Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • রাজনীতি
আতিকুর রহমান সোহাগ, বগুড়া
২৩:০৫, ২৮ ফেব্রুয়ারি ২০২১
আতিকুর রহমান সোহাগ, বগুড়া
২৩:০৫, ২৮ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ২৩:০৪, ২৮ ফেব্রুয়ারি ২০২১
আরও খবর
এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি : নাহিদ
দুই সাবেক উপদেষ্টাকে জিজ্ঞাসাবাদের দাবিতে জামায়াতের বিক্ষোভ
বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর
রাজধানীতে জামায়াতের বিক্ষোভ মিছিল
খামেনির প্রতি সম্মান জানিয়ে শোক বইয়ে জামায়াত সেক্রেটারির স্বাক্ষর

২৬ পৌরসভার একটিতে জয় পেয়েছে বিএনপি

আতিকুর রহমান সোহাগ, বগুড়া
২৩:০৫, ২৮ ফেব্রুয়ারি ২০২১
আতিকুর রহমান সোহাগ, বগুড়া
২৩:০৫, ২৮ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ২৩:০৪, ২৮ ফেব্রুয়ারি ২০২১
বগুড়া পৌরসভায় বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মো. রেজাউল করিম বাদশা। ছবি : সংগৃহীত

পঞ্চম ধাপে দেশের ২৯টি পৌরসভার ভোটগ্রহণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে ২৬টি পৌরসভায় প্রার্থী দেয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। এর মধ্যে শুধু বগুড়া পৌরসভায় জয় পেয়েছে তাদের প্রার্থী।

বগুড়া পৌরসভায় বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মো. রেজাউল করিম বাদশা। তিনি ৮২ হাজার ২১৭ ভোট পেয়ে জয়লাভ করেছেন বলে জানিয়েছেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মাহবুব শাহ। ভোট গণনা শেষে তিনি এ তথ্য জানান।

বগুড়া পৌরসভা দেশের সর্ববৃহৎ পৌরসভা। এই পৌরসভার মোট আয়তন ৭০ বর্গ কিলোমিটার। ২১টি ওয়ার্ড নিয়ে বগুড়া পৌরসভা গঠিত। ভোটার সংখ্যা দুই লাখ ৭৫ হাজার ৮৭০ জন। বগুড়া পৌরসভায় পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের সংখ্যা বেশি। এক লাখ ৩৪ হাজার ৯০৬ জন পুরুষ ভোটার। নারী ভোটার এক লাখ ৪০ হাজার ৯৬৪ জন।

আজ দেশের ২৯টি পৌরসভায় নির্বাচন হয়। এর মধ্যে ঝিনাইদহের মহেশপুর, মাদারীপুরের শিবচর ও চট্টগ্রামের মীরসরাই পৌরসভায় বিএনপির প্রার্থী ছিল না। শিবচর ও মীরসরাইয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীরা।

আজ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ শেষে গণনা শুরু করে নির্বাচনি কর্মকর্তারা। এরপর ভোট গণনা শেষে রাত ৯টার দিকে টিটু মিলনায়তনে ফলাফল ঘোষণা করেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মাহবুব শাহ।

মাহবুব শাহ জানান, বেসরকারি ফলাফলে ধানের শীষ প্রতীকে বিএনপির মেয়র পদপ্রার্থী মো. রেজাউল করিম বাদশা বিজয়ী হয়েছেন। তিনি ৮২ হাজার ২১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আব্দুল মান্নান আকন্দ। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে জগ প্রতীকে পেয়েছেন পাঁচ হাজার ৬০৯ ভোট। ফলাফল ঘোষণার পরপরই মো. রেজাউল করিম বাদশা ও তাঁর সমর্থকেরা উল্লাসে ফেটে পড়েন। পরে তারা আনন্দ মিছিল বের করেন।

সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। ভোটকে শান্তিপূর্ণ করতে ১৩০টি ভোটকেন্দ্রে মোট এক হাজার ৫০০ জন পুলিশ সদস্য ও এক হাজার ৫০০ আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া সাতটি স্ট্রাইকিং ফোর্স ও নির্বাচনে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে ১৬ প্লাটুন বিজিবি মাঠে ছিল।

বগুড়া পৌরসভায় এবার মেয়র পদে লড়েছেন চারজন প্রার্থী। তাদের মধ্যে বিএনপির প্রার্থী মো. রেজাউল করিম বাদশা জয় লাভ করেছেন। এ ছাড়া লড়েছেন আওয়ামী লীগের মো. আবু ওবায়দুল হাসান (নৌকা), ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা আব্দুল মতিন (হাত পাখা) ও স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নান আকন্দ (জগ)।

সর্বাধিক পঠিত
  1. কবিরাজ রেখা রানী হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, আটক ১
  2. আরাকান আর্মির হাতে আটক ৩ কিশোরকে ফিরিয়ে আনল বিজিবি
  3. দুই সাবেক উপদেষ্টাকে জিজ্ঞাসাবাদের দাবিতে জামায়াতের বিক্ষোভ
  4. রেশনিং পদ্ধতিতে রোববার থেকে জ্বালানি তেল বিক্রি : প্রতিমন্ত্রী
  5. জ্বালানি তেল বিক্রির পরিমাণ নির্ধারণ করে দিলো সরকার
  6. সিরাজদীখানে রেললাইনের রেলিং চুরির সময় পিকআপসহ আটক ৩

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x