Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
আবু হোসাইন সুমন, মোংলা
১৮:২০, ২১ ডিসেম্বর ২০২২
আপডেট: ১৮:২২, ২১ ডিসেম্বর ২০২২
আবু হোসাইন সুমন, মোংলা
১৮:২০, ২১ ডিসেম্বর ২০২২
আপডেট: ১৮:২২, ২১ ডিসেম্বর ২০২২
আরও খবর
ঢাকায় নিহত যুবকের খণ্ডিত দেহাংশ উদ্ধারে সাভারে অভিযান
পোরশায় ১৩৭ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
থানার ভেতরের পুকুর থেকে ২১৯টি গুলি উদ্ধার
দিনাজপুরে মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার, ৫ বাইক উদ্ধার
অন্যায় করলে কাউকেই ছাড় দেওয়া হবে না : পরিবেশ প্রতিমন্ত্রী

মুক্তিপণে মুক্ত ৮ জেলে, পুলিশের দাবি উদ্ধার

আবু হোসাইন সুমন, মোংলা
১৮:২০, ২১ ডিসেম্বর ২০২২
আপডেট: ১৮:২২, ২১ ডিসেম্বর ২০২২
আবু হোসাইন সুমন, মোংলা
১৮:২০, ২১ ডিসেম্বর ২০২২
আপডেট: ১৮:২২, ২১ ডিসেম্বর ২০২২
জিজ্ঞাসাবাদের জন্য মোংলা থানা পুলিশ হেফাজতে মুক্ত আট জেলে। ছবি : এনটিভি

সাত দিন বনদস্যুদের হাতে জিম্মি থাকার পর এক লাখ ৮০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন বলে দাবি করেছেন আট জেলের পরিবারের সদস্যরা। অপরদিকে, পুলিশের দাবি—এসব জেলেকে উদ্ধার করেছেন তারা।

অপহরণের শিকার জেলেদের পরিবারের সদস্যরা জানান, গতকাল মঙ্গলবার রাতে মুক্তিপণের টাকা পেয়ে আট জেলেকে বনবিভাগের হরিণটানা টহল ফাঁড়িতে ছেড়ে দেয় বনদস্যুরা। ছাড়া পেয়ে রাত ২টার দিকে হরিণটানা টহল ফাঁড়ির ট্রলারে করে আজ বুধবার সকাল ৮টার দিকে চাঁদপাই রেঞ্জ অফিসে আসেন তাঁরা। এরপর মোংলা থানা পুলিশ আজ দুপুর ১২টার দিকে তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। 

জানা গেছে, গত ১৩ ডিসেম্বর রাত ১০টার দিকে সুন্দরবনের হরিণটানা টহল ফাঁড়ি সংলগ্ন কলামূলো, আলকি, তাম্বুলবুনিয়া ও হরমলসহ বিভিন্ন খালে কাকড়া ও বড়শি দিয়ে মাছ ধরা আট জেলেকে মুক্তিপণের দাবিতে অপহরণ করে নিয়ে যায় একদল বনদস্যু। 

মুক্তিপণ দিয়ে ছাড়িয়ে আনা জেলেদের পরিবারের সদস্য নাসির শেখ, সোহরাব শেখ, ফারুক খান ও শেখ মো. মারুফ বিল্লাহ জানান, সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জ কার্যালয় থেকে বৈধ পাস নিয়ে গত ১৩ ডিসেম্বর সুন্দরবনে কাকড়া ও বড়শি দিয়ে মাছ ধরতে যান জেলেরা। এসব জেলে বনের বিভিন্ন খালে কাঁকড়া ও মাছ শিকারকালে একদল বনদস্যু তাদের ওপর হামলা ও লুটপাট চালায়। পরে তাদের মারধর করে জেলে নৌকার মাছসহ অন্যান্য মালামাল লুটে নেওয়ার পাশাপাশি প্রতি নৌকা থেকে একজন করে জেলেকে অপহরণ করে নিয়ে যায় এ বনদস্যু বাহিনী। ওই বাহিনীর কাছে সাত দিন জিম্মি থাকার পর এক লাখ ৮০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন তাঁরা।

মুক্তিপণ দিয়ে ছাড়া পাওয়া জেলেরা হলেন খুলনার বটিয়াঘাটার বুজবুনিয়া গ্রামের মৃত জহুর শেখের ছেলে মো. আকরাম শেখ (৪২), বুজবুনিয়ার মৃত মোশারেফ খানের ছেলে মো. রফিকুল ইসলাম খান (৩৫), খুলনার রূপসার আলাইপুর গ্রামের মুসা শিকদারের ছেলে ওলি শিকাদার (৪৮), বাগেরহাটের রামপাল উপজেলার ঝনঝনিয়া গ্রামের শুকুর আলীর ছেলে বখতিয়ার ব্যাপারী (৩৫), মোংলার দক্ষিণ হলদিবুনিয়া গ্রামের নাসির উদ্দিন শেখের ছেলে আনিস শেখ (২২), একই গ্রামের সোহরাব শেখের ছেলে মিলন শেখ (২৩), বৈদ্যমারী গ্রামের জামাল ব্যাপারীর ছেলে শুকুর আলী ব্যাপারী (৩০) এবং একই গ্রামের আলতাফ ব্যাপারীর ছেলে মনির ব্যাপারী (৩৬)।

অপহৃত জেলে ফারুক খান বলেন, ‘আট বনদস্যু আমাদের যখন অপহরণ করে তখন তাদের কাছে দুটি পাইপগান, ছয়টি রামদা ও বেশ কিছু দেশি মোটা লাঠিসহ দুটি ডিঙ্গি নৌকা ছিল। বনদস্যুদের কাছে এখনও ৩০ থেকে ৩৫ জন জেলে জিম্মি হয়ে রয়েছেন।’ 

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলামের দাবি, পুলিশই এসব জেলেকে উদ্ধার করেছে।

উদ্ধার মোংলা বাগেরহাট
০৮ জুন ২০২২
ময়লার স্তুপে মিলল নবজাতকের মরদেহ
০৪ জুন ২০২২
অপহরণের সাতদিন পর শিশু উদ্ধার, গ্রেপ্তার ২
০২ জুন ২০২২
নিখোঁজের ৫ মাস পর মিলল ব্যবসায়ীর মরদেহ
৩০ মে ২০২২
কুড়িগ্রামে পরিত্যক্ত গুলি-ম্যাগাজিন উদ্ধার
২৮ মে ২০২২
বদরগঞ্জে গৃহবধুর গলাকাটা মরদেহ উদ্ধার
২৭ মে ২০২২
নওগাঁর মান্দায় তিন ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার
২৬ মে ২০২২
সাতক্ষীরায় ঘের ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
২৫ মে ২০২২
রাজধানীর কামরাঙ্গীরচরে বিষক্রিয়ায় দুই যুবকের মৃত্যু
১৯ মে ২০২২
কুষ্টিয়ায় দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
১৭ মে ২০২২
সাভারে কারখানার ড্রাম থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. চাঁদপুরে দুই ইটভাটার মালিককে জরিমানা
  2. প্রবাসী বাংলাদেশি ভোটারের আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ ইসির
  3. ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে
  4. মশার উপদ্রব থেকে নগরবাসীকে রক্ষায় গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
  5. মেট্রোরেল ও ট্রেন ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন কারা
  6. ফাঁদ ও জবাই করা ২ হরিণসহ আটক শিকারীর জেল-জরিমানা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x