Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
আইয়ুব আলী, ময়মনসিংহ
২৩:২৫, ২০ ফেব্রুয়ারি ২০১৭
আইয়ুব আলী, ময়মনসিংহ
২৩:২৫, ২০ ফেব্রুয়ারি ২০১৭
আপডেট: ২৩:২৫, ২০ ফেব্রুয়ারি ২০১৭
আরও খবর
অদম্য কাপে দুরন্ত একাদশকে উড়িয়ে দিল ধুমকেতু
মাঠে গড়াল বিসিবির বিশ্বকাপের বিকল্প টুর্নামেন্ট
বিশ্বকাপের আগ মুহূর্তে দুঃসংবাদ পেল ভারত 
পিএসএলে দল পেলেন মুস্তাফিজ, কিনল কারা?
টানা দুই ম্যাচ বয়কট রোনালদোর, ছাড়তে পারেন সৌদি আরব

এবার ট্রেন, অটোরিকশায় বাড়ি ফিরল কলসিন্দুরের মেয়েরা!

আইয়ুব আলী, ময়মনসিংহ
২৩:২৫, ২০ ফেব্রুয়ারি ২০১৭
আইয়ুব আলী, ময়মনসিংহ
২৩:২৫, ২০ ফেব্রুয়ারি ২০১৭
আপডেট: ২৩:২৫, ২০ ফেব্রুয়ারি ২০১৭
এভাবে অটোরিকশায় করে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কলসিন্দুরে গ্রামের বাড়িতে যায় অনূর্ধ্ব-১৬ নারী ফুটবলের তিন তারকা মার্জিয়া, নাজমা ও শামছুন নাহার। ছবি : সংগৃহীত

আবারও আলোচনায় ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কলসিন্দুরের নারী ফুটবলাররা। সিঙ্গাপুর থেকে প্রস্তুতি ম্যাচ খেলা শেষে দেশে ফিরে ঢাকা থেকে আজ সোমবার দুপুরে জামালপুরগামী অগ্নিবীণা ট্রেনে চেপে ময়মনসিংহে যায় অনূর্ধ্ব-১৬ নারী ফুটবলের তিন তারকা মার্জিয়া, নাজমা ও শামছুন নাহার। 

সকাল পৌনে ১০টায় ট্রেনে চড়ে দুপুর সোয়া ১টায় ময়মনসিংহ জংশন রেলস্টেশনে নামে ওই তিন নারী ফুটবলার। আগে থেকেই ফোন করা ছিল ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার সহ-সাধারণ সম্পাদক মো. বোরহান উদ্দিনকে। বোরহান উদ্দিন পৌঁছার আগেই ট্রেন পৌঁছায় স্টেশনে। তারপর অপেক্ষার পালা। আবার ফোন কল, তারপর আগমন বোরহান উদ্দিনের।

বিদেশফেরত নারী ফুটবলারদের বোরহান উদ্দিন ব্যাটারিচালিত অটোরিকশায় করে স্টেশন থেকে নিয়ে যান পাটগুদাম বাসস্ট্যান্ডে। সেখানে ভাড়ায়চালিত সিএনজিচালিত অটোরিকশায় অপর এক যাত্রীর সঙ্গে গাদাগাদি করে বসিয়ে দেওয়া হয় কলসিন্দুরের ফুটবলকন্যাদের। 

বিষয়টি নিয়ে রাতে এনটিভি অনলাইনের সঙ্গে কথা হয় কলসিন্দুরের নারী ফুটবল তারকা মার্জিয়া আকতারের সঙ্গে। মার্জিয়া জানায়, বিদেশে তাদের সঙ্গে ছিলেন ‘শশী ম্যাডাম।’ বিদেশ থেকে দেশে আসার পর বাড়িতে ভালোভাবেই পৌঁছায় তারা। কোনো অসুবিধা হয়নি। 

এ বিষয়ে ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার সহ-সাধারণ সম্পাদক মো. বোরহান উদ্দিন বলেন, মেয়েরা এসি বাস বা গাড়িতে বমি করে পথেই অসুস্থ হয়ে পড়ে। তারা ট্রেন বা খোলামেলা বাহনে চলাচলে আরামদায়ক মনে করে। তাদের ইচ্ছামতোই তাদের চলাচলের ব্যবস্থা করা হয়েছে। খরচ দিয়েছে বাফুফে। এতে দোষের কিছু নেই। 
মেয়েদের ‘শশী ম্যাডামকে’ ফোন করা হলে তিনি তা রিসিভ করেননি। খুদেবার্তা পাঠিয়ে (এসএমএম) কল করা হলেও উত্তর দেননি। 

এর আগে গত বছরের ৬ সেপ্টেম্বর লোকাল বাসে করে বাড়ি ফেরার সময় উত্ত্যক্তের শিকার হয় কলসিন্দুরের মেয়েরা। এএফসি অনূর্ধ্ব-১৬ বাছাইপর্বে গ্রুপ পর্যায়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার পরদিন এই ঘটনা ঘটে। 

তখন ঈদের ছুটি কাটাতে রাজধানীর মহাখালী বাসস্ট্যান্ড থেকে একটি লোকাল বাসে করে বাড়ির দিকে রওনা দেয় দলে থাকা কলসিন্দুরের মেয়েরা। তাদের সঙ্গে ছিল না বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কেউ বা কোনো অভিভাবক।

বাসে অশ্লীল কটূক্তির শিকার হয়েছে বলে অভিযোগ করেছে মার্জিয়া-নাজমা-তাসলিমারা, যা নিয়ে সমালোচনার ঝড় ওঠে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে সর্বস্তরে। ক্ষোভ প্রকাশ করেন তাদের অভিভাবকরাও।

সর্বাধিক পঠিত
  1. রমজানে অফিসের সময় নির্ধারণ
  2. হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগের রেজিস্ট্রার পদে রদবদল
  3. নির্বাচনের মাঠে ১ লাখ সেনাসদস্য, কেন্দ্রের আঙিনায় টহলের অনুমতি
  4. সবাইকে বুকে ধারণ করে সামনে এগোব : জামায়াত আমির
  5. আশুলিয়ায় হত্যা ও লাশ পোড়ানো : সাবেক সংসদ সদস্য সাইফুলসহ ৬ জনের মৃত্যুদণ্ড
  6. চট্টগ্রাম বন্দরের অচলাবস্থা নিরসনে জরুরি সভা, তোপের মুখে উপদেষ্টা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x