রিমান্ড শেষে ফের আদালতে পরী মণি
রাজধানীর বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় দুই দফা রিমান্ড শেষে চিত্রনায়িকা পরী মণিকে আজ শুক্রবার ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়েছে।
আজ বেলা ১১টা ৪০ মিনিটে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের গারদ খানায় তাঁকে হাজির করে পুলিশ। দুপুরের পরে তাঁকে ঢাকার সিএমএম আদালতের এজলাসে তোলা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর হাকিম আদালতের হাজতখানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক শহিদুল ইসলাম।
এর আগে গত ৪ আগস্ট রাজধানী বনানীর বাসা থেকে চিত্রনায়িকা পরী মণিকে বিপুল মাদকসহ গ্রেপ্তার করে র্যাব। পরদিন তাঁর বিরুদ্ধে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আইনে মামলা করা হয়। এরপর গত ৫ আগস্ট
তাঁকে চার দিনের রিমান্ডে নেয় পুলিশ। সেই রিমান্ড শেষে গত ১০ আগস্ট বনানী থানার মামলায় পরী মণিকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস।

আদালত প্রতিবেদক