মানবতাবিরোধী অভিযোগে আটক শামসুদ্দোহার মৃত্যু
মানবতাবিরোধী অপরাধে আটক কক্সবাজারের মহেশখালী উপজেলার শামসুদ্দোহা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার মারা গেছেন। দুপুর আড়াইটার দিকে তাঁর মৃত্যু হয়।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা জারির পর মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের বড়ডেইল গ্রামের শামসুদ্দোহাকে গত রোববার ভোররাতে পুলিশ আটক করে। গত সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আদালতে হাজির করার পর শারীরিক অবস্থার অবনতি হলে সেদিনই তাঁকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বিভিন্ন রোগে ভুগছিলেন।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির শামসুদ্দোহার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ইকরাম চৌধুরী টিপু, কক্সবাজার