Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ
১৭:৪১, ২৬ জুলাই ২০১৫
মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ
১৭:৪১, ২৬ জুলাই ২০১৫
আপডেট: ১৭:৪১, ২৬ জুলাই ২০১৫
আরও খবর
নির্বাচনে নিরাপত্তার দায়িত্বে আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ ৫৮ হাজার সদস্য
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কে কোথায় ভোট দেবেন
নির্বাচন উপলক্ষে মহাসড়কে ঘরে ফেরা মানুষের ভিড়
পিরোজপুরে ভোটকেন্দ্র পরিদর্শনে র‌্যাব-৮
সিলেটে ভূমিকম্প

পুলিশ করছে অভিযোগ, এমপি গাইছেন সাফাই

মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ
১৭:৪১, ২৬ জুলাই ২০১৫
মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ
১৭:৪১, ২৬ জুলাই ২০১৫
আপডেট: ১৭:৪১, ২৬ জুলাই ২০১৫
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতার বাসায় তল্লাশি চালানোর প্রতিবাদে আজ রোববার সড়ক অবরোধ চলাকালে বক্তব্য দেন সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ। ছবি : এনটিভি

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতার বাসায় তল্লাশি চালানোর প্রতিবাদে আজ রোববার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন দলটির নেতারা। তাঁদের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন মুন্সীগঞ্জ-১ আসনে আওয়ামী লীগদলীয় সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ। তিনি শ্রীনগর, লৌহজং ও সিরাজদিখান সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) শামসুজ্জামানকে ১৫ দিনের মধ্যে প্রত্যাহার করতে সময় বেঁধে দিয়েছেন। অন্যথায় কঠোর আন্দোলনের হুমকি দিয়েছেন।

আজ রোববার মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ঢাকা-দোহার সড়কে পোস্ট অফিসসংলগ্ন এএসপির কার্যালয়ের সামনে সুকুমার রঞ্জন ঘোষের উপস্থিতিতে বিক্ষোভ মিছিল ও পরে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে হাতমাইক দিয়ে বক্তব্য দেন সুকুমার রঞ্জন ঘোষ।

শ্রীনগরের একাধিক পুলিশ সদস্য ও স্থানীয় লোকজন জানান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হাজি নেছার উল্লাহ ও উপজেলার পাটাভোগ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও মো. অনিকের বিরুদ্ধে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের একাধিক অভিযোগ রয়েছে। কিন্তু তাঁদের ভয়ে কেউ থানায় লিখিত অভিযোগ দিতে সাহস পান না। এরই মধ্যে গতকাল শুক্রবার  রাতে পুলিশ খবর পায়, দুই নেতার কাছে অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য রয়েছে। সেই তথ্যের ভিত্তিতে গতকাল শনিবার দিবাগত রাত ৩টার দিকে পুলিশ উপজেলার সমষপুর গ্রামে নেছারের বাসা ও পাটাভোগে অনিকের বাসায় অভিযান চালায়। কিন্তু টের পেয়ে তাঁদের দুজনের কেউই বাসায় ছিলেন না। পুলিশ তল্লাশি চালিয়ে কিছু না পেয়ে পরে চলে যায়।

এই তল্লাশির ঘটনার প্রতিবাদে আজ দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত সংসদ সদস্য সুকুমার ঘোষের উপস্থিতিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। সমাবেশে এএসপি শামসুজ্জামানের প্রত্যাহার দাবি করা হয়।

যোগাযোগ করা হলে এএসপি শামসুজ্জামান অভিযোগ করেন, নেছার ও অনিক সব সময় পুলিশের কাজে বাধা দেন। চোরাই কোনো মোটরসাইকেল ধরলেই তাঁরা তদবির করে ছাড়িয়ে নিয়ে যান। না ছাড়লে তাঁরা মুঠোফোনে লাউড স্পিকার দিয়ে পুলিশ কর্মকর্তাদের গালাগাল করতেন এবং অন্যদের শোনাতেন।

এএসপি আরো অভিযোগ করেন, অনিক সব সময় ১০-১২ জন ছেলে নিয়ে গোয়েন্দা পুলিশের (ডিবি) মতো করে ঘুরে বেড়ান এবং লোকজনকে বিভিন্ন ভয়-ভীতি দেখান। কিছুদিন আগে আমাদের এক কর্মকর্তাকে অস্ত্র দেখিয়ে ভয় দেখান। তাঁদের বিরুদ্ধে অবৈধ অস্ত্র ও মাদক রাখার তথ্য পেয়ে গতকাল রাতে অভিযান চালানো হয় বলে তিনি দাবি করেন।

এ ব্যাপারে সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষের বক্তব্য জানতে ফোন করলে ‘অনিক ভালো ছেলে’ বলে দাবি করেন। তিনি দাবি করেন, অনিকের বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা।

সুকুমার রঞ্জন ঘোষ এনটিভি অনলাইনকে বলেন, ‘সরকার আমাদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের। আমি তাঁর সংসদ সদস্য। আমি পুলিশের বিরুদ্ধে যাব কেন। আমি কোনো বিক্ষোভে যাইনি। আমার কোনো কর্মসূচিও ছিল না। ওই এলাকা দিয়ে যাওয়ার সময় দলীয় কর্মীদের দেখতে পাই। আমি গাড়িতেই ছিলাম।’ বলে দাবি করেন তিনি।

১৫ দিনের মধ্যে এএসপিকে প্রত্যাহারের সময় বেঁধে দেওয়া প্রসঙ্গে সংসদ সদস্য বলেন, ‘এটি আংশিক সঠিক।’

অনিকের ব্যাপারে পুলিশের কাজে বাঁধা ও গালাগাল করার অভিযোগ রয়েছে জানালে সুকুমার রঞ্জন ঘোষ বলেন, ‘অনিক  ভালো ছেলে। তাঁর ব্যাপারে অভিযোগ মিথ্যা।’

এরপর বলতে থাকেন, ‘শোনেন আমি সাংবাদিকদের সঙ্গে কম কথা বলি। আমি পুলিশের বিরুদ্ধে না। পুলিশের ভেতর ড্রেস পরা একজনের বিরুদ্ধে আমার অভিযোগ। আমি স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি (পুলিশের মহাপরিদর্শক), পুলিশ সুপার সবার সাথে কথা বলেছি।’

সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ ছাত্রলীগ নেতা অনিককে ভালো ছেলে বলে দাবি করলেও একমত নন মুন্সীগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার এ বি এম মাসুদ। তিনিও এনটিভি অনলাইনকে জানান, নেছার উল্লাহ ও অনিক প্রায়ই পুলিশের কাজে বাধা দেন। অনিকের বিরুদ্ধে আরো অনেক অভিযোগ রয়েছে। তিনি পুলিশ কর্মকর্তাদের মুঠোফোনে গালাগাল করেন।

সর্বাধিক পঠিত
  1. ড. ইউনূসসহ সব উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ
  2. জামায়াত প্রার্থী আমির হামজাকে ১০ হাজার টাকা জরিমানা
  3. ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন যারা
  4. নেত্রকোনায় ৪ স্থানে ভোটকক্ষে আগুন
  5. আজ মধ্যরাত থেকে যেসব গাড়ি চলবে, যেসব চলবে না
  6. ‘উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে’

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x