শিল্পবর্জ্যে মরছে নদী
ছবি : এনটিভি
বাংলাদেশের অধিকাংশ শিল্পকারখানায় নেই বর্জ্য পরিশোধনব্যবস্থা। আর থাকলেও অনেক কারখানাতেই তা ব্যবহার করা হয় না। আর এসব বর্জ্যে দূষিত হচ্ছে বাতাস, নদীর পানি। উর্বরক্ষমতা হারাচ্ছে ফসলি জমি।
দেশের শিল্প-কারখানাবেষ্টিত এলাকাগুলোর মধ্যে নারায়ণগঞ্জ অন্যতম। পরিবেশ অধিদপ্তরের তালিকায় এ জেলায় প্রায় আড়াই হাজার শিল্প-কারখানা রয়েছে। রয়েছে ইটভাটাও। এসব কারখানার বেশির ভাগেরই নেই কোনো বর্জ্য পরিশোধনব্যবস্থা, আর থাকলেও মালিকরা তা ব্যবহার করছেন না। আর এসব কারখানার বর্জ্য ও পয়োনিষ্কাশনের অব্যবস্থাপনায় নাজুক অবস্থা শীতলক্ষ্যা, বুড়িগঙ্গা ও বালু নদীর।
এ বিষয়ে বিস্তারিত দেখুন নারায়ণগঞ্জ থেকে তারেক স্বপনের ক্যামেরায় ও নাফিজ আশরাফের ভিডিও প্রতিবেদনে :

নাফিজ আশরাফ, নারায়ণগঞ্জ