Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
১১:৩০, ০৩ মে ২০২২
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
১১:৩০, ০৩ মে ২০২২
আপডেট: ১১:২৯, ০৩ মে ২০২২
আরও খবর
ঈদে নিরাপদ রেলযাত্রা নিশ্চিতে সরকারের ব্যাপক প্রস্তুতি
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আশুলিয়ায় মহাসড়কে উচ্ছেদ অভিযান
জমে উঠেছে ঈদ বাজার, বিপণিবিতানে উপচে পড়া ভিড়
ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানালেন জ্যোতির্বিজ্ঞানীরা
ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানালেন ওমানের জ্যোতির্বিজ্ঞানীরা

হাসপাতালে কাটছে ঈদের দিন

ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
১১:৩০, ০৩ মে ২০২২
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
১১:৩০, ০৩ মে ২০২২
আপডেট: ১১:২৯, ০৩ মে ২০২২
উৎসবের দিনটি তাঁদের হাসপাতালে কাটাতে হবে। ছবি : ইউএনবি

পবিত্র ঈদুল ফিতর আজ। সারা দেশ আজ মঙ্গলবার ঈদ উদ্‌যাপন করছে। কিন্তু, এর মধ্যেও অসংখ্য রোগী রয়েছেন, যাঁরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ উৎসবের দিনটি তাঁদের হাসপাতালেই কাটাতে হবে। হাসপাতালের শয্যায় শুয়ে থাকা এ মানুষগুলোর মধ্যে ঈদের কোনো আনন্দ নেই।

ফরিদপুর সদর হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে গতকাল সোমবার সকালে ভর্তি হয়েছেন শাকিল হোসেন (৩০)। হাসপাতালের বেডে জায়গা হয়নি, বারান্দায় চলছে তাঁর চিকিৎসা। শাকিল হোসেনের বাড়ি মাগুরা সদর উপজেলায়। তিনি একটি বেসরকারি কোম্পানির প্রতিনিধি হিসেবে ফরিদপুরে কর্মরত রয়েছেন।

শাকিল হোসেন বলেন, ‘সোমবার সকালে হঠাৎ করে ডায়রিয়ায় আক্রান্ত হই। দ্রুত হাসপাতালে ভর্তি হই। কিন্তু, কিছুতেই বমি ও পায়খানা কমছে না। সঙ্গে রয়েছে পেট ব্যথা।

রোগী শাকিলের মা আফসানা বেগম বলেন, ছেলের অসুস্থতার কথা শুনেই চলে এসেছি। হাসপাতালেই কেটে যাবে ঈদ। তবুও ছেলে সুস্থ হোক, সামনের বছর ঈদ উদ্‌যাপন করব।

ফরিদপুর সদর উপজেলার ধুলদী এলাকার বাসিন্দা আজিজ বেপারী। তিনি ডায়রিয়ায় আক্রান্ত হয়ে গত শুক্রবার থেকে ভর্তি রয়েছেন। বর্তমানে কিছুটা সুস্থ।

আজিজ বেপারী বলেন, ‘চার দিন ধরে ভর্তি রয়েছি। এখন কিছুটা সুস্থ। সম্পূর্ণ ভালো হতে আরও কয়েক দিন লাগবে। এবার আর ঈদের আনন্দ করা হবে না। হাসপাতালেই থাকতে হবে। বাড়িতে ছেলেমেয়ে রয়েছে, আমার জন্য তাদেরও ঈদ করা হবে না।’

শুধুমাত্র শাকিল, আজিজই নন, ফরিদপুর সদর হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বর্তমানে বিভিন্ন বয়সের ৭০ জন রোগী চিকিৎসাধীন।

হাসপাতালের ডায়রিয়া রোগীদের সেবার কাজে নিয়োজিত সেবিকা গোলাপী বেগম জানান, ‘রোগী আসছে প্রচুর, জায়গা দিতে পারছি না। নিরুপায় হয়ে অনেকেই ফ্লোর, বারান্দায় সেবা নিচ্ছেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি সেবা নিশ্চিত করতে।’

সেবিকা গোলাপী বেগম বলেন, ‘রোগীর চাপ থাকায় আমাদের ছুটি বাতিল করা হয়েছে। রোগীদের সঙ্গে আমাদের হাসপাতালেই ঈদ করতে হচ্ছে।’

ফরিদপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. গনেশ আগারওয়াল জানান, গত দেড় মাস ধরে ডায়রিয়া রোগী আসছে। তবে দুই দফা ডায়রিয়ার সংক্রমণের হার বেড়েছে। এবারের আক্রান্তের হার গত কয়েক বছরের তুলনায় বেশি। প্রতিদিন গড়ে একশো’র ওপর রোগী ভর্তি হচ্ছে। ডায়রিয়া ওয়ার্ডে মাত্র ১০ বেড রয়েছে। অন্যান্য ওয়ার্ডেও ডায়রিয়ার চিকিৎসা চলছে। তাতেও জায়গা সংকুলন হচ্ছে না, এ কারণে বারান্দায়ও রোগীর চিকিৎসা দেওয়া হচ্ছে।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান জানান, সদর হাসপাতালে অন্য রোগীদের সেবা সাময়িক স্থগিত করে সব ওয়ার্ডে ডায়রিয়া রোগীদের সেবা চলছে দিনরাত। এ বিপুল রোগীর সেবা দিতে নার্স ও চিকিৎসকদের হিমশিম খেতে হচ্ছে। তিনি জানান, রোগীদের সেবা দিতে হাসপাতালে কর্মরতদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে।

ঈদুল ফিতর
২৯ মার্চ ২০২৫
ঘরমুখী মানুষের ঢল, চির চেনা রূপে সদরঘাট
২৯ মার্চ ২০২৫
আজও ঢাকা ছাড়ছে মানুষ, স্বস্তি বাস টার্মিনালে 
২৯ মার্চ ২০২৫
বাংলাদেশে ঈদ কবে, জানা যাবে কাল
২৯ মার্চ ২০২৫
আজ চাঁদ দেখা গেলে সৌদি আরবে আগামীকাল ঈদ     
২৮ মার্চ ২০২৫
ঈদের আগে রিজার্ভ বেড়ে ২৫ বিলিয়ন মার্কিন ডলার
২৮ মার্চ ২০২৫
জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়
২৮ মার্চ ২০২৫
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ পরিবারকে জেডআরএফের ঈদ উপহার
২৮ মার্চ ২০২৫
‘দুই গুণ বেশি ভাড়া দিমু ক্যা, ট্রাকে যাব’
২৮ মার্চ ২০২৫
প্রবাসীদের ঈদ ভাবনা : স্মৃতি, চ্যালেঞ্জ ও বাস্তবতা
২৭ মার্চ ২০২৫
আনন্দের কথায় ‘ঈদ আনন্দ’
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী ভারত
  2. দুই ঘণ্টা পর অবরুদ্ধ এমপিকে উদ্ধার
  3. গলা কেটে শিশু হত্যার মূল আসামি গ্রেপ্তার
  4. কড়াইল বস্তি থেকে শুরু ফ্যামিলি কার্ড বিতরণ
  5. শিক্ষার্থীদের দুর্যোগ ব্যবস্থাপনায় প্রশিক্ষণ দেওয়া হবে : দুলু
  6. পাঠ্যপুস্তক পরিমার্জন ও কারিকুলাম প্রণয়ন করবে সরকার : শিক্ষামন্ত্রী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x