Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
শফিক জামান, জামালপুর
২১:০২, ২১ ডিসেম্বর ২০১৭
শফিক জামান, জামালপুর
২১:০২, ২১ ডিসেম্বর ২০১৭
আপডেট: ২১:০২, ২১ ডিসেম্বর ২০১৭
আরও খবর
চৌহালীতে নদীভাঙন এলাকা পরিদর্শনে সংসদ সদস্য আমিরুল
ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকার স্বচ্ছতার মাধ্যমে এগোতে চায় : আইনমন্ত্রী
চাঁদাবাজি নিয়ন্ত্রণে সরকারের জিরো টলারেন্স : শিল্প প্রতিমন্ত্রী
‘ফ্যামিলি কার্ড’ প্রকল্পের কার্যক্রম দ্রুত এগিয়ে চলছে : সমাজকল্যাণমন্ত্রী
ভেঙেপড়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনর্গঠনে কাজ করছে সরকার : মির্জা ফখরুল

দুর্নীতি নিয়ে বোমা ফাটালেন মির্জা আজম!

শফিক জামান, জামালপুর
২১:০২, ২১ ডিসেম্বর ২০১৭
শফিক জামান, জামালপুর
২১:০২, ২১ ডিসেম্বর ২০১৭
আপডেট: ২১:০২, ২১ ডিসেম্বর ২০১৭
জামালপুর শহরের একটি কমিউনিটি সেন্টারে আজ বৃহস্পতিবার এক কর্মশালায় উপস্থিত বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজমসহ অতিথিরা। ছবি : এনটিভি

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম অভিযোগ করেছেন, ঠিকাদারি কাজে সারা দেশে উন্নয়ন খাতে বরাদ্দের মধ্যে শুধু প্রকৌশলীরাই পাঁচ শতাংশ টাকা ঘুষ নেন, যা টাকার অঙ্কে দাঁড়ায় বছরে ১০ হাজার কোটি টাকা।

আজ বৃহস্পতিবার জামালপুর শহরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মির্জা আজম এই অভিযোগ করেন। ‘টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনে স্থায়ীকরণ, বিনিয়োগ পরিকল্পনা এবং ব্যক্তি খাতে উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন’ বিষয়ক দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।

প্রতিমন্ত্রী মির্জা আজম বলেন, টেকসই উন্নয়নের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হলো দুর্নীতি। প্রাতিষ্ঠানিক দুর্নীতি আমাদের উন্নয়নকে বাধাগ্রস্ত করছে।’ এসব দুর্নীতি বন্ধ করতে এখনই রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া জরুরি বলে জানান তিনি।

এ সময় মির্জা আজম আরো বলেন, সাব-রেজিস্ট্রার অফিসে দুর্নীতি ওপেন সিক্রেটভাবেই চলছে। টিআর (টেস্ট রিলিফ), কাবিখা (কাজের বিনিময়ে খাদ্য) প্রকল্প বাস্তবায়নেও দিতে হয় পার্সেন্টেজ। দুর্নীতি ভয়াবহ রূপ নিয়েছে শিক্ষা খাতেও। মাদ্রাসায় এই দুর্নীতি আরো বেশি। এক শ্রেণির শিক্ষক নৈতিকতা হারিয়ে ছাত্রদের পাস করাতে নকল সাপ্লাই দিচ্ছেন। এটা মেনে নেওয়া যায় না। সব মিলিয়ে প্রাতিষ্ঠানিক দুর্নীতি আমাদের টেকসই উন্নয়নের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে। দুর্নীতি প্রতিরোধে উচ্চপর্যায়ের রাজনৈতিক নেতাদের অঙ্গীকার করতে হবে। রাজনৈতিক নেতারা অঙ্গীকার করলে দুর্নীতি অনেকটাই কমে আসবে বলে আশা করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার জি এম সালেহ উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য দেন প্রধানমন্ত্রীর এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ। বক্তব্য দেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ, জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ চৌধুরী, জেলা প্রশাসক আহমেদ কবীর।

এদিকে বিকেলে জামালপুর আশেক মাহমুদ কলেজ রোড এলাকায় পৌরসভার আয়োজনে ভাষাসৈনিক অধ্যক্ষ সুজায়েত আলী মিয়ার নামে একটি সড়কের উদ্বোধন করা হয়।

সর্বাধিক পঠিত
  1. ডিএমপি কমিশনারের দায়িত্বে মো. সরওয়ার
  2. র‌্যাবের অভিযানে ৫ মণ গাঁজা জব্দ
  3. বরিশালের ১২ আইনজীবীর সনদ বাতিল চেয়ে আবেদন
  4. চার আসনে ভোট কারচুপির অভিযোগ, নির্বাচনি সরঞ্জাম ইসির হেফাজতে রাখার নির্দেশ
  5. জাতীয় ভোটার দিবসের কর্মসূচি স্থগিত করল ইসি
  6. উপরওয়ালা কুষ্টিয়ায় কেউ নেই, উপরওয়ালা এখন আমি : আমির হামজা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x