Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
জাহিদুর রহমান
১৯:৩৫, ০২ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ১৯:৪১, ০২ সেপ্টেম্বর ২০২১
জাহিদুর রহমান
১৯:৩৫, ০২ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ১৯:৪১, ০২ সেপ্টেম্বর ২০২১
আরও খবর
শাড়ি না আনায় মারধরের পর শ্বাসরোধে স্বামীকে হত্যা করল স্ত্রী
সন্তানকে আছাড় মেরে হত্যা, বাবাকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ
শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগে যুবক আটক, গণধোলাই
স্কুলছাত্রী মরিয়মকে ধর্ষণের পর হত্যায় আবুল হোসেনের মৃত্যুদণ্ড
সাভারে আর্জেন্টিনা সমর্থকদের অশ্রুর সাক্ষী হলেন রাষ্ট্রদূত

সাভারে দুই নারীসহ চারজন খুন

জাহিদুর রহমান
১৯:৩৫, ০২ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ১৯:৪১, ০২ সেপ্টেম্বর ২০২১
জাহিদুর রহমান
১৯:৩৫, ০২ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ১৯:৪১, ০২ সেপ্টেম্বর ২০২১
সাভারে নিহত নারী রুমা আক্তারের স্বজনের আহাজারি। ছবি : এনটিভি

সাভারে পৃথক ঘটনায় এক প্রবাসীর স্ত্রী, অপর এক নারীসহ চারজন খুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার সকালে উপজেলার দক্ষিণ রাজাশন ও আড়াপাড়া থেকে দুই নারীর লাশ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, আজ ভোর রাতে দক্ষিণ রাজাশন এলাকায় নিজ বাড়িতে সিঙ্গাপুর প্রবাসী মোবারক হোসেনের স্ত্রী রুমা আক্তারকে (৩০) গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। পরে খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠায়। এ ঘটনায় হত্যাকাণ্ডের সন্দেহে এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

অপরদিকে, সাভারের আড়াপাড়া এলাকায় পারিবারিক কলহের জের ধরে স্ত্রী আনজিলাকে (৩৩) পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে স্বামী সোহাগ মিয়ার বিরুদ্ধে। পরে খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠায়। এ ঘটনায় নিহতের স্বামী সোহাগ মিয়া ও ছোট বোনের জামাতা সুমন মিয়াকে আটক করেছে পুলিশ।

একই দিনে দুটি হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

অপরদিকে, সাভারের সবুজবাগ এলাকার একটি বাড়ি থেকে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এক যুবক ও ধামরাইর চৌহাট ঋষিপাড়া এলাকার একটি বাড়ি থেকে শ্রী মনি দাস নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম বলেন, ‘কেন দুই নারীকে হত্যা করা হয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় সাভার মডেল থানায় তিনটি ও ধামরাই থানায় একটিসহ মোট চারটি মামলার প্রস্তুতি চলছে।’

হত্যা সাভার

সংশ্লিষ্ট সংবাদ: অপরাধ

০৮ জুন ২০২৬
রাজবাড়ীতে ব্যাংক কর্মকর্তাকে কুপিয়ে জখম, আটক ১
২৮ জানুয়ারি ২০২৬
অস্ত্র বিক্রি করতে এসে পুলিশের হাতে নারী আটক
২৭ জানুয়ারি ২০২৬
‘আমাকে ইট মেরেছে, প্রশাসন একদিকে হেলে পরেছে’
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ভারি বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  2. আগামী ২৪ ঘণ্টায় অতি ভারি বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  3. বহিষ্কৃত জামায়াত নেতা গাজী নজরুলের বিরুদ্ধে এবার হত্যাচেষ্টা মামলা‌
  4. আদালতে বিচার চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
  5. সাইবার সুরক্ষা আইনে মামলায় সাংবাদিক শফিক কারাগারে
  6. জমি দখল ও চাঁদা দাবির অভিযোগে এনসিপির কাফির বিরুদ্ধে মামলা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x