Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
মহব্বত হোসেন, টাঙ্গাইল
২২:১০, ১৩ জুন ২০২১
আপডেট: ২২:১০, ১৩ জুন ২০২১
মহব্বত হোসেন, টাঙ্গাইল
২২:১০, ১৩ জুন ২০২১
আপডেট: ২২:১০, ১৩ জুন ২০২১
আরও খবর
চিকিৎসককে মারধরের অভিযোগে দুই যুবদল নেতা বহিষ্কার
বরিশালে বিএনপির ৩ নেতাকে স্থায়ী বহিষ্কার
কিশোরগঞ্জে যুবদলের ২৬ ও স্বেচ্ছাসেবক দলের ১০ নেতা বহিষ্কার
সাবেক কেন্দ্রীয় যুবদলনেতা ইসহাক সরকারকে বহিষ্কার করল বিএনপি
কালুখালী উপজেলা ছাত্রদল নেতা রুবেল বহিষ্কার

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি : আওয়ামী লীগের নেতাকে বহিষ্কার

মহব্বত হোসেন, টাঙ্গাইল
২২:১০, ১৩ জুন ২০২১
আপডেট: ২২:১০, ১৩ জুন ২০২১
মহব্বত হোসেন, টাঙ্গাইল
২২:১০, ১৩ জুন ২০২১
আপডেট: ২২:১০, ১৩ জুন ২০২১
টাঙ্গাইল পৌরসভার প্যানেল মেয়র ও শহর আওয়ামী লীগের বহিষ্কৃত সহসভাপতি হাফিজুর রহমান স্বপন। ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে কটূক্তি করায় টাঙ্গাইল পৌরসভার প্যানেল মেয়র হাফিজুর রহমান ওরফে স্বপনকে শহর আওয়ামী লীগের সহসভাপতি পদ থেকে বহিষ্কার করা হয়েছে। টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক ও সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে আজ রোববার দুপুরে এই বহিষ্কারের কথা জানানো হয়।

স্থানীয় সূত্র জানায়, গত ৫ জুন প্যানেল মেয়র হাফিজুর রহমান স্বপন শহরের আকুর-টাকুরপাড়ায় একটি জমি পরিমাপকে কেন্দ্র করে ওই জমির মালিকের জামাতার সঙ্গে মুঠোফোনে কথা বলেন। কথা বলার একপর্যায়ে তিনি তাকে বলেন, ‘আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও মানি না’। এ ছাড়াও তিনি নানা অশ্লীল কথা বলেন। তাঁর এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ নিয়ে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর মধ্যে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। অনেকেই তাঁকে বহিষ্কারের দাবি জানান। শহর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ মজিদ সুমন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঘোষণা দেন হাফিজুরকে দল থেকে বহিষ্কার করা না হলে তিনি পদত্যাগ করবেন।

প্রধানমন্ত্রী সম্পর্কে কটূক্তির কারণে গত ৯ জুন হাফিজুর রহমান স্বপনের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন পৌর কাউন্সিলর আতিকুর রহমান মোর্শেদ। এ ছাড়াও মুঠোফোনে হুমকির দেওয়ার ঘটনায় শহরের আকুর-টাকুরপাড়ার প্রয়াত আশরাফ চৌধুরীর জামাতা মফিজুর রহমান টাঙ্গাইল সদর থানায় একটি জিডি করেন।

প্রসঙ্গত, হাফিজুর রহমান স্বপন প্রথমে ছাত্রদল ও পরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৪ সালে জুন মাসে তিনি আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগ দেন। যোগদানের পরেই তিনি প্রথমে যুগ্ম সাধারণ সম্পাদক ও পরে সহসভাপতি পদ লাভ করেন। তিনি টাঙ্গাইল পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডে পর পর চারবার কাউন্সিলর নির্বাচিত হন। সর্বশেষ গত ৩০ জানুয়ারি অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর প্যানেল মেয়রের দায়িত্ব পান।

আওয়ামী লীগ বহিষ্কার

সংশ্লিষ্ট সংবাদ: আওয়ামী লীগ

২৮ মে ২০২৩
বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিহত করা হবে : বিপুল ঘোষ
২৭ মে ২০২৩
আওয়ামী লীগের যৌথ সভা কাল
২২ মে ২০২৩
বঙ্গবন্ধুর পরিবারের জন্য সংসদ সদস্য হাবিবের দোয়া মাহফিল
  • আরও
সর্বাধিক পঠিত
  1. জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতি পদে প্রার্থী মন্ত্রী খলিলুর রহমান
  2. রাষ্ট্রপতিকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ
  3. অপরাধীর দলীয় পরিচয় নয়, আইন অনুযায়ী ব্যবস্থা নিন : ফজলে হুদা বাবুল
  4. দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই : প্রধানমন্ত্রী
  5. শিগগির ১৮০ শূন্য পদে পুলিশ সার্জেন্ট নিয়োগ
  6. তৃণমূলে স্বাস্থ্যসেবা পৌঁছাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ প্রক্রিয়াধীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x