মাদকবিরোধী অভিযানে রাজধানীতে ৫৭ জন গ্রেপ্তার
রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে মোট ৫৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গতকাল মঙ্গলবার সকাল থেকে আজ বুধবার সকাল পর্যন্ত তাদের গ্রেপ্তার করা হয়।
আজ বুধবার সকালে ডিএমপির গণমাধ্যম শাখার উপকমিশনার (ডিসি) মাসুদুর রহমান এ তথ্য জানিয়েছেন।
মাসুদুর রহমান বলেন, ‘রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর প্রাথমিকভাবে আসামিরা তাদের অপরাধ স্বীকার করে নিয়েছে।’
উপকমিশনার বলেন, ‘গ্রেপ্তারের সময় আসামিদের কাছ থেকে তিন হাজার ১৪৬ পিস ইয়াবা, ৩৭৬.২ গ্রাম হেরোইন, এক কেজি ৪১০ গ্রাম গাঁজা ও ১২১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মোট ৪২টি মামলা দায়ের করা হয়েছে।’

নিজস্ব প্রতিবেদক