রেলে পশ্চিমাঞ্চলে নিয়োগ পরীক্ষার সময়সূচি পরিবর্তন
বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের দুটি পদে নিয়োগ পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। আজ বুধবার রেলপথ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গার্ড গ্রেড-২ পদে লিখিত পরীক্ষা আগামী ১২ জুন (শুক্রবার) সকাল ১০টার পরিবর্তে বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে।
এ ছাড়া পার্শ্বেল সহকারী গ্রেড-২ পদে লিখিত পরীক্ষা ১২ জুন (শুক্রবার) বিকেল ৩টার পরিবর্তে আগামী ২৬ জুন (শুক্রবার) সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।

অনলাইন ডেস্ক