Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
শ. ম সাজু, রাজশাহী
০৯:২৯, ২৯ মে ২০১৫
আপডেট: ১২:১৯, ২৯ মে ২০১৫
শ. ম সাজু, রাজশাহী
০৯:২৯, ২৯ মে ২০১৫
আপডেট: ১২:১৯, ২৯ মে ২০১৫
আরও খবর
প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় ছাত্রলীগ নেতা
ধানমণ্ডি ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে গ্রেপ্তার তিন ছাত্রলীগ কর্মী কারাগারে
ছাত্রলীগের ৫ কর্মী কারাগারে
নিষিদ্ধ ছাত্রলীগের রাজবাড়ী জেলা সভাপতি বিমানবন্দরে গ্রেপ্তার
গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৭

দুই পক্ষের গোলাগুলিতে ছাত্রলীগকর্মী নিহত

শ. ম সাজু, রাজশাহী
০৯:২৯, ২৯ মে ২০১৫
আপডেট: ১২:১৯, ২৯ মে ২০১৫
শ. ম সাজু, রাজশাহী
০৯:২৯, ২৯ মে ২০১৫
আপডেট: ১২:১৯, ২৯ মে ২০১৫

রাজশাহী নগরীর রানীবাজার এলাকায় বৃহস্পতিবার রাতে ছাত্রলীগের দু’পক্ষের গোলাগুলিতে জীবন শেখ (২২) নামের এক ছাত্রলীগকর্মী নিহত হয়েছেন। এতে কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন। নিহত জীবন শেখ নগরীর রাজারহাতা এলাকার হোসেন শেখের ছেলে।

দলীয় সূত্র জানায়, রাজশাহী সিটি কলেজ ছাত্রলীগের সভাপতি রবিনের সঙ্গে মহানগর ছাত্রলীগের সদস্য তুহিনের বন্ধুত্ব ছিল। বৃহস্পতিবার বিকেলে রবিন মোবাইলে ফোন করে সিটি কলেজের সামনে তুহিনকে আসতে বলেন।  সেখানে যাওয়ার পরপরই রবিন তাঁকে লোহার পাইপ দিয়ে মারধর করেন। এ ঘটনায় বোয়ালিয়া থানা আওয়ামী লীগ সভাপতি তুহিনের বাবা আতিকুর রহমান কালু বৃহস্পতিবার সন্ধ্যায় বোয়ালিয়া মডেল থানায় লিখিত অভিযোগ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে রবিন গ্রুপের একদল নেতাকর্মী রানীবাজার মোড়ে গিয়ে একটি ক্লাবে হামলা চালায়। এ সময় সেখানে আতিকুর রহমান কালুর বড় ছেলে তুষার ক্যারম খেলছিলেন। হামলাকারীরা তুষারসহ বেশ কয়েকজনকে মারধর করে এবং তুষারের মোটরসাইকেল ও ক্লাবঘর ভাঙচুর করে। খবর পেয়ে আতিকুর রহমান কালুর লোকজন তাদের ধাওয়া দেয়। এ সময় দু’পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও গুলির ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হন রবিন গ্রুপের ছাত্রলীগকর্মী জীবন শেখ। তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

বোয়ালিয়া থানা আওয়ামী লীগ সভাপতি আতিকুর রহমান কালু জানান, তাঁর ছেলে তুহিনকে বিকেলে মারধর করে রবিন। এ ঘটনায় গণ্ডগোল এড়াতে তিনি থানায় এজাহার দেন। এর পরও তারা প্রস্তুতি নিয়ে তাঁর এলাকায় এসে আবারো হামলা করে।

ছাত্রলীগ নেতা তুহিন জানান, বৃহস্পতিবার বিকেলে রবিন তাঁকে ‌সিটি কলেজ এলাকায় ডেকে নিয়ে কোনো কারণ ছাড়াই মারধর করেছে। ঘটনার পর থেকে ছাত্রলীগ নেতা রবিনের মোবাইল ফোন বন্ধ থাকায় তাঁর মন্তব্য জানা যায়নি।

বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জানান, ছাত্রলীগ ও আওয়ামী লীগের অভ্যন্তরীণ বিষয় নিয়ে সংঘর্ষে এ ঘটনা ঘটেছে। ঘটনার পর রানীবাজার এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

ছাত্রলীগ
সর্বাধিক পঠিত
  1. রাজধানীতে স্কুলছাত্রী হত্যায় আসামির স্বীকারোক্তি
  2. সেই রাজ্জাক এবার হত্যাচেষ্টা মামলায় কারাগারে
  3. দেশের অর্থনীতি খুবই খারাপ অবস্থায় আছে : মন্ত্রী
  4. সেলিমা রহমানকে দেখতে হাসপাতালে ডা. মনোয়ারুল কাদির
  5. জুমার নামাজের পর শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর কুশল বিনিময়
  6. আবুজর হত্যা : শেখ হাসিনাসহ ২৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x