Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
এ বি এম ফজলুর রহমান, পাবনা
১৬:২৫, ২৯ অক্টোবর ২০২১
আপডেট: ১৬:২৭, ২৯ অক্টোবর ২০২১
এ বি এম ফজলুর রহমান, পাবনা
১৬:২৫, ২৯ অক্টোবর ২০২১
আপডেট: ১৬:২৭, ২৯ অক্টোবর ২০২১
আরও খবর
বড়লেখা সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত
হজযাত্রীর হারানো লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষ, আহত ১৫
মাদারীপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ২০
সুদানে ড্রোন হামলায় নিহত ২৩, আহত ১৯
ক্লাস চলাকালে শিক্ষার্থীর মাথায় খুলে পড়ল চলন্ত ফ্যান

পাবনায় আ. লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৫

এ বি এম ফজলুর রহমান, পাবনা
১৬:২৫, ২৯ অক্টোবর ২০২১
আপডেট: ১৬:২৭, ২৯ অক্টোবর ২০২১
এ বি এম ফজলুর রহমান, পাবনা
১৬:২৫, ২৯ অক্টোবর ২০২১
আপডেট: ১৬:২৭, ২৯ অক্টোবর ২০২১
পাবনার সুজানগরে থানা ভবন। ছবি : সংগৃহীত

পাবনার সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী ও বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সংঘর্ষের ঘটনায় দুইজন গুলিবিদ্ধসহ উভয়পক্ষের পাঁচজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার রাতে হাটখালী ইউনিয়নের বারভাগিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন হাটখালী ইউনিয়নের বারভাগিয়া গ্রামের আজাহার আলী মোল্লা (৬৫) ও আজগর আলী মোল্লা (৬০)। এ ছাড়া গুরুতর আহতরা হলেন খাইরুল ইসলাম (৪০), রেহেনা খাতুন (৩৫) জুবায়ের হোসেন (৩০)।

উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক ও স্বতন্ত্র প্রার্থী ফিরোজ আহমেদ খান বলেন, ‘গত ২৬ অক্টোবর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন থেকেই হাটখালী ইউনিয়নে আওয়ামী লীগ দলীয় প্রার্থীর লোকজন মারমুখী আচরণ শুরু করেন। তারই জের ধরে গতকাল রাত সাড়ে ৮টার দিকে আমার ইউনিয়ন এলাকার বারভাগিয়া গ্রামে বহিরাগত সন্ত্রাসীরা এসে হামলা ভাঙচুর চালায়। রাতের আঁধারে অতর্কিতভাবে সাধারণ লোকজনের ওপর গুলি করলে আমাদের প্রায় ছয় থেকে সাতজন গুলিবিদ্ধসহ ১৫ জন আহত হয়। আহতদের মধ্যে পাঁচজনকে পাবনায় চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। পরে আমাদের লোকজন তাদের ধাওয়া দিলে ভাড়াটে সন্ত্রাসীরা পালিয়ে যায়। যাওয়ার সময় তারা একই ইউনিয়নের নুরুউদ্দিনপুর বাজারে একটি নির্বাচনী অফিস ভাঙচুর করে চলে যায়।’

ছেলেমেয়ের প্রেমঘটিত বিষয় হলে আমার নির্বাচনী অফিস ভাঙচুর করবেন কেন তারা বলে অভিযোগ করেন তিনি।

নৌকার প্রার্থী আব্দুর রউফ বিষয়টি অস্বীকার করে বলেন, ‘এ ধরনের ঘটনা হাটখালী ইউনিয়নে ঘটেনি। আমার জনপ্রিয়তা ও নিশ্চিত বিজয় দেখে একটি মহল আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।’ তিনি বলেন, ‘মূলত বারভাগিয়া গ্রামের বিশ্বাস ও মোল্লা গোষ্ঠীর মধ্যে প্রেমঘঠিত বিষয় নিয়ে ঝামেলা হয়েছে। এই ঝামেলাটিকে নির্বাচনী সহিংসতা দেখানোর অপচেষ্টা করে নির্বচনী পরিবেশকে প্রশ্নবিদ্ধ করছেন আনারস প্রতীক ও বিদ্রোহী প্রার্থী ফিরোজ আহমেদ খান।’

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘এটি নির্বাচনকেন্দ্রিক সহিংসতা নয়। হাটখালী ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী ফিরোজ আহমেদ খানের দুগ্রুপের ঝামেলা হয়েছে। বারভাগিয়া গ্রামের দুটি পরিবারের ছেলে ও মেয়ের সম্পর্কের জের ধরে এই ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ওই এলাকায় পুলিশ টহল জোরদার করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনার পরপরই পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মাসুদ আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।’

প্রসঙ্গত, হাটখালী ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় প্রার্থী আব্দুর রউফ ছাড়াও উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহমেদ খান আনারস প্রতীক ও সুজানগর উপজেলা আ. লীগের সদস্য আনছার আলী ঘোড়া প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছেন। আগামী ১১ নভেম্বর দ্বিতীয় দফায় জেলার সুজানগর উপজেলার ১০ ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সংঘর্ষ গুলিবিদ্ধ আহত

সংশ্লিষ্ট সংবাদ: সংঘর্ষ

০৮ জুন ২০২৬
দুই পক্ষের সংঘর্ষে আহত ২০ : অগ্নিসংযোগ-ভাঙচুর, বাদ যায়নি মসজিদও
০৫ জুন ২০২৬
টাঙ্গাইলে ১৪৪ ধারা ভেঙে ফের সংঘর্ষ, অগ্নিসংযোগ
০৫ জুন ২০২৬
ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে রেলস্টেশন রণক্ষেত্র, ৮ পুলিশসহ আহত ৩০
  • আরও
সর্বাধিক পঠিত
  1. রাউজানে যুবদলনেতাকে গুলি করে হত্যা
  2. মধ্যরাত পর্যন্ত সারা দেশে গ্যাসের চাপ কম থাকবে
  3. চট্টগ্রামে ক্রিকেটার নাঈম হাসানকে মারধর : দুই পুলিশ প্রত্যাহার, গ্রেপ্তার ১
  4. ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াত আমির
  5. এবার বাজেটের পর কোনো জিনিসের দাম বাড়েনি : তারেক রহমান
  6. মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x