Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ
২০:১৫, ১০ জানুয়ারি ২০২০
আপডেট: ২০:২০, ১০ জানুয়ারি ২০২০
আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ
২০:১৫, ১০ জানুয়ারি ২০২০
আপডেট: ২০:২০, ১০ জানুয়ারি ২০২০
আরও খবর
ছিনতাইকারী সন্দেহে গাইবান্ধায় গণপিটুনিতে দুজন নিহত
স্ত্রী-ছেলেসহ তিনজনকে হত্যায় প্রবাসীর মামলা
সাঁথিয়ায় দুই পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত
কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম গ্রেপ্তার
পাবনায় ভোক্তা অধিকারের অভিযান, পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা

পরকীয়ার জেরে ভাবি-ভাতিজাকে খুন

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ
২০:১৫, ১০ জানুয়ারি ২০২০
আপডেট: ২০:২০, ১০ জানুয়ারি ২০২০
আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ
২০:১৫, ১০ জানুয়ারি ২০২০
আপডেট: ২০:২০, ১০ জানুয়ারি ২০২০
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় পরকীয়া প্রেমের জেরে ভাবী ও ভাতিজা খুনের ঘটনায় গ্রেপ্তার দেবর সোলাইমান হোসেন। ছবি : এনটিভি

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় মা ও ছেলে খুনের ঘটনার হত্যারহস্য উন্মোচিত হয়েছে। পরকীয়ার জের ধরে শিশুসন্তানসহ গৃহবধূ পারভীনকে খুন করেছে তাঁরই দেবর সোলাইমান হোসেন (২৮)। গ্রেপ্তারের পর দেবর সোলাইমান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

আজ শুক্রবার সন্ধ্যায় মানিকগঞ্জ পুলিশ সুপার কার্যালয় থেকে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দেবর সোলাইমানের সঙ্গে তাঁর ভাবি পারভীনের পাঁচ থেকে ছয় বছর ধরে পরকীয়া চলছিল। এর মধ্যে বিদেশ গিয়ে তিন মাস আগে মালয়েশিয়া থেকে দেশে ফিরে আসেন সোলাইমান। এর পর থেকেই ভাবি তাঁকে বিয়ে করার জন্য চাপ দিয়ে আসছিলেন। গত বুধবার রাতে সোলাইমান তাঁর ভাবির রুমে গিয়ে অনৈতিক সম্পর্কে লিপ্ত হন। এ সময় ভাবি তাঁকে আবারও বিয়ের কথা বলেন এবং এ নিয়ে গালিগালাজ করতে থাকেন। এতে ক্ষিপ্ত হয়ে সোলাইমান ধারালো চাকু নিয়ে প্রথমে ভাবির গলায় আঘাত করে। পাশে ঘুমিয়ে থাকা ভাতিজা নুর মোহাম্মদ তাঁকে চিনতে পারায় তাকেও ছুরিকাঘাত করে মৃত্যু নিশ্চিত করেন। ভাবি ও ভাতিজাকে হত্যার পর সোলাইমান ছুরি ও নিজের রক্তমাখা পোশাক ধুয়ে রুমে গিয়ে ঘুমিয়ে পড়েন।

এ মামলার বাদী সাটুরিয়া থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম জানান, সোলাইমানকে আজ দুপুরে গ্রেপ্তার করা হয়। পুলিশের কাছে তিনি হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন। পরে তাঁকে মানিকগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জান্নাতুল রাফিন সুলতানার আদালতে তোলা হলে আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে আদালত তাঁকে জেলহাজতে পাঠান।

গত বুধবার রাতে সাটুরিয়া উপজেলার কাউন্নারা গ্রামের নিজ বাসা থেকে সৌদিপ্রবাসী মজনু মিয়ার স্ত্রী পারভীন বেগম ও ছয় বছরের শিশু নূর মোহাম্মদের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় অজ্ঞাতনামা আসামি করে পারভীনের মা মজিরন বেগম সাটুরিয়া থানায় একটি হত্যা মামলা করেন।

সর্বাধিক পঠিত
  1. ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি
  2. রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনায় ওজিল ও বিলাল এরদোয়ানের গাড়িবহর
  3. স্ত্রী-ছেলেসহ তিনজনকে হত্যায় প্রবাসীর মামলা
  4. কারও চাঁদাবাজি করার সুযোগ নেই, সুযোগ থাকবে না : সড়ক পরিবহণ মন্ত্রী
  5. চিকিৎসকদের সেবা সরেজমিন তদারকি করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
  6. ভোটকেন্দ্রের ভিডিও ফুটেজ সংরক্ষণের নির্দেশ ইসির

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x