Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
শ. ম সাজু, রাজশাহী
২২:১৩, ০৪ ফেব্রুয়ারি ২০১৭
শ. ম সাজু, রাজশাহী
২২:১৩, ০৪ ফেব্রুয়ারি ২০১৭
আপডেট: ২২:১৩, ০৪ ফেব্রুয়ারি ২০১৭
আরও খবর
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১১২৩ মামলা
রাজধানীতে ৪৭টি মাথার খুলি উদ্ধার নিয়ে যা জানাল পুলিশ
পুলিশের অস্ত্র ছিনতাইয়ের ২৪ ঘণ্টার মধ্যেই উদ্ধার, আটক ৩
কুমিল্লা সিটি করপোরেশনের কর্মকর্তাকে মারধরের প্রতিবাদে কর্মবিরতি
সম্পত্তি লিখে না দেওয়ায় দুই ছেলের মারধরে বাবার মৃত্যু!

গভীর রাতে হানা, সিআইডির এসআইসহ ৪ জনকে গণপিটুনি

শ. ম সাজু, রাজশাহী
২২:১৩, ০৪ ফেব্রুয়ারি ২০১৭
শ. ম সাজু, রাজশাহী
২২:১৩, ০৪ ফেব্রুয়ারি ২০১৭
আপডেট: ২২:১৩, ০৪ ফেব্রুয়ারি ২০১৭
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাণ্ডইল গ্রামে গণপিটুনির শিকার সিআইডির এসআই এম এস মাহবুব আলীর তিন সঙ্গী। পাশে পুলিশ সদস্যরা। ছবি : এনটিভি

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এক উপপরিদর্শকসহ চারজন গণপিটুনির শিকার হয়েছেন। শুক্রবার রাতের এ ঘটনার পর শনিবার সকালে তাঁদের পুলিশে সোপর্দ করা হয়। গোদাগাড়ী উপজেলার মাণ্ডইল গ্রামের এক আদিবাসী পল্লীতে এ ঘটনা ঘটে।

আটক চারজন হলেন সিআইডির টিএইচবি শাখার রাজশাহী জোনের উপপরিদর্শক (এসআই) এম এস মাহবুব আলী (৩২), তাঁর সঙ্গী রাজশাহী মহানগরীর কাদিরগঞ্জ এলাকার শহিদুল ইসলাম (৪৮), বালিয়াপুকুর এলাকার আমিরুল ইসলাম (৫৫) ও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর গ্রামের আতিকুর রহমান (২৮)।

পুলিশ, স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি, সরকারি একটি গোয়েন্দা সংস্থা ও আদিবাসী নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মাণ্ডইল গ্রামের জয়েন হাসদা (৫০) নামের এক ব্যক্তি মনসা পূজা করেন। তাঁর বাড়িতে পূজার মণ্ডপ আছে। শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে সিআইডির ওই এসআইসহ আটক চারজন নিজেদের পুলিশ পরিচয় দিয়ে জয়েন হাসদার বাড়িতে ঢোকেন। ওই সময় জয়েন হাসদা বাড়িতে ছিলেন না। এসআই বাড়ির সদস্যদের বলেন, এই বাড়িতে একটি মরদেহ পুঁতে রাখা হয়েছে। তাঁরা সেটি উদ্ধার করতে এসেছেন।

এ সময় এসআই মাহবুবের নির্দেশে জয়েন হাসদার মামাশ্বশুর সরকার কিস্কু ও তাঁর ছেলে রুবেল হাসদাকে রশি দিয়ে বেঁধে রাখা হয়। এরপর বাড়ির তিন জায়গা কোঁদাল দিয়ে খোঁড়া হয়। এ সময় হৈ চৈ শুনে স্থানীয়রা ওই বাড়িতে গেলে এসআই মাহবুব তাঁদের বলেন, এ বাড়িতে একটি কষ্টিপাথরের মূর্তি আছে। তাঁরা সেটি উদ্ধার করতে এসেছেন।

এসআই মাহবুবের অসংলগ্ন কথা শুনে পরিবারের সদস্যরা ‘ডাকাত’ বলে চিৎকার দেন। এ সময় ওই আদিবাসী পল্লীর প্রায় দেড় হাজার মানুষ জড়ো হয়ে তাঁদের ঘিরে ফেলে। এরপর তাঁদের বেঁধে রাখা হয়। এ সময় স্থানীয়রা তাঁদের মারধর করেন। খবর পেয়ে গোদাগাড়ীর কাঁকনহাট তদন্ত কেন্দ্র ও পবা থানার পুলিশ ঘটনাস্থলে যায়। এরপর শনিবার সকাল ১০টার দিকে পুলিশ তাঁদের গোদাগাড়ী থানায় নিয়ে যায়।

ঘটনাস্থল গোদাগাড়ী থানার ভেতরে হলেও খবর পেয়ে শুক্রবার রাতে ঘটনাস্থলে গিয়েছিলেন পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ। তিনি বলেন, ক্ষুব্ধ আদিবাসীরা আটক ব্যক্তিদের নিয়ে যাওয়া একটি ধূসর রঙের মাইক্রোবাস ও একটি সাদা রঙের অ্যাপাচি মোটরসাইকেল ভাঙচুর করেছে। মাইক্রোবাসের জানালার একটি কাচও ছিল না। আর মোটরসাইকেলের হেডলাইটসহ বিভিন্ন অংশ ভাঙচুর করা হয়েছে। সেগুলোর জব্দ তালিকা করে গোদাগাড়ী থানার পুলিশ নিয়ে গেছে।

জাতীয় আদিবাসী পরিষদের রাজশাহী জেলা শাখার সভাপতি বিমল চন্দ্র রাজেয়াড় বলেন, জয়েন হাসদা আদিবাসী হলেও তিনি হিন্দু ধর্মের অনুসারী। এ জন্য তাঁর বাড়িতে পূজামণ্ডপ আছে। তাই ওই বাড়িতে কষ্টিপাথরের মূর্তি আছে এমন সন্দেহে সিআইডির এসআই মাহবুব তিনজন সোর্সকে নিয়ে বাড়িতে অভিযান চালান। ওই তিন সোর্সও নিজেদের সিআইডি সদস্য হিসেবে পরিচয় দেন। তবে তাঁদের অসংলগ্ন কথাবার্তায় স্থানীয়দের সন্দেহ হয়। এ সময় ডাকাত ভেবে স্থানীয়রা তাঁদের বেঁধে রাখেন। কেউ কেউ তাঁদের মারধরও করেন।

এ ব্যাপারে জানতে শনিবার রাতে গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিপজুর আলম মুন্সি বলেন, সকাল ১০টার দিকে সিআইডির এসআইসহ চারজনকে আটক করে থানায় আনা হয়। তাঁদের থানায় রাখা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আদিবাসীদের পক্ষ থেকে থানায় মামলা করলে তা নেওয়া হবে। আর তা না হলে সিআইডির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত দেবে, সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

জানতে চাইলে সিআইডির রাজশাহী বিভাগের বিশেষ পুলিশ সুপার ড. নাজমুল করিম বলেন, ‘এসআই মাহবুব বিভাগের কাউকে জানিয়ে অভিযানে যাননি। স্থানীয় থানার পুলিশকেও তিনি অবহিত করেননি। তাঁর বিরুদ্ধে অভিযোগটি গুরুতর। একজনের অপকর্মের দায় পুরো বিভাগ নেবে না। তাঁর বিরুদ্ধে আইনগত এবং বিভাগীয় ব্যবস্থায় নেওয়া হবে।’

সর্বাধিক পঠিত
  1. সম্পত্তি লিখে না দেওয়ায় দুই ছেলের মারধরে বাবার মৃত্যু!
  2. আজ যেসব এলাকায় দেওয়া হবে ফ্যামিলি কার্ড
  3. আজ যে দামে বিক্রি হবে স্বর্ণ
  4. দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য : তথ্যমন্ত্রী
  5. গণপিটুনিতে নিরব হত্যা নিয়ে নতুন তথ্য জানাল পুলিশ
  6. এনটিভির পটুয়াখালী প্রতিনিধি কাজল বরণ দাসের বাবা আর নেই

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x