Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
এম এ নোমান
১৮:২৯, ২৭ মার্চ ২০১৮
এম এ নোমান
১৮:২৯, ২৭ মার্চ ২০১৮
আপডেট: ১৮:২৯, ২৭ মার্চ ২০১৮
আরও খবর
নাসির উদ্দীন পাটোয়ারী-সারজিসের আগমন ঘিরে উত্তেজনা, বাড়তি নিরাপত্তা
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, পদ পেলেন যারা
বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে সারা দেশে জামায়াতের বিক্ষোভ
বিএনপির নেতাকর্মীদের জনগণের আস্থার প্রতিদান দিতে হবে : মির্জা ফখরুল

প্রায় এক যুগ পর সচিবালয়ে তাঁরা

এম এ নোমান
১৮:২৯, ২৭ মার্চ ২০১৮
এম এ নোমান
১৮:২৯, ২৭ মার্চ ২০১৮
আপডেট: ১৮:২৯, ২৭ মার্চ ২০১৮
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে আলোচনা করতে সচিবালয়ে যান বিএনপির তিন নেতা। ছবি : এনটিভি

সরকার ও প্রশাসনের প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয়। ২০০৬ সালের পর বিএনপির কোনো কেন্দ্রীয় নেতা সচিবালয়ে প্রবেশ করেছেন এমন কোনো সংবাদ বা তথ্য কারো কাছেই নেই। প্রায় এক যুগ পর আজ মঙ্গলবার সচিবালয়ে আসেন দলটির তিন নেতা। বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে।

বিএনপির নেতারা সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসার কথা বেলা ১১টার দিকে। ওই সময়ের এক ঘণ্টা আগে থেকেই বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা ভিড় করতে থাকেন স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরের সামনে। একপর্যায়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরে প্রবেশ করে। অন্য দুই সদস্য হলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী ও মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।

২০০১ সালে বিএনপি সরকার গঠন করার পর সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী প্রথমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরে বাণিজ্য মন্ত্রণালয়ে মন্ত্রীর দায়িত্ব পালন করেন। মেজর (অব.) হাফিজ ছিলেন পানিসম্পদমন্ত্রী। আর শ্রমিক নেতা নজরুল ইসলাম খান ছিলেন কুয়েতের রাষ্ট্রদূত।

বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এক ঘণ্টা বিএনপির নেতারা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরের বাইরে অপেক্ষমাণ সাংবাদিকদের প্রথম প্রশ্নটাই ছিল এমন, ‘আপনারা প্রায় এক যুগ পর প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে এলেন। আপনাদের অনুভূতি কী? কেমন লাগছে আপনাদের কাছে?’ প্রশ্ন শুনেই মুচকি হেসে দিয়ে নজরুল ইসলাম খান পাশে দাঁড়ানো আলতাফ হোসেন চৌধুরীর দিকে ইঙ্গিত করে বলেন, ‘আমরা তো তাঁরই সাবেক দপ্তরে আসলাম।’ হাসতে হাসতে মূল প্রসঙ্গে এসে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের উদ্দেশ্য নিয়ে বলতে থাকেন।

পরে একই প্রশ্ন করা হয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের কাছে। তাঁর কাছেও জানতে চাওয়া হয় বিএনপির কেন্দ্রীয় নেতারা প্রায় এক যুগ পর সচিবালয়ে এলেন। ‘আপনার সঙ্গে বৈঠক হলো। এটাকে আপনি কীভাবে দেখছেন?’ জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তাঁরা এসেছেন। আমাদের মধ্যে আন্তরিকতাপূর্ণ পরিবেশেই আলোচনা হয়েছে।’

আগামী ২৯ মার্চ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার অনুমতিসহ কয়েকটি বিষয়ে আলোচনা করতে সচিবালয়ে আসেন বিএনপির তিন নেতা।

বৈঠক শেষ করে বাইরে অপেক্ষমাণ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নজরুল ইসলাম খান। তিনি বলেন, ‘২৯ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার অনুমতির ব্যাপারে আমরা আশাবাদী। আমরা ডিএমপি (ঢাকা মহানগর পুলিশ) কমিশনারকে বারবার অনুরোধ করেও সাড়া না পেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এসেছি। তিনি হলেন পুলিশের অথরিটি। আমরা তাঁর কাছে সমাবেশের অনুমতির বিষয়ে সহায়তা চেয়েছি। তিনি সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে একটি উদ্যোগ নেবেন বলে আমাদের জানিয়েছেন। তাঁর রেসপন্স ছিল কোয়াইট পজিটিভ। আমরা আশা করি, অনুমতি পাব।’

নজরুল ইসলাম খান আরো বলেন, ‘বিএনপি একটি বৃহৎ গণতান্ত্রিক রাজনৈতিক দল। সভা-সমাবেশ করা আমাদের সাংবিধানিক ও রাজনৈতিক অধিকার। গণতান্ত্রিক পরিবেশ থাকলে আমরা সমাবেশের অনুমতি পাবই। এটা আমাদের বিশ্বাস। এ ছাড়া আমাদের সারা দেশের নেতানেত্রীদের গ্রেপ্তারের বিষয়ে কথা বলেছি। আমাদের নারী নেত্রীদের এবং অসহায় কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে এবং তাঁদের দীর্ঘদিন কারাগারে রাখা হচ্ছে, তাঁদের জামিন হচ্ছে না। আমরা এ বিষয়টার প্রতিকার চেয়েছি।’ 

সমাবেশের অনুমতি পাওয়ার বিষয়ে বিএনপি কতটা আশাবাদী, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, ‘আমরা আশাবাদী, আশা নিয়েই থাকতে চাই। আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালনে বিশ্বাসী।’ 

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের জন্য বিএনপি অনুমতি পাবে কি না, এর পুরোটাই পুলিশের ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, ‘সমাবেশের অনুমতি দেওয়া না দেওয়া, পিছিয়ে দেওয়া কিংবা স্থান পরিবর্তন করতে বলা—এর সবকিছুই নির্ভর করছে পুলিশের ওপর।’

বিএনপি নেতাদের সঙ্গে বৈঠকের বিষয়ে পরে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘বিএনপির সভা-সমাবেশের গণতান্ত্রিক ও রাজনৈতিক অধিকার রয়েছে। তাঁদের এই অধিকারের প্রতি আমরা শ্রদ্ধাশীল। তবে সভা-সমাবেশে আসা নেতাকর্মী ও মানুষের নিরাপত্তা বিধানের দায়িত্ব পুলিশের। পুলিশ যখন ভালো মনে করে, তখনই গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে সভা-সমাবেশের অনুমতি দিয়ে থাকে।’

সর্বাধিক পঠিত
  1. মাকে হত্যা করে ঘরের মেঝেতে পুঁতে রাখা মরদেহ উদ্ধার
  2. যুক্তিতর্ক শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
  3. শিশু রামিসা হত্যা মামলা : সোহেল ও স্বপ্নার ফাঁসি চাইল রাষ্ট্রপক্ষ
  4. ডাকসেবা ডিজিটাল যুগে: অনলাইনে ট্র্যাক করা যাবে চিঠি ও পার্সেল
  5. ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
  6. অভিমান ভেঙে ৩৮ বছর পর ফিরলেন স্বামী, আনন্দে ভাসল পরিবার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x