Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট
২১:২৪, ০৭ সেপ্টেম্বর ২০১৫
শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট
২১:২৪, ০৭ সেপ্টেম্বর ২০১৫
আপডেট: ২১:২৪, ০৭ সেপ্টেম্বর ২০১৫
আরও খবর
ভুয়া এজেন্ট সেজে ভোটকেন্দ্রে, ১২ জনের জেল-জরিমানা
৫০ লাখ টাকাসহ স্বেচ্ছাসেবক দলের নেতা আটক
ভোটকেন্দ্রের সামনে ছাত্রদলনেতাকে ছুরিকাঘাত
৭ লাখ টাকাসহ জামায়াতনেতা আটক
জয়পুরহাটে দুই প্রার্থীর কর্মীদের মধ্যে সংঘর্ষে আহত ৯

সাংবাদিকের ওপর হামলা, আট ছাত্রলীগ নেতা বহিষ্কার

শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট
২১:২৪, ০৭ সেপ্টেম্বর ২০১৫
শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট
২১:২৪, ০৭ সেপ্টেম্বর ২০১৫
আপডেট: ২১:২৪, ০৭ সেপ্টেম্বর ২০১৫

জয়পুরহাটে বেসরকারি টেলিভিশন দেশ টিভি ও দৈনিক করতোয়ার জেলা প্রতিনিধি মোস্তাকিম ফাররোখের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় জেলা ছাত্রলীগের আট নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। গতকাল রোববার রাতে জেলা ছাত্রলীগের সভাপতি মো. জাকারিয়া হোসেন রাজার সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সাময়িক বহিষ্কৃত নেতারা হলেন জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেন, পৌর ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মো. শাহাদাত হোসেন সাগর, জয়পুরহাট সরকারি কলেজের জুবিলী হল শাখার আহ্বায়ক মো. আবু তাহের, যুগ্ম আহ্বায়ক মো. রফিকুল ইসলাম রাকিব, সদস্য মো. মুমিনুল ইসলাম, জয়পুরহাট সরকারি কলেজ শাখার সদস্য মিলন হোসেন, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান ফিজু ও জেলা ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য অপু।

এঁর মধ্যে মিলন হোসেন, মোস্তাফিজুর রহমান ও অপুর সদস্য পদ স্থগিত এবং তাদের দায়িত্ব পালন থেকে অব্যাহতি দিয়ে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ করা হয়েছে। বাকি পাঁচজনের বিরুদ্ধে তিন মাস সদস্য পদ স্থগিত করাসহ দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

জেলা ছাত্রলীগের সভাপতি মো. জাকারিয়া হোসেন রাজা ও সাধারণ সম্পাদক মো. আবু বক্কর সিদ্দিক রেজার সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশ টিভি ও  দৈনিক করতোয়ার জয়পুরহাট প্রতিনিধি মোস্তাকিম ফাররোখকে লাঞ্ছিত করার ঘটনায় দলের শৃঙ্খলাভঙ্গ এবং ভাবমর্তি ক্ষুণ্ণ হওয়ায় জেলা কমিটি সংগঠনের গঠনতন্ত্রের ১৭ ধারার (খ)-এর আলোকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

১৩ জুলাই বুধবার রাত ৮টার দিকে সাংবাদিক মোস্তাকিম ফাররোখ পেশাগত কারণে ক্যামেরা নিয়ে বাড়ি থেকে বের হন। এ সময় তিনি দেখেন তাঁর বাড়ির সামনে মো. সাহাদাত হোসেন সাগর, মো. আবু তাহেরসহ ১০-১২জন ছাত্রলীগের নেতা-কর্মী নিজেদের মধ্যে অশ্লীল ও অশ্রাব্য ভাষায় চিৎকার করছেন। তিনি তাঁদের সেখান থেকে চলে যেতে বললে তাঁরা ক্ষুব্ধ হয়ে তাঁর ওপর হামলা চালান।

সাংবাদিক মোস্তাকিম ফাররোখ তখন তাঁদের ছবি তুলতে গেলে তাঁরা তাঁর ক্যামেরা ও ল্যাপটপ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন এবং তাঁকে অপহরণ করে নতুন হাটের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা চালান। সে সময় সময় তাঁর চিৎকারে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা এগিয়ে এলে ওই ছাত্রলীগ নেতা-কর্মীরা পালিয়ে যান।

ঘটনার পরের  দিন এসব নেতা-কর্মীর বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মামলা দায়ের করা হয়।

সর্বাধিক পঠিত
  1. ভোট বর্জন করলেন নারায়ণগঞ্জের এক প্রার্থী
  2. সর্বোচ্চ আসন পেয়ে জনগণের প্রত্যাশা পূরণ করব : জামায়াত
  3. বিজয়ী হলে মিছিল নয়, আমরা সিজদায় পড়ব : শফিকুর রহমান
  4. রেজাল্ট শিটে অগ্রিম স্বাক্ষর, প্রিজাইডিং অফিসারের ‘ভুল’ স্বীকার
  5. জুলাই অভ্যুত্থানের শহীদদের স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে : ফারুক-ই-আজম
  6. অপেক্ষার ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x