বেনাপোলে ৯ পলাতক আসামি গ্রেপ্তার
বেনাপোলে বিশেষ অভিযান চালিয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এই ৯ পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : এনটিভি
বেনাপোল বন্দর এলাকার বিভিন্ন জায়গায় পুলিশ অভিযান চালিয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত নয় পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে। আজ বুধবার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার হওয়া আসামিরা হলেন বেনাপোল পোর্ট থানার বারপোতা গ্রামের মো. রাসেল (৩৫), আনোয়ার হোসেন (৩৮), কুরবান আলী (৩৪), মো. মহিদুল ইসলাম (৩০), মো. এনামুল হাসান (২৮), মো. রহমত আলী (৩২), মো. আবুল বাশার (৪৩), মো. সফিকুল ইসলাম বুড়ো (৩৭) ও মো. নাজিম উদ্দিন (২৯)।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন ভুইয়া জানান, ‘মাদক, মারামারিসহ বিভিন্ন মামলায় তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তাঁরা দীর্ঘদিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন জায়গায় পলাতক ছিলেন। আজ দুপুরে পলাতক এসব আসামিকে যশোর আদালতে পাঠানো হয়েছে।’

মহসিন মিলন, বেনাপোল