Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
শুভ্র সিনহা রায়
১৮:৪৫, ০৫ ডিসেম্বর ২০২০
আপডেট: ১৯:২১, ০৫ ডিসেম্বর ২০২০
শুভ্র সিনহা রায়
১৮:৪৫, ০৫ ডিসেম্বর ২০২০
আপডেট: ১৯:২১, ০৫ ডিসেম্বর ২০২০
আরও খবর
দেশি কাপড়কে ‘পাকিস্তানি’ বলে বিক্রি, জরিমানা ৭০ হাজার
নিখোঁজের ৪ ঘণ্টা পর শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার
মাদারীপুরে ৪০ বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ
রাস্তা সংস্কারের টাকা লুটের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে
ফায়ার সার্ভিসের কর্মীকে ধাক্কা ও পাইপলাইন ভাঙার অভিযোগ পিআইওর বিরুদ্ধে
আসকের প্রতিবেদন

১০ মাসে ধর্ষণের শিকার ১৩৪৯ জন, শিশুরাই বেশি

শুভ্র সিনহা রায়
১৮:৪৫, ০৫ ডিসেম্বর ২০২০
আপডেট: ১৯:২১, ০৫ ডিসেম্বর ২০২০
শুভ্র সিনহা রায়
১৮:৪৫, ০৫ ডিসেম্বর ২০২০
আপডেট: ১৯:২১, ০৫ ডিসেম্বর ২০২০
প্রতীকী ছবি

দেশে গত ১০ মাসে এক হাজার ৩৪৯ জন নারী ধর্ষণের শিকার হয়েছে। এর মধ্যে শিশুরাই বেশি ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৪৬ জনকে আর আত্মহত্যা করেছে ১৩ নারী। এ ছাড়া ধর্ষণের চেষ্টা করা হয়েছে আরো ২৭১ জনকে।

আজ শনিবার বেসরকারি মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) ওয়েবসাইট থেকে এই পরিসংখ্যান জানা গেছে। আসক চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত দেশে ধর্ষণের শিকার নারীদের বিষয়ে পরিসংখ্যান প্রকাশ করেছে।

পরিসংখ্যানে বলা হয়েছে, ছয় বছর বয়সী ৯৬ জন শিশু ধর্ষণের শিকার হয়েছে, সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে দুজন, ধর্ষণের ফলে মারা গেছে একজন এবং ৩৯ জন ধর্ষণচেষ্টার শিকার হয়েছে। এ ছাড়া সাত থেকে ১২ বছরের মধ্যে শিশুদের মধ্যে ১৭৮ জন ধর্ষণের শিকার হয়েছে, ১২ জন সংঘবদ্ধ ধর্ষণের শিকার, ১১ জনকে ধর্ষণের পরে হত্যা করা হয়েছে, একজন  আত্মহত্যা করেছে এবং ৫৯ জন ধর্ষণচেষ্টার শিকার হয়েছে।

১৩ থেকে ১৮ বছরের কিশোরীদের মধ্যে ১৮৯ জন ধর্ষণের শিকার, ৬৫ জন সংঘবদ্ধ ধর্ষণের শিকার, ধর্ষণের পরে ১১ জনের মৃত্যু ও ধর্ষণের পরে ছয়জন আত্মহত্যা করেছে।

এ ছাড়া ১৯ থেকে ২৪ বছরের নারীদের মধ্যে ৫৩ জন ধর্ষণের শিকার, ২৪ জন সংঘবদ্ধ ধর্ষণের শিকার, সাতজনকে ধর্ষণের পর হত্যা, একজন আত্মহত্যা করেছে এবং চারজনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে।

২৫ থেকে ৩০ বছরের নারীদের মধ্যে ২১ জন ধর্ষণের শিকার হয়েছে, সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে ১২ জন, ধর্ষণের পরে হত্যা করা হয়েছে পাঁচজনকে, ধর্ষণের পরে আত্মহত্যা করেছে একজন ও ধর্ষণচেষ্টার শিকার হয়েছে একজন।

অপরদিকে ৩০ বছরের ঊর্ধ্বে নারীদের মধ্যে ২২ জন ধর্ষণের শিকার হয়েছে, ১০ জন সংঘবদ্ধ ধর্ষণের শিকার, একজন আত্মহত্যা করেছে এবং চারজন ধর্ষণচেষ্টার শিকার হয়েছেন।

আইন ও শালিস কেন্দ্র আরো উল্লেখ করেছে, গত ১০ মাসে ৫০৭ জন ধর্ষণের শিকার নারীর কোনো বয়স জানা যায়নি। এ ছাড়া ধর্ষণের পরে ১৫২ জন মৃত্যুবরণ করেছে এবং ধর্ষণচেষ্টার শিকার হয়েছে ২৭১ জন। এ ছাড়া শ্লীলতাহানির শিকার হয়েছেন ১৮০ জন এবং শ্লীলতাহানির পরে আত্মহত্যা করেছেন ১৪ জন।

এ ব্যাপারে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাসিমা বেগম আজ শনিবার বিকেলে এনটিভি অনলাইনকে বলেন, ‘লক্ষ করা যাচ্ছে, ইদানীং ধর্ষণের শিকার নারীর সংখ্যা বাড়ছে। এটা উদ্বেগের। এখান থেকে দ্রুতই পরিত্রাণ পাওয়া দরকার। সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী বা সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসতে হবে। মানুষের মানবাধিকারের প্রশ্নে ঘরে বসে থেকে লাভ নেই। চুপ থাকতে থাকতে দিন দিন পরিস্থিতি আরো খারাপের দিকে যাচ্ছে।’

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও মানবাধিকার সংগঠক অ্যাডভোকেট সুলতানা কামাল আজ এনটিভি অনলাইনকে বলেন, ‘ধর্ষণের শিকার নারীদের দ্রুত বিচার পাওয়ার পরিবেশ তৈরি করতে হবে। আর অপরাধীরা যেন ক্ষমতা দেখিয়ে পার পেয়ে না যেতে পারে সেদিকে রাষ্ট্রেরই নজর দিতে হবে। এ ছাড়া যারা অপরাধী তাদের সামাজিকভাবেও ধিক্কার জানাতে হবে। এতে যদি পরিস্থিতির উন্নতি হতে শুরু করে। ইদানীং পরিস্থিতি এত ভয়াবহ যে, ছোট ছোট শিশুও ছাড় পাচ্ছে না। গত ১০ মাসে সবচেয়ে বেশি শিশু যৌন নির্যাতনের শিকার হয়েছে। আমাদের এখনি এসব দিকে বেশি বেশি নজর দিতে হবে। নতুবা পরিস্থিতি আরো খারাপের দিকে গেলে সেটা মোটেও সুখকর হবে না রাষ্ট্রের জন্য।’

সর্বাধিক পঠিত
  1. টানা পাঁচদিন বৃষ্টির পূর্বাভাস যেসব অঞ্চলে
  2. বিএনপি যে প্রতিশ্রুতি দেয়, তা রক্ষা করে : ডা. জাহিদ হোসেন
  3. বিবিসি বাংলার বিরুদ্ধে ১ কোটি টাকা ক্ষতিপূরণের লিগ্যাল নোটিশ
  4. বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচন, আইনশৃঙ্খলা নিয়ে ইসির বৈঠক বুধবার
  5. সকালে জরিমানা, বিকেলে সেই দোকানের দই উপজেলা প্রশাসনের ইফতারে
  6. কুমিল্লায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x