ভোটের দিন মেট্রোরেল চলবে কিনা, জানাল ডিএমটিসিএল
মেট্রোরেল। ফাইল ছবি
আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ অনুষ্ঠিত হবে। এদিন মেট্রোরেল চলাচল স্বাভাবিক থাকবে।
আজ রোববার (৮ ফেব্রুয়ারি) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের পরিচালক এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে আগামী ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণের দিন মেট্রোরেল চলাচল স্বাভাবিক থাকবে এবং ভোটারদের যাতায়াতের সুবিধার্থে ভোট চলাকালীন সময়ে স্বাভাবিক সময়সূচির বাহিরে মেট্রো ট্রেনের সংখ্যা বৃদ্ধি করা হবে।

এনটিভি অনলাইন ডেস্ক