই বলেছেন বিএনপি এখন জাতীয়তাবাদী স্কাইপি দলে রূপান্তরিত হয়েছে। এটা আমার বক্তব্য নয়। তাদের নেতিবাচক রাজনীতির কারণেই তাদের নেতারা দল ছেড়ে চলে যাচ্ছেন।’

হাছান মাহমুদ বলেন, ‘আমরা চাই, বিরোধী রাজনৈতিক দল আমাদের সমালোচনা করুক। বিএনপি একটি শক্তিশালী বিরোধীদল হিসেবে সংসদে এবং সংসদের বাইরে থাকুক। কিন্তু নেতিবাচক রাজনীতির কারণে তাদের শক্তি ক্রমেই ক্ষয় হয়ে যাচ্ছে। তারা ঘুরে দাঁড়াতে পারছে না। আমরা চাইলেও তারা শক্তি ধরে রাখতে পারছেন না।’

তথ্যমন্ত্রী বলেন, ‘পৃথিবীর কোনো দেশের সরকার অতীতেও শতভাগ নির্ভুল কাজ করতে পারেনি এবং ভবিষ্যতেও পারবে না। তাই ভুল হলে অবশ্যই সমালোচনা হবে। কিন্তু যেসব ভালো কাজ হচ্ছে সেগুলোরও প্রশংসা হওয়া প্রয়োজন। সেটি না হলে দেশ এগিয়ে যাবে না।’

ডিপ্লোমা প্রকৌশলীদের উদ্দেশে তিনি বলেন, ‘দেশে কারিগরি শিক্ষা তথা কারিগরি শক্তি বৃদ্ধি হওয়া প্রয়োজন। দক্ষ কারিগরি শক্তি না থাকায় আমাদের দেশে বিদেশিরা কাজ করে মোটা অঙ্কের বৈদেশিক মুদ্রা নিয়ে যাচ্ছে। কারিগরি শিক্ষার অভাবে মাস্টার্স পাস ছেলে-মেয়েরা কেরানির চাকরির জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে আবেদন করছে। সে কারণে বেশি করে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা প্রয়োজন।’

হাছান মাহমুদ বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছেন সেটি এগিয়ে নিতে ডিপ্লোমা প্রকৌশলীদের সহায়তা করতে হবে। দেশ এগিয়ে যাচ্ছে। আমাদের দেশে মোবাইল ব্যাংকিং অর্থনীতির বিষয় বিশ্বের বিভিন্ন দেশের নেতারা প্রশংসা করছেন।’

তিনি আরো বলেন, ‘পাকিস্তান সরকার আমাদের উন্নয়ন দেখে আক্ষেপ করছে। ভারত সরকার এবং সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা সেদেশে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রশংসা করছেন। দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে আমাদের কাজ করতে হবে।’

আইডিইবির সভাপতি একেএমএ হামিদ এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষা উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, এছাড়াও আইডিইবির সাধারণ সম্পাদক মো. শামসুর রহমানসহ অনেকে বক্তব্য দেন।

সর্বাধিক পঠিত
  1. শিশু হত্যাকে কেন্দ্র করে গণপিটুনিতে নিহত আরও ২
  2. কালবৈশাখী ঝড়-শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি
  3. বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  4. যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ
  5. ডিএমপির সিটিটিসি পরিদর্শন করলেন যুক্তরাজ্যের হাইকমিশনার
  6. মালয়েশিয়ার সারাওয়াক রাজ্যে বাংলাদেশি কর্মী নিয়োগে সম্মতি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x