Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
শ. ম সাজু, রাজশাহী
১৫:৪৫, ২৬ মার্চ ২০২২
আপডেট: ১৫:৪৫, ২৬ মার্চ ২০২২
শ. ম সাজু, রাজশাহী
১৫:৪৫, ২৬ মার্চ ২০২২
আপডেট: ১৫:৪৫, ২৬ মার্চ ২০২২
আরও খবর
সন্তান হারানোর শোক সইতে না পেরে বাবা-মায়ের আত্মহত্যা
রাজশাহীতে দুর্বৃত্তের গুলিতে নিহত ১
দুই ক্র্যাচে ভর দিয়ে ভোটকেন্দ্রে ৮০ বছরের দুলোন বেওয়া
কুষ্টিয়া মেডিকেল কলেজছাত্রীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
আজ যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

‘সেচের পানি না পেয়ে’ বিষপান : আরেক কৃষকের মৃত্যু

শ. ম সাজু, রাজশাহী
১৫:৪৫, ২৬ মার্চ ২০২২
আপডেট: ১৫:৪৫, ২৬ মার্চ ২০২২
শ. ম সাজু, রাজশাহী
১৫:৪৫, ২৬ মার্চ ২০২২
আপডেট: ১৫:৪৫, ২৬ মার্চ ২০২২
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : সংগৃহীত

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় কীটনাশক পানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কৃষক অভিনাথ মার্ডির মৃত্যুর একদিন পর তাঁর চাচাতো ভাই রবি মার্ডি মারা গেছেন।

গতকাল শুক্রবার রাত ৮টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবি মার্ডির মৃত্যু হয়। বোরো ধানের জমিতে সেচ দিতে না পেরে ক্ষোভে-দুঃখে কীটনাশক পান করেছিলেন বলে তাঁদের পরিবারের দাবি।

এদিকে, আত্মহত্যায় প্ররোচণার অভিযোগ এনে গভীর নলকূপের অপারেটর সাখাওয়াত হোসেনকে আসামি করে গোদাগাড়ী থানায় মামলা করেছেন নিহত কৃষক অভিনাথ মার্ডির স্ত্রী রোজিনা হেমরম।

গতকাল সন্ধায় রোজিনা হেমরম গোদাগাড়ী থানায় যখন মামলা করতে যান, তখন তাঁর সঙ্গে ছিলেন বাংলাদেশের ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক, সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, জেলা ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম তোতা, জাতীয় আদিবাসী পরিষদের জেলা সভাপতি বিমল চন্দ্র রাজোয়াড়সহ নিহত অভিনাথের পরিবারের সদস্যেরা।

সাখাওয়াতের শাস্তি দাবি করেছেন জাতীয় আদিবাসী পরিষদের জেলা সভাপতি বিমল চন্দ্র রাজোয়াড়। আর, সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, ‘সেচের পানি না পেয়ে দুজন কৃষকের আত্মহত্যা করাটা অত্যন্ত মর্মান্তিক।’

অভিযোগ উঠেছে, গত ২৩ মার্চ গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের নবাইবটতলা নিমঘুটু গ্রামের অভিনাথ মার্ডি ও তাঁর চাচাতো ভাই রবি মার্ডি বোরো ধানের জমিতে সেচের পানি নিতে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের গভীর নলকূপের অপারেটর সাখাওয়াত হোসেনের কাছে যান। তিনি সেদিন পানি দিতে অস্বীকার করলে ক্ষোভে-দুঃখে অভিনাথ ও রবি কীটনাশক পান করেন। এদের মধ্যে অভিনাথ মার্ডি রাতে বাড়িতে মারা যায়।

আর, আশঙ্কাজনক অবস্থায় রবি মার্ডিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তাঁর মৃত্যু হয়।

মৃত অভিনাথ ও রবির চাচাতো ভাই বাপ্পি মার্ডি বলেন, ‘অভিনাথ ও রবি ঈশ্বরীপুর মাঠে ধানের জমিতে পানি দেওয়ার জন্য গভীর নলকূপের অপারেটর সাখাওয়াত হোসেনের কাছে ১২ থেকে ১৪ দিন ধরে ঘুরছিলেন। এরপরও তাঁরা পানির জন্য সিরিয়াল পাননি। এরই মধ্যে জমির পানি শুকিয়ে ধানের জমি সাদা হয়ে যায়। গত বুধবার বিকেলে পুনরায় অপারেটরকে পানির জন্য বলেন তাঁরা। এরপরও পানি না দিলে অভিমানে গভীর নলকুপের পাশে অভিনাথ মার্ডি ও রবি মার্ডি বিষপান করেন।’

তবে স্থানীয় দেওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেল বলেন, ‘মৃতের পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে—বোরো ধানের খেতে পানি দিতে না পারায় অভিনাথ ও রবি বিষ খেয়ে মারা গেছে। এখন খরা মৌসুম। জমিতে পানি বেশি লাগছে। সবাই সিরিয়াল অনুযায়ী পানি পাচ্ছে।’

এদিকে, ঘটনার পরদিন গভীর নলকূপের অপারেটর সাখাওয়াত হোসেন বলেছিলেন, ‘অভিনাথ ও রবি তাঁদের জমিতে ১২ থেকে ১৪ দিন পানি পাননি, এ কথা সত্য নয়। দুদিন আগেই জমিতে পানি দেওয়া হয়েছে। এটা তদন্ত করলেই পাওয়া যাবে।’ বুধবার অতিরিক্ত মদ পান করে অভিনাথ ও রবি আবারও পানি নিতে এসেছিলেন বলে দাবি করেন তিনি।

গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম এনটিভি অনলাইনকে বলেন, ‘ওই গভীর নলকূপের অধীনে ১৭০ জন কৃষকের ২৬৫ বিঘা জমি রয়েছে। সিরিয়াল অনুযায়ী পানি দিতে হয়। খরা মৌসুমে সিরিয়াল পেতে দেরি হয়। দুদিন আগে অভিনাথ ও রবির জমিতে পানি দেওয়া হয়েছে। খরার কারণে পানি শুকিয়ে গেছে। বুধবার বিকেলে গিয়ে তাঁরা আবার জমিতে পানি চান।’

ওসি বলেন, ‘অভিনাথের মৃত্যুর ঘটনায় আত্মহত্যার প্ররোচণা এনে মামলা হয়েছে। তাঁর মৃতদেহের ময়নাতদন্ত হয়েছে। প্ররোচণাকারী সাখাওয়াতকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

আত্মহত্যা সেচ রাজশাহী

সংশ্লিষ্ট সংবাদ: আত্মহত্যা

১৭ ফেব্রুয়ারি ২০২৬
সন্তান হারানোর শোক সইতে না পেরে বাবা-মায়ের আত্মহত্যা
০৯ ফেব্রুয়ারি ২০২৬
কুষ্টিয়া মেডিকেল কলেজছাত্রীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
২৬ জানুয়ারি ২০২৬
প্রেমিককে ভিডিও কলে রেখে প্রেমিকার আত্মহত্যা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ডিএমপি কমিশনারের দায়িত্বে মো. সরওয়ার
  2. র‌্যাবের অভিযানে ৫ মণ গাঁজা জব্দ
  3. বরিশালের ১২ আইনজীবীর সনদ বাতিল চেয়ে আবেদন
  4. চার আসনে ভোট কারচুপির অভিযোগ, নির্বাচনি সরঞ্জাম ইসির হেফাজতে রাখার নির্দেশ
  5. জাতীয় ভোটার দিবসের কর্মসূচি স্থগিত করল ইসি
  6. উপরওয়ালা কুষ্টিয়ায় কেউ নেই, উপরওয়ালা এখন আমি : আমির হামজা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x