Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • রাজনীতি
বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
২৩:১০, ৩০ জানুয়ারি ২০২২
আপডেট: ২৩:১৫, ৩০ জানুয়ারি ২০২২
বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
২৩:১০, ৩০ জানুয়ারি ২০২২
আপডেট: ২৩:১৫, ৩০ জানুয়ারি ২০২২
আরও খবর
ঢাকা বিশ্ববিদ্যালয়ে লিপিড সোসাইটি অব বাংলাদেশের উদ্যোগে ম্যারাথন অনুষ্ঠিত
কাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবেন প্রধানমন্ত্রী
নিষিদ্ধ ছাত্রলীগের নেতা তানভীর রিমান্ডে
ঢাবির ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ইসরাফিল
ঢাবি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ অ্যালামনাইয়ের নেতৃত্বে ইলিয়াস-রিনভী

সব আন্দোলনের স্রষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ : নানক

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
২৩:১০, ৩০ জানুয়ারি ২০২২
আপডেট: ২৩:১৫, ৩০ জানুয়ারি ২০২২
বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
২৩:১০, ৩০ জানুয়ারি ২০২২
আপডেট: ২৩:১৫, ৩০ জানুয়ারি ২০২২
ছাত্রলীগের ঢাবির হল শাখার বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দিচ্ছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। ছবি : স্টার মেইল

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগ সব আন্দোলনের স্রষ্টা, সূতিকার বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। আজ রোববার ছাত্রলীগের ঢাবির হল শাখার বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আজ সকাল ১১টায় ঢাবির টিএসসিতে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস।

জাহাঙ্গীর কবির নানক বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় পবিত্র শিক্ষার বিদ্যাপীঠ। ঢাকা বিশ্ববিদ্যালয় গণতন্ত্রের জন্য লড়াই করেছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের চিরঠিকানা, আমাদের উত্থান এখান থেকেই। এখান থেকেই আমরা ছাত্রলীগের পদপদবি পেয়েছি।

নানক বলেন, ১৩ বছর একটানা ক্ষমতায় রয়েছে আওয়ামী লীগ। শেখ হাসিনা ওয়াদা করেছিলেন, দেশে ফিরে গণতন্ত্র মানুষের দোরগোড়ায় ফিরিয়ে দেবেন। সেই সংকল্প নিয়ে লড়াই করেছেন তিনি। বারবার ষড়যন্ত্র করা হয়েছে। হত্যাচেষ্টা করা হয়েছে তাকে। তিনি জনগণের আস্থা অর্জন করে ক্ষমতায় এসেছেন। কারো দয়ায় তিনি ক্ষমতায় আসেননি।

নানক আরও বলেন, রাস্তায় বের হলে সুন্দর চার লেনের রাস্তা, ফ্লাইওভার দিয়ে যাওয়া হয়, মেট্রোরেল হয়েছে, এক্সপ্রেসওয়ে হয়েছে। যারা রাস্তায় ঘুমাতো তারা এখন স্থায়ী বাড়িতে ঘুমায়। আজ স্বপ্নের পদ্মা সেতু বাস্তব। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র শেখ হাসিনা সরকারই করে দিয়েছে। দক্ষিণাঞ্চলে পায়রা গভীর সমুদ্রবন্দর নির্মাণ করেছে। ঢাকায় মেট্রোরেল চালু হচ্ছে। এই মেট্রোরেল প্রতিষ্ঠার মধ্য দিয়ে ঢাকা তিলোত্তমা নগরীতে পরিণত হবে। ঢাকা শহরে ফ্লাইওভার হওয়ার মধ্যে দিয়ে ঢাকা সিঙ্গাপুরের মতো হয়েছে। এই পরিস্থিতি তাদের ভালো লাগে না।

জাহাঙ্গীর কবির নানক বলেন, যারা দেশকে ধ্বংস করেছে, লুটপাট করেছে তাদের ভালো লাগে না। কাদের ভালো লাগে না? যারা একাত্তরের মুক্তিযুদ্ধে দেশের বিরোধিতা করেছে, যাদের মনে সাম্প্রদায়িকতা প্রোথিত তাদের। এদের কোনো কিছুই ভালো লাগে না। তাদের ভালো লাগে না রোগে পেয়েছে। এই রোগের ওষুধ আমাদের কাছে নাই। জনগণের কাছে রয়েছে। আগামী নির্বাচনে জনগণ সে ওষুধ ব্যবহার করে তাদের বঙ্গোপসাগরে ছুড়ে ফেলবে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আরও বলেন, এখন বলা হচ্ছে তাদের নেতৃত্বে একদফা ভিত্তিক জোট গঠন হবে। কাদের ভয় দেখায়? যারা আইয়ুব, ইয়াহিয়া খানকে মোকাবিলা করেছে তাদের? ভয় দেখিয়ে কোনো লাভ নেই। জনগণের শক্তিই হলো শেখ হাসিনার শক্তি। জনগণের শক্তি দিয়ে এটি মোকাবিলা করা হবে। এ দেশে বিরোধী দল করতে হলে তাকেও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হতে হবে।

নানক বলেন, শিক্ষাকে সবার কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে শেখা হাসিনা সারা দেশে ৫২ পাবলিক ও ১০৮ প্রাইভেট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ সারা বিশ্বে ঈর্ষণীয় দেশে পরিণত হয়েছে। আগামী জুন মাসে পদ্মা সেতু চালু করে প্রবৃদ্ধি অর্জনে আমরা নতুন মাত্রা যোগ করব।

সম্মেলনের আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমান বলেন, শেখ হাসিনা নিষ্ঠার সঙ্গে এই দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। আজ পর্যন্ত তার কোনো দুর্নীতির কথা কেউ তুলে আনতে পারেনি। বরং আজকে বিশ্বসভায় তিনজন সৎ প্রধানমন্ত্রীর মধ্যে নেত্রী শেখ হাসিনা একজন হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছেন।

যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম বলেন, যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, তারা কীভাবে বিএনপির বন্ধু হয়? তাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত গণতান্ত্রিক বাংলাদেশে বিশ্বাস করে। এটা কি আমাদের বিশ্বাস করতে হবে? যারা বাংলাদেশের বিরুদ্ধে বিদেশে অপপ্রচার করে, অর্থ বিনিয়োগ করে, লবিস্ট নিয়োগ করে, তাদের কবর রচনা করতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগকে এগিয়ে আসতে হবে।

সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক বলেন, যারা বঙ্গবন্ধু হত্যার পর বঙ্গবন্ধু হত্যার বিচার করা যাবে না মর্মে ইনডেমনিটি অধ্যাদেশ জারি করে পরবর্তী সময়ে তা আইনে পরিণত করেছিল, তারাই এখন মানবাধিকারের কথা বলে। সব ষড়যন্ত্রের বেড়াজালকে ছিন্ন করে আমরা অসাম্প্রদায়িক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবই তুলব।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের সভাপতি বরিকুল ইসলাম বাধনের সভাপতিত্বে এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের সাধারণ সম্পাদক রনক জাহান রাইনের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।

জাহাঙ্গীর কবির নানক ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়
সর্বাধিক পঠিত
  1. পাইকারি ও গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম
  2. মিরপুরের বৃদ্ধার মৃত্যুর ঘটনা জুডিশিয়াল তদন্ত চেয়ে রিট
  3. মোহাম্মদপুরে নারীদের থেকে ছিনতাই, যেভাবে ধরা পড়ল দুই অভিযুক্ত
  4. স্বামীর লাশ নিয়ে ফেরার পথে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, স্ত্রী ও চালক নিহত
  5. আপনার স্বামীর যে শাস্তি হবে, একই শাস্তি আপনারও হবে : স্বপ্নাকে বিচারক
  6. বিসিবি নির্বাচনের তফসিল চ্যালেঞ্জের আবেদনে সাড়া দেননি হাইকোর্ট

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x