Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
আইয়ুব আলী, ময়মনসিংহ
০৯:০৫, ২১ আগস্ট ২০১৫
আপডেট: ০৯:১০, ২১ আগস্ট ২০১৫
আইয়ুব আলী, ময়মনসিংহ
০৯:০৫, ২১ আগস্ট ২০১৫
আপডেট: ০৯:১০, ২১ আগস্ট ২০১৫
আরও খবর
গলায় রশি বেঁধে শিশুকে নির্যাতন

৩০ ঘণ্টা পর মায়ের কোলে নবজাতক

আইয়ুব আলী, ময়মনসিংহ
০৯:০৫, ২১ আগস্ট ২০১৫
আপডেট: ০৯:১০, ২১ আগস্ট ২০১৫
আইয়ুব আলী, ময়মনসিংহ
০৯:০৫, ২১ আগস্ট ২০১৫
আপডেট: ০৯:১০, ২১ আগস্ট ২০১৫
৩০ ঘণ্টা পর মায়ের কোলে হারানো সেই শিশু। ছবি : এনটিভি

রোববার রাত ১০টা। ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বিশ্বনাথপুর এলাকার জাহাঙ্গীর ও রানু আক্তার দম্পতির সংসারে আসে ফুটফুটে এক ছেলেশিশু। পরিবারে শান্তির পরশ। কিন্তু সেটা বেশিক্ষণ স্থায়ী হলো না। কারণ, জন্মের কয়েক ঘণ্টা পরই সোমবার ভোর সাড়ে ৪টার দিকে শিশুটিকে নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যেতে হয় মা-বাবাকে। সেখানে তিন দিন চিকিৎসা নিয়ে শিশুটি সুস্থ হয়ে উঠেছিল। কিন্তু এর পর আবারো দুঃখ জাহাঙ্গীর দম্পতির পরিবারে।

গত বুধবার বিকেল ৫টার দিকে দুধ পান করাতে গিয়ে রানু বেগম জানতে পারেন, তাঁর বাচ্চাকে নিয়ে গেছে বিল্লাল হোসেন নামের অপর দম্পতি। অনেক খোঁজাখুঁজি করে বাচ্চা না পেয়ে রাত ৯টায় পরিবারটি দেখা করেন নবজাতক বিভাগের অধ্যাপক ডাক্তার আনোয়ার হোসেনের সঙ্গে। বাচ্চার খোঁজ না পেয়ে গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে তাঁরা দেখা করেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফসিউর রহমানের সঙ্গে। ওই সময় পরিচালক তাঁদের ধৈর্য ধরতে বলেন।

গতকাল বিকেল ৩টার দিকে হাসপাতালের পরিচালক ফসিউর রহমান ও নবজাতক বিভাগের ইনচার্জ আনোয়ার হোসেন এনটিভি অনলাইনকে জানান, শিশুটি হারায়নি, বদল হয়েছে। উদ্ধারের ব্যবস্থা হচ্ছে, চিন্তার কারণ নেই। কিন্তু এর পরও রাত ৮টা পর্যন্ত হারানো শিশুর সন্ধান মেলেনি। হাসপাতালে স্বজনরা উদ্বিগ্ন হচ্ছে। এর পর রাত ৯টায় হাসপাতালের উপপরিচালক তাজুল ইসলাম ফোন করে এনটিভি অনলাইনকে জানান, বাচ্চা পাওয়া গেছে।

খবর পেয়ে এ প্রতিবেদক ছুটে যান হাসপাতালে। কথা হয় নবজাতক বিভাগের ইনচার্জ আনোয়ার হোসেনের সঙ্গে। তিনি উত্তরে জানান, পাশাপাশি ছিল দুটি বাচ্চা। মাওনা চৌরাস্তা এলাকার বিল্লাল হোসেন ও রানু বেগমের বাচ্চার ছুটি দেওয়া হয় গত বুধবার বিকেল ৩টায়। ভুলক্রমে জাহাঙ্গীর-রানু আক্তার দম্পতির বাচ্চা দেওয়া হয় বিল্লাল পরিবারকে। সেখানেই সৃষ্টি হয় জটিলতা।

শিশু উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর সাহায্য নেওয়া হয়েছিল কি না জানতে চাইলে তিনি বলেন, ‘না।’

আনোয়ার হোসেন জানান, হাসপাতালের ওয়ার্ডমাস্টার হাসান ও ওয়ার্ডবয় শফিক একটি মাইক্রোবাস নিয়ে মাওনা থেকে শিশু উদ্ধার করে নিয়ে এসেছে।

কার জন্য এমন হলো? এ প্রশ্নের জবাবে আনোয়ার জানান, হাসপাতাল সম্পর্কে খারাপ ধারণা যাতে না হয়, সে জন্য তাঁরা অভ্যন্তরীণ তদন্ত করবেন। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।

সর্বাধিক পঠিত
  1. ৮১ ঘণ্টা নিজ এলাকার বাইরে অবস্থানে নিষেধাজ্ঞা : ইসি
  2. নির্বাচন নিয়ে একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে : তারেক রহমান
  3. লন্ডনগামী যাত্রীদের জন্য বিমানের গুরুত্বপূর্ণ নির্দেশনা
  4. সাংবাদিক ও পর্যবেক্ষকরা ভোটকেন্দ্রে মোবাইলফোন নিয়ে যেতে পারবেন : ইসি
  5. এনসিপির আহ্বায়ক নাহিদের দ্বৈত নাগরিকত্বের বৈধতা নিয়ে রিট
  6. ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধের কড়া সমালোচনা ডাকসু ভিপির

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x