ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ড, প্রাণ গেল দুজনের
কুষ্টিয়ার ভেড়ামারায় ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার রাত ৮টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারা-দৌলতপুর সড়কের ধরমপুর ইউনিয়নের মহিষাডোরা এলাকার দফাদার ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।এতে দগ্ধ হয়ে দুজনের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন আরও চারজন। দফাদার ফিলিং স্টেশনে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, শাহাজুল (৩৫) ও বিজয় (১৬)। শাহজুল দৌলতপুরের রিফাইতপুর এলাকার শাহাজুদ্দীনের ছেলে। আর বিজয় একই এলাকার তৌহিদুল ইসলামের ছেলে।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত ৮টার দিকে ভেড়ামারা-দৌলতপুর সড়কের ধরমপুর ইউনিয়নের মহিষাডোরা এলাকার দফাদার ফিলিং স্টেশনে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে কাজ করছে ভেড়ামারা ফায়ার সার্ভিস।
তবে কীভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।

সাবিনা ইয়াসমিন শ্যামলী, কুষ্টিয়া