ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানালেন ওমানের জ্যোতির্বিজ্ঞানীরা
পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছেন ওমানের জ্যোতির্বিজ্ঞানীরা। আগামী ২০ মার্চ (শুক্রবার) ঈদুল ফিতরের প্রথম দিন হতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন তারা। খবর গালফ নিউজের।
স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী আগামী ২০ মার্চ শাওয়াল মাসের প্রথম দিন হওয়ার সম্ভাবনা রয়েছে, যা মূলত সরকারিভাবে চাঁদ দেখার ওপর নির্ভরশীল।
হিসাব অনুসারে, ১৯ মার্চ বৃহস্পতিবার সূর্যাস্তের আগেই শাওয়াল মাসের চাঁদের জন্ম হতে পারে। এর ফলে এবারের রমজান মাস ২৯ দিনে শেষ হবে এবং ১৯ মার্চ (বৃহস্পতিবার) পবিত্র রমজান মাসের সমাপ্তি ঘটবে। ওমান সাধারণত ঈদ নির্ধারণের জন্য সরাসরি চাঁদ দেখার ওপর নির্ভর করলেও জ্যোতির্বিজ্ঞানের এই আগাম তথ্য সূর্যাস্তের পর চাঁদ দেখার সম্ভাবনা সম্পর্কে একটি স্পষ্ট ধারণা দিচ্ছে।
যদি ২০ মার্চ (শুক্রবার) ঈদের প্রথম দিন হিসেবে নিশ্চিত করা হয়, তবে ওমানের সরকারি ছুটির নিয়ম অনুযায়ী ১৯ মার্চ বৃহস্পতিবার থেকে ২৩ মার্চ সোমবার পর্যন্ত টানা পাঁচ দিনের লম্বা ছুটি পেতে পারেন দেশটির বাসিন্দারা।

এনটিভি অনলাইন ডেস্ক