রাজধানীতে মানবপাচার চক্রের ২৪ সদস্য গ্রেপ্তার
রাজধানীতে মুক্তিপণের ছয় লাখ টাকাসহ আন্তর্জাতিক মানবপাচার চক্রের ২৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৩।
আজ বুধবার রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
র্যাবের দাবি, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের কাছ থেকে বিপুল পাসপোর্ট, জাল ভিসা ও জাল ভিসা তৈরির সরঞ্জাম জব্দ করা হয়।
গ্রেপ্তার হওয়া ২৪ জন হলেন শফিকুল ইসলাম, আবুল বাসার, ফরহাদ হোসেন, সোহাগ হোসেন, তানজিন আহমেদ শোভন, ইসমাইল হোসেন, জাবেদ আলী, আল তামজিদ, হেলাল উদ্দিন শেখ, আছির উদ্দীন, সমেশ শেখ, মবিন মিয়া, নিজামুল ইসলাম পলাশ, মো. ইমরান, কপিল উদ্দিন, দেলোয়ার হোসেন, রাজিব, আবদুর রশিদ, শাহাদাৎ হোসেন, রবিউল আলম, মো. শফিউল্লাহ, রফিকুল ইসলাম ও শরীফ হোসেন সোহান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বিমানবন্দরসহ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে মালয়েশিয়া পাচারকালে ১০ জনকে উদ্ধার করেছে র্যাব-৩। এ ছাড়া লিবিয়ায় অবৈধ পাচারের শিকার ২৭ জনকেও উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন টাঙ্গাইলের আমিনুর ইসলাম, রনি মিয়া, পাবনার মো. বাবু, মাগুরার আনোয়ার হোসেন, নারায়ণগঞ্জের ফালান মিয়া, পাবনার মাইদুল ইসলাম, নওগাঁর আবদুল মতিন, পাবনার মোহন আলী, কুড়িগ্রামের আবুল হোসেন, চাঁদপুরের মনির, মানিকগঞ্জের রেজাউল করিম, গোপালগঞ্জের শেখ রনি, বাগেরহাটের ইসরাফিল শিকদার, মাদারীপুরের রুবেল মুন্সী, সুরুজ, রাজিব মাতুব্বর, আলমগীর শেখ।

নিজস্ব প্রতিবেদক