Skip to main content
NTV Online
Dektop Mobile

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • অন্যান্য
এনটিভি অনলাইন ডেস্ক
০৬:৩০, ১৭ আগস্ট ২০২৬
আপডেট: ০৬:৩০, ১৭ আগস্ট ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৬:৩০, ১৭ আগস্ট ২০২৬
আপডেট: ০৬:৩০, ১৭ আগস্ট ২০২৬
আরও খবর
ঈদে মিলাদুন্নবীর তারিখ নির্ধারণে চাঁদ দেখা কমিটির সভা আজ
সাত দিন ছুটির পরে আজ খুলছে অফিস-আদালত
ঈদুল ফিতরের ছুটি শেষে অফিস খুলছে কাল
ঈদুল ফিতরের ছুটি শেষে ঢাকায় ফিরছে মানুষ
সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত

জানা গেল ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ

এনটিভি অনলাইন ডেস্ক
০৬:৩০, ১৭ আগস্ট ২০২৬
আপডেট: ০৬:৩০, ১৭ আগস্ট ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৬:৩০, ১৭ আগস্ট ২০২৬
আপডেট: ০৬:৩০, ১৭ আগস্ট ২০২৬
ফাইল ছবি

জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত প্রাথমিক গণনার ভিত্তিতে আগামী ২০২৭ সালের পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানা গেছে। পূর্বাভাস অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি (সোমবার) প্রথম রোজা পালিত হতে পারে।

আন্তর্জাতিক গণমাধ্যম ও জ্যোতির্বিজ্ঞানীদের হিসেব অনুযায়ী, ২০২৭ সালের ৭ ফেব্রুয়ারি (রোববার) সন্ধ্যায় হিজরি ১৪৪৮ হিজরির রমজান মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেদিন সন্ধ্যায় চাঁদ দেখা গেলে ওই রাতেই অনুষ্ঠিত হবে বছরের প্রথম তারাবিহ নামাজ।

ইসলামিক চন্দ্র বর্ষপঞ্জি অনুযায়ী বছর গণনা করায় ইংরেজি ক্যালেন্ডারের চেয়ে প্রতি বছর রমজান মাস প্রায় ১০ থেকে ১১ দিন এগিয়ে আসে। হিজরি মাসের হিসাব অনুযায়ী রমজান মাসটি ২৯ নাকি ৩০ দিন হবে, তা চাঁদ দেখার ওপর নির্ভর করবে। প্রাথমিক পূর্বাভাস অনুযায়ী, মধ্যপ্রাচ্যে আগামী ১০ মার্চ (বুধবার) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত চাঁদ দেখা কমিটিগুলোর আনুষ্ঠানিক ঘোষণার পরই নিশ্চিত হবে।

বাংলাদেশের রমজান ও ঈদ

ভৌগোলিক অবস্থানের কারণে মধ্যপ্রাচ্যের একদিন পর সাধারণত বাংলাদেশে চাঁদ দেখা যায়। সেই হিসেবে বাংলাদেশে ২০২৭ সালের পবিত্র রমজান মাস শুরু হতে পারে ৯ ফেব্রুয়ারি (মঙ্গলবার) থেকে। সে ক্ষেত্রে ৮ ফেব্রুয়ারি (সোমবার) এশার নামাজের পর সারাদেশে প্রথম তারাবিহ নামাজ অনুষ্ঠিত হবে এবং শেষ রাতে প্রথম সাহরি খাবেন ধর্মপ্রাণ মুসলমানরা। ৩০ দিন রোজা পূর্ণ হওয়া সাপেক্ষে বাংলাদেশে ১১ মার্চ (বৃহস্পতিবার) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে বরাবরের মতোই বাংলাদেশের জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তের পরেই চূড়ান্ত ঘোষণা আসবে।

সূত্র : কনস্ট্রাকশন উইক

মাহে রমজান চাঁদ দেখা কমিটি ঈদুল ফিতর

সংশ্লিষ্ট সংবাদ: মাহে রমজান

০৭ মার্চ ২০২৬
ঐতিহাসিক বদর দিবস আজ
২০ ফেব্রুয়ারি ২০২৬
রমজানে সিএনজি স্টেশন বন্ধ থাকবে ৬ ঘণ্টা
১৯ ফেব্রুয়ারি ২০২৬
রমজান মাসেই চালু হচ্ছে ‘ফ্যামিলি কার্ড’
  • আরও
সর্বাধিক পঠিত
  1. রয়টার্সের জরিপ : ইরান যুদ্ধের প্রভাবে ট্রাম্পের জনপ্রিয়তায় রেকর্ড ধস
  2. ইউক্রেনকে ড্রোন সরবরাহ নিয়ে যুক্তরাজ্যকে রাশিয়ার কঠোর হুঁশিয়ারি
  3. ভারতের স্বাধীনতা দিবস ঘিরে হামলার পরিকল্পনা, গ্রেপ্তার দুই শতাধিক 
  4. ইরানের সঙ্গে সংঘাত এড়াতে ট্রাম্পকে আলোচনার তাগিদ এরদোয়ানের
  5. স্কুলে সহপাঠীকে গুলি করে হত্যার পর সপ্তম শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা
  6. সৌদির যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x