সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার চলছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু হয়েছে। আজ শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল ৩টা থেকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই সাক্ষাৎকার প্রক্রিয়া শুরু হয়।
দুই দিনব্যাপী এই সাক্ষাৎকারের প্রথম দিনে মোট পাঁচটি বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের ডাকা হয়েছে। বিভাগগুলো হলো—রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও ফরিদপুর। আগামীকাল শনিবার একই সময়ে বাকি পাঁচ বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।
মনোনয়ন বোর্ডে উপস্থিত থেকে প্রত্যাশীদের সাক্ষাৎকার নিচ্ছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, সালাহউদ্দীন আহমদ এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলটির মনোনয়ন বোর্ডের অন্যান্য সদস্যরা।
দলীয় সূত্রে জানা গেছে, সংরক্ষিত নারী আসনে যোগ্য ও ত্যাগী নেত্রীদের বেছে নিতেই এই বিস্তারিত সাক্ষাৎকারের আয়োজন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক