Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
আইয়ুব আলী, ময়মনসিংহ
১০:২৫, ০৩ ডিসেম্বর ২০১৯
আপডেট: ১০:৫৬, ০৩ ডিসেম্বর ২০১৯
আইয়ুব আলী, ময়মনসিংহ
১০:২৫, ০৩ ডিসেম্বর ২০১৯
আপডেট: ১০:৫৬, ০৩ ডিসেম্বর ২০১৯
আরও খবর
সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে ট্রাকচালক নিহত
কুমিল্লায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
বাস-মোটরসাইকেল সংঘর্ষে ফটিকছড়িতে নিহত ৩
পাট গুদামসহ ২১ দোকান পুড়ে ছাই,  আহত ৩ ফায়ার সার্ভিস কর্মী
মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

ময়মনসিংহে প্রাইভেটকার উল্টে শ্যালকসহ এএসআই নিহত

আইয়ুব আলী, ময়মনসিংহ
১০:২৫, ০৩ ডিসেম্বর ২০১৯
আপডেট: ১০:৫৬, ০৩ ডিসেম্বর ২০১৯
আইয়ুব আলী, ময়মনসিংহ
১০:২৫, ০৩ ডিসেম্বর ২০১৯
আপডেট: ১০:৫৬, ০৩ ডিসেম্বর ২০১৯
ময়মনসিংহে প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত পুলিশের সাময়িক বরখাস্ত হওয়া এএসআই আমিনুল ইসলাম (ইনসেটে)। ছবি : সংগৃহীত

ময়মনসিংহে প্রাইভেটকার উল্টে পুলিশের সাময়িক বরখাস্ত হওয়া সহকারী উপপরিদর্শক (এএসআই) আমিনুল ইসলাম ও তাঁর শ্যালক জাহিদুল নিহত হয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ত্রিশাল উপজেলার রায়মণি নামক স্থানে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেছেন ময়মনসিংহের পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন। তিনি জানিয়েছেন, আমিনুলকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।

এএসআই আমিনুল ফুলবাড়ীয়া থানায় কর্মরত ছিলেন। ভাড়া বাসায় চুরির ঘটনায় গত ২৬ নভেম্বর এক কাভার্ডভ্যান চালককে বাসায় নিয়ে মারধর করেছিলেন তিনি। এ ঘটনায় শ্রমিকরা আমিনুলের বিচার দাবিতে আড়াই ঘণ্টাব্যাপী থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। পরে আমিনুলকে থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে নেওয়া হয়। এরপর তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়।

জেলা পুলিশের বিশেষ শাখার এক কর্মকর্তা জানান, এএসআই আমিনুল ইসলাম গতকাল দিবাগত রাতে নিজে প্রাইভেটকার চালিয়ে জেলার ভালুকা পৌর এলাকায় শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। গাড়িতে ছিলেন তাঁর শ্যালক জাহিদুল। ঘন কুয়াশার কারণে রোড ডিভাইডারে ধাক্কা খেয়ে প্রাইভেটকারটি রাস্তার পাশে ডোবায় ছিটকে পড়ে যায়। এতে দুজনের মৃত্যু হয়। খবর পেয়ে ত্রিশাল থানা পুলিশ দুজনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এএসআই আমিনুল ফুলবাড়ীয়ার কেআই ফাজিল মাদ্রাসা রোডে সেলিম মাস্টারের বাসায় ভাড়া থাকতেন। গত ২৫ নভেম্বর রাতের কোনো এক সময় তাঁর বাসায় চুরির ঘটনা ঘটে। এদিকে, পাশের প্রাণিসম্পদ অফিস রোডে সেই রাতের ভোর পর্যন্ত আবদুল কুদ্দুস ডিলারের গুদামে বিস্কুট নামানো হয় একটি কাভার্ডভ্যান থেকে। ভ্যানটি মালামাল নামিয়ে ত্রিশাল পর্যন্ত চলে যায়। চুরির ঘটনায় এএসআই আমিনুল ওই ভ্যানটিকে সন্দেহ করেন। পরদিন ত্রিশাল থানা পুলিশের সহযোগিতায় তিনি কাভার্ডভ্যানটি আটক করে ফুলবাড়ীয়া নিয়ে আসেন। পরে ভ্যানের চালক রফিকুল ইসলামকে (৪০) নিজের ভাড়া বাসায় নিয়ে বেধড়ক মারধর করেন এএসআই।

এ খবর শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়লে শত শত উত্তেজিত শ্রমিক ঐক্যবদ্ধ হয়ে সন্ধ্যার পর থানার ফটকের সামনে অবস্থান নেন এবং সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার আল আমিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের বক্তব্য শোনেন এবং অভিযুক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেন।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার আল আমিন ২৭ নভেম্বর সকালে এনটিভিকে বলেন, ‘কাভার্ডভ্যান চালককে মারধরের কথা সঠিক। মারধরের শিকার চালককে শ্রমিক নেতৃবৃন্দের মুচলেকায় ছেড়ে দেওয়া হয়েছে। আমরা তদন্ত করে সত্যতা পেলে সংশ্লিষ্ট পুলিশের বিরুদ্ধেও ব্যবস্থা নেব।’

পরে আমিনুলকে ফুলবাড়ীয়া থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে নেওয়া হয়। এর পর ঘটনা তদন্ত করে তাঁর বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পেলে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়।

সর্বাধিক পঠিত
  1. টানা পাঁচদিন বৃষ্টির পূর্বাভাস যেসব অঞ্চলে
  2. বিএনপি যে প্রতিশ্রুতি দেয়, তা রক্ষা করে : ডা. জাহিদ হোসেন
  3. বিবিসি বাংলার বিরুদ্ধে ১ কোটি টাকা ক্ষতিপূরণের লিগ্যাল নোটিশ
  4. বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচন, আইনশৃঙ্খলা নিয়ে ইসির বৈঠক বুধবার
  5. সকালে জরিমানা, বিকেলে সেই দোকানের দই উপজেলা প্রশাসনের ইফতারে
  6. কুমিল্লায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x