সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে ট্রাকচালক নিহত
সিরাজগঞ্জের তাড়াশে বাস-ট্রাক সংঘর্ষে ক্ষতিগ্রস্ত ট্রাক। ছবি : এনটিভি
সিরাজগঞ্জের তাড়াশে বাস-ট্রাক সংঘর্ষে আলমাছ আলী (৩৫) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১০ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের উপজেলার মান্নাননগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাকচালক আলমাছ আলী চৌহালী উপজেলার দক্ষিণ খাসকাউলিয়া গ্রামের শান্টু মিয়ার ছেলে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো ইসমাইল হোসেন জানান, বিকেলে রাজশাহী থেকে কলা ভর্তি একটি ট্রাক ঢাকায় যাচ্ছিল। ট্রাকটি হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মান্নাননগর এলাকায় পৌঁছালে যাত্রীবাহী একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ট্রাকচালক নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

শরীফুল ইসলাম ইন্না, সিরাজগঞ্জ