Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
মারুফ আহমেদ, সিলেট
২৩:৩০, ১৮ মে ২০২২
আপডেট: ২৩:৩৩, ১৮ মে ২০২২
মারুফ আহমেদ, সিলেট
২৩:৩০, ১৮ মে ২০২২
আপডেট: ২৩:৩৩, ১৮ মে ২০২২
আরও খবর
সৌদি আরবে ভারি বর্ষণ ও আকস্মিক বন্যার শঙ্কা
এশিয়ায় বন্যা-ভূমিধসে নিহত ১৭৫০ ছাড়াল, বৃষ্টিতে উদ্ধারকাজ ব্যাহত
শ্রীলঙ্কায় বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৬০৭
এশিয়ার ৪ দেশে বন্যা-ভূমিধসে নিহত ছাড়াল ১১৬০
ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ৪৪২

সিলেটের সব উপজেলা বন্যায় প্লাবিত, দুর্ভোগ চরমে

মারুফ আহমেদ, সিলেট
২৩:৩০, ১৮ মে ২০২২
আপডেট: ২৩:৩৩, ১৮ মে ২০২২
মারুফ আহমেদ, সিলেট
২৩:৩০, ১৮ মে ২০২২
আপডেট: ২৩:৩৩, ১৮ মে ২০২২
সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় বাড়ছে পানিবন্দি মানুষের দুর্ভোগ। ছবি : সংগৃহীত

টানা বৃষ্টি, আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের সব কয়টি উপজেলা বন্যায় প্লাবিত হয়েছে। আগে ছয়টি উপজেলা প্লাবিত হয়েছিল। আজ বুধবার বিকেল নাগাদ বাকি সাত উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়। পানি উন্নয়ন বোর্ড বলছে, জেলার সব কয়টি নদীতে পানি বেড়েছে। এদিকে পানিবন্দি হয়ে দুর্ভোগে পড়েছেন জেলার কয়েক লাখ মানুষ।

পানি উন্নয়ন বোর্ড বলছে, সিলেটের সুরমা ও কুশিয়ারায় পানি প্রবাহিত হচ্ছে বিপৎসীমার ওপর দিয়ে। এ দুই নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা।

বিকেল ৫টায় সিলেটে জেলা প্রশাসক মো. মজিবর রহমান বন্যাপরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি জেলার সব কয়টি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার কথা জানান।

জেলা প্রশাসক আবহাওয়া অফিসের বরাত দিয়ে এনটিভি অনলাইনকে বলেন, ‘২৩ মে পর্যন্ত বৃষ্টিপাত হবে। ফলে বন্যাপরিস্থিতি আরও খারাপের দিকে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে, সব ধরনের প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন।’

জেলা প্রশাসক বলেন, ‘এ পর্যন্ত ২৫০ পরিবার আশ্রয়কেন্দ্রে উঠেছেন। আগে জেলায় ১৯৯টি আশ্রয়কেন্দ্র ছিল। এখন তা বাড়িয়ে ২৫২টি করা হয়েছে। প্রয়োজন হলে আরও বাড়ানো হবে।

দেখা গেছে, সিলেট নগরীর বেশির ভাগ এলাকার বাসাবাড়ি, রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। বন্যার পানির কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কয়েক দিনে গোয়াইনঘাট, জৈন্তাপুর, কানাইঘাট, কোম্পানীগঞ্জ ও জকিগঞ্জ উপজেলার নিম্নাঞ্চলগুলোও তলিয়ে যায়। আজ বিকেলের পর সব কয়টি উপজেলা প্লাবিত হয়। ,এসব উপজেলার সড়কে পানি ওঠায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ভেসে গেছে মাছের ঘের, নষ্ট হয়েছে সবজিখেত ও ফসলি জমি।

সুনামগঞ্জেও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ছয় উপজেলার দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। এর মধ্যেই আগামী ৪৮ ঘণ্টায় ভারী বর্ষণের সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।

ওসমানীনগর, কানাইঘাট, কোম্পানীগঞ্জ, গোলাপগঞ্জ, গোয়াইনঘাট, জকিগঞ্জ, জৈন্তাপুর, দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ, বিশ্বনাথ, বিয়ানীবাজার, সিলেট সদর উপজেলায় পানিবন্দি রয়েছে কয়েক লাখ মানুষ।

গতকাল মঙ্গলবার দিনে ও রাতে সিলেট জেলায় বৃষ্টি হয়নি। তবে, ভারতের আসাম ও মেঘালয়ের পাহাড়ি এলাকায় বৃষ্টি অব্যাহত থাকায় সিলেটের বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

আজ বুধবার সকাল পর্যন্ত বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়ায় বেড়েছে দুর্ভোগ। বিপর্যস্ত হয়ে আছে স্বাভাবিক জীবনযাত্রা। বিভিন্ন উপজেলায় প্লাবিত এলাকায় বাঁধ, পাকা রাস্তাসহ বিভিন্ন জায়গায় আশ্রয় নেওয়া লোকজন বিশুদ্ধ পানি, খাদ্য ও শৌচাগার সংকটে মানবেতর জীবনযাপন করছে। নিত্যপ্রয়োজনীয় জিনিস, ওষুধ ও জ্বালানি তেলের দোকান পানিতে তলিয়ে যাওয়ায় মানবিক বিপর্যয়ের শঙ্কা দেখা দিয়েছে। বন্যাকবলিত এলাকায় বাঁধ ও পাকা রাস্তা ভেঙে যাওয়ায় মানুষজনকে চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

বিভিন্ন উপজেলা ছাড়াও সিলেট নগরীর কয়েকটি এলাকার হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে আছেন। বেশ কয়েকটি আবাসিক এলাকার রাস্তাঘাট এখনও পানির নিচে। বাসাবাড়ি ও সরকারি বেশ কয়েকটি প্রতিষ্ঠানেও প্রবেশ করেছে পানি।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সিলেটের উপবিভাগীয় প্রকৌশলী এ কে এম নিলয় পাশা জানান, সিলেটে বন্যা পরিস্থিতির কোন উন্নতি হয়নি। নতুন করে বিভিন্ন উপজেলার বিভিন্ন স্থানে বাঁধ ভাঙনের খবর সংগ্রহ করছেন তাঁরা।

সিলেট নগরীর জলাবদ্ধতার ব্যাপারে এ কে এম নিলয় পাশা জানান, নগরীর জলাবদ্ধতার মূল কারণ হচ্ছে ড্রেনেজ সমস্যা। বৃষ্টি অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতিতে নগরীর দুর্ভোগ আরও বাড়তে পারে।

এদিকে, আবহাওয়া অধিদপ্তর সিলেটের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী জানিয়েছেন, ভারতের আসাম ও মেঘালয়ের পাহাড়ি এলাকায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। সিলেটে আগামী ২০-২১ জুন পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকতে পারে। যে কারণে বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে।

সিলেট জেলা ত্রাণ কর্মকর্তা নুরুল ইসলাম জানান, জেলা প্রশাসনের পক্ষে প্রয়োজনীয় সংখ্যক আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে। এ ছাড়া চাল ও শুকনো খাবার বিভিন্ন উপজেলার বন্যার্তদের জন্য বরাদ্দ রয়েছে।

বন্যা দুর্ভোগ
০১ অক্টোবর ২০২৫
প্লাবিত ফুলগাজী বাজার, মুহুরী নদীর পানি বিপৎসীমার কাছাকাছি
৩০ আগস্ট ২০২৫
বিপৎসীমা ছুঁইছুঁই তিস্তার পানি, উত্তরাঞ্চলে ফের বন্যার শঙ্কা
১৭ আগস্ট ২০২৫
উত্তরাঞ্চলে কমছে পানি, মধ্যাঞ্চলে বন্যার আশঙ্কা
১৬ আগস্ট ২০২৫
পাকিস্তানে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৪৪
১৫ আগস্ট ২০২৫
বিপৎসীমার ওপরে আত্রাই নদীর পানি, ৩০ পয়েন্ট ঝুঁকিপূর্ণ
২৬ জুলাই ২০২৫
মেঘনার পানি বিপৎসীমার ওপরে, উপকূলীয় অঞ্চল প্লাবিত
২১ জুলাই ২০২৫
ফেনীতে বন্যায় ঘরহারা ৪৯ পরিবার, ক্ষতিগ্রস্ত ৯১৫ বসতবাড়ি
২১ জুলাই ২০২৫
লালমনিরহাটে বাড়ছে তিস্তার পানি, বন্যার আশঙ্কা
১৫ জুলাই ২০২৫
নিরাপদ খাদ্য মজুত নিশ্চিতে ৪ লাখ টন চাল কিনবে সরকার
১৩ জুলাই ২০২৫
বন্যায় বারবার ভেসে যায় স্বপ্ন, টেকসই বাঁধ চায় ফেনীবাসী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বিজয় দিবসে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং, বিশ্বরেকর্ড গড়ার প্রত্যয়
  2. দল বিলুপ্ত করে বিএনপিতে শাহাদাত সেলিম, প্রার্থী হচ্ছেন লক্ষ্মীপুর-১ আসনে
  3. বিএনপির রাজনীতি আটটি গুরুত্বপূর্ণ বিষয়কে কেন্দ্র করে : তারেক রহমান
  4. খাদ্য মজুদ যা থাকার কথা তার চেয়ে বেশি আছে : খাদ্য উপদেষ্টা
  5. ইসির নিবন্ধন পেল ৮১ পর্যবেক্ষক সংস্থা
  6. ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে জামায়াত : এনসিপি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x