Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • রাজনীতি
দেওয়ান গিয়াস চৌধুরী, সুনামগঞ্জ
১৬:৪৫, ১১ ফেব্রুয়ারি ২০২৩
আপডেট: ১৬:৪৭, ১১ ফেব্রুয়ারি ২০২৩
দেওয়ান গিয়াস চৌধুরী, সুনামগঞ্জ
১৬:৪৫, ১১ ফেব্রুয়ারি ২০২৩
আপডেট: ১৬:৪৭, ১১ ফেব্রুয়ারি ২০২৩
আরও খবর
সামনে কঠিন সময়, হেসেখেলে চলে গেলে বড় ক্ষতি হয়ে যাবে : প্রধানমন্ত্রী
প্রবাসীরাই দেশের অর্থনীতির চালিকা শক্তি : আক্তারুজ্জামান বাচ্চু
স্বাধীনতার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখতে প্রস্তুত বিএনপি : আমান উল্লাহ আমান
অসহায় মানুষের পাশে থাকুন : নেতা-কর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

‘বিএনপির গণঅভ্যুত্থান গোলাপবাগের গরুর বাজারে হারিয়ে গেছে’

দেওয়ান গিয়াস চৌধুরী, সুনামগঞ্জ
১৬:৪৫, ১১ ফেব্রুয়ারি ২০২৩
আপডেট: ১৬:৪৭, ১১ ফেব্রুয়ারি ২০২৩
দেওয়ান গিয়াস চৌধুরী, সুনামগঞ্জ
১৬:৪৫, ১১ ফেব্রুয়ারি ২০২৩
আপডেট: ১৬:৪৭, ১১ ফেব্রুয়ারি ২০২৩
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে আজ শনিবার দুপুরে প্রধান অতিথির বক্তব্য দেন ওবায়দুল কাদের। ছবি : এনটিভি

বিএনপির গণঅভ্যুত্থান গোলাপবাগের গরুর বাজারে হারিয়ে গেছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘১৪ বছরে বাংলাদেশ বদলে গেছে। বদলে যাওয়ায় বিএনপির এতো জ্বালা। বিএনপির গণঅভ্যুত্থান কোথায় গেলো? বিএনপির নেতারা বলেছিল শেখ হাসিনা আওয়ামী লীগের নেতাদের নিয়ে পালিয়ে যাবেন। কিন্তু কোথায় গেলো এতো হাক ডাক?

সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে আজ শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন। এর আগে বেলা ১২টায় সম্মেলনের উদ্বোধন করেন আ.লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক।

এসময় বিএনপির ইউনিয়ন কর্মসূচি নিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি কয়টা গ্রামে গেছে? আওয়ামী লীগ গ্রামে গ্রামে মানুষের পাশে গেছে। তাদের পদযাত্রা কর্মসূচিতে কিছু হবে না বরং আমাদের শান্তির সমাবেশ সফল হচ্ছে। আমরা পাল্টাপাল্টি সমাবেশ করি না, বিএনপি পাল্টাপাল্টি সমাবেশ করে। গত ১০ ডিসেম্বরের পর থেকে আওয়ামী লীগ বিএনপির কোনো সমাবেশ হামলা করেনি, বাধা দেয়নি। আমরা তাদের (বিএনপি) কথায় পাল্টা কর্মসূচি দেই না। আমরা ডাকি সমাবেশ হয়ে যায় মহাসমাবেশ, আর বিএনপির সমাবেশ হয় কোনমতে।’

সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপি নেতারা বলেছিল ১০ তারিখের পর আওয়ামী লীগ পালিয়ে যাবে। অথচ তাদের নেতা তারেক রহমান পালিয়ে গেছে। তারেক রহমানকে বলেন সৎ সাহস থাকলে দেশে এসে সামনাসামনি খেলতে। আসেন খেলি। খেলা হবে, ফাইনাল খেলা।’

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির আন্দোলন ঘোড়ার ডিম, তাদের আন্দোলন দেখে ঘোড়ায়ও হাসে। আর লন্ডনের তারেক রহমানের প্রিয়পাত্র মির্জা ফখরুল নন প্রিয়পাত্র হলেন আমীর খসরু মাহমুদ। আর এই খবরও আমাদের কাছে আছে।’

বিএনপিকে ইঙ্গিত করে ওবায়দুল কাদের বলেন, ‘আক্রমণে যাবেন না, আক্রমণে গেলে হাত ভেঙে যাবে। আ.লীগ খালি মাঠে গোল করে না। আ.লীগ শক্ত প্রতিদ্বন্দ্বির সাথে খেলে। শেষমেশ বিএনপিও নির্বাচনে আসবে। তবে পানি ঘোলা করে আসবে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আ.লীগ ভয় পায় না, বিএনপির আন্দোলন মরা গাঙের মতো। তারা কথায় কথায় আন্দোলনে যায়, তারা বলে আ.লীগের পায়ের তলায় মাটি নেই। তাহলে নির্বাচনে আসতে কেন ভয় পান। নির্বাচনে আসুন, সামনাসামনি খেলা হবে, ফাইনাল খেলা।’

এসময় বিশেষ অতিথির বক্তব্য দেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, শফিউল আলম নাদেল, কেন্দ্রীয় কমিটির সদস্য আজিজুস সামাদ আজাদ ডন প্রমুখ।

সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ নুরুল হুদা মুকুটের সভপাতিত্বে সম্মেলন অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নোমান পলিন বখত।

ওবায়দুল কাদের বিএনপি সুনামগঞ্জ

সংশ্লিষ্ট সংবাদ: ওবায়দুল কাদের

২২ জানুয়ারি ২০২৬
ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ জনের বিচার শুরু
০৬ জানুয়ারি ২০২৬
ওবায়দুল কাদেরসহ ১৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
০৫ জানুয়ারি ২০২৬
সংকটাপন্ন অবস্থায় ওবায়দুল কাদের
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ফের বাড়ল পেট্রোল-অকটেনের দাম
  2. তিন মাস সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা, খোলা করমজল পর্যটনকেন্দ্র
  3. মরণোত্তর জাতিসংঘ পদক পাচ্ছেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী
  4. সামনে কঠিন সময়, হেসেখেলে চলে গেলে বড় ক্ষতি হয়ে যাবে : প্রধানমন্ত্রী
  5. ওয়ারড্রবে ছিল ৪ বছরের শিশুর মরদেহ! খুলনায় ট্রিপল মার্ডারে মামলা, মেরি হেফাজতে
  6. আদ্-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x