ডোবায় ভাসছিল কৃষকের লাশ
নাটোরের গুরুদাসপুরে ডোবা থেকে আরিফুল ইসলাম নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত আরিফুল ইসলামের বাড়ি উপজেলার মসিন্দা গ্রামে।
গুরুদাসপুর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) জাহানারা জানান, চিৎকার শুনে গত রাত দেড়টার দিকে আশপাশের বাড়ির লোকজন বের হয়ে একটি ডোবার মধ্যে আরিফুলের লাশ ভাসতে দেখে। পরে দ্রুত উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। আরিফুলের গলায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
খবর পেয়ে দুপুরে পুলিশ আরিফের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়।

হালিম খান, নাটোর